Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
ভারী বর্ষণে নেপালে ৪৭ জনের মৃত্যু, বহু রাস্তা বন্ধ

আন্তর্জাতিক

রয়টার্স
05 October, 2025, 05:45 pm
Last modified: 05 October, 2025, 06:13 pm

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৮৪
  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার

ভারী বর্ষণে নেপালে ৪৭ জনের মৃত্যু, বহু রাস্তা বন্ধ

দার্জিলিং জেলা পুলিশের কর্মকর্তা অভিষেক রায় রোববার জানান, ‘ধ্বংসস্তূপ থেকে ইতোমধ্যেই সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুইজনের তথ্য আমাদের কাছে আছে। তাদের দেহ উদ্ধারের কাজও চলছে।’
রয়টার্স
05 October, 2025, 05:45 pm
Last modified: 05 October, 2025, 06:13 pm
শনিবার (৪ অক্টোবর) কাঠমাণ্ডুতে মানুষদের মালপত্র নিরাপদ স্থানে সরাতে সাহায্য করছেন নেপাল সেনাবাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স/নভেশ চিত্রকর

নেপালে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় বহু রাস্তা বন্ধ হয়ে গেছে এবং কয়েকটি সেতু ভেসে গেছে। রবিবার (৫ অক্টোবর) কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগে শুক্রবার থেকে দেশটিতে কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

পুলিশের মুখপাত্র কালীদাস ধাউবোজি বলেন, দেশের পূর্বাঞ্চলের ভারত সীমান্তবর্তী ইলাম জেলায় পৃথক পৃথক ভূমিধসে ৩৫ জন মারা গেছেন।

তিনি আরও বলেন, আকস্মিক বন্যায় ৯ জন নিখোঁজ এবং দেশের অন্যান্য স্থানে বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মহাত বলেন, 'নিখোঁজদের উদ্ধারের কাজ চলছে।'

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলের দার্জিলিংয়ে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ফলে কমপক্ষে সাতজন মারা গেছেন।

দার্জিলিং জেলা পুলিশের কর্মকর্তা অভিষেক রায় রোববার জানান, 'ধ্বংসস্তূপ থেকে ইতোমধ্যেই সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুইজনের তথ্য আমাদের কাছে আছে। তাদের দেহ উদ্ধারের কাজও চলছে।'

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই- সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধস ও বন্যার কারণে কয়েকটি প্রধান সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং শত শত যাত্রী পথে আটকা পড়েছেন।

ত্রিভুবন বিমানবন্দরের মুখপাত্র রিনজি শেরপা বলেন, 'দেশীয় ফ্লাইটগুলো প্রায় পুরোপুরি বিঘ্নিত হয়েছে, তবে আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করছে।'

একজন জেলা কর্মকর্তা জানিয়েছেন, নেপালের দক্ষিণ-পূর্বাঞ্চলের কোশী নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

সুনসারি জেলার জেলা গভর্নর ধর্মেন্দ্র কুমার মিশ্রা বলেন, 'কোশী ব্যারেজের ৫৬টি স্লুইস গেট খোলা হয়েছে, যেখানে সাধারণ পরিস্থিতিতে প্রায় ১০-১২টি গেট খোলা থাকে। এছাড়াও সেতুতে যান চলাচল বন্ধ করা হয়েছে।'

কাঠমাণ্ডুতে অনেক সড়ক ও বাড়িতে পানি উঠেছে। এছাড়া রাজধানীর সঙ্গে সড়কপথে দেশের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

হাওয়ার অফিসিয়ালরা জানান, সোমবার পর্যন্ত হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশটিতে ভারী বৃষ্টি হতে পারে।

কর্তৃপক্ষ বলেছে, তারা বিপর্যস্তদের সাহায্যে 'সর্বোচ্চ সতর্কতা ও ব্যবস্থা' নিচ্ছে।

Related Topics

টপ নিউজ

নেপাল / বন্যা / ভূমিধস / মৃত্যু / রাস্তা বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৮৪
  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]