Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন সানায়ে তাকাইচি

আন্তর্জাতিক

বিবিসি
04 October, 2025, 05:50 pm
Last modified: 04 October, 2025, 05:55 pm

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন সানায়ে তাকাইচি

তাকাইচি দীর্ঘদিন ধরে ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে অনুসরণ করে আসছেন। এবার তিনি যেন নিজের ‘আয়রন লেডি’ স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে।
বিবিসি
04 October, 2025, 05:50 pm
Last modified: 04 October, 2025, 05:55 pm
সানায়ে তাকাইচি। ছবি: রয়টার্স

জাপানের ক্ষমতাসীন রক্ষণশীল দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) তাদের নতুন নেতা হিসেবে সানায়ে তাকাইচিকে নির্বাচিত করেছে। এর ফলে ৬৪ বছর বয়সী এই রাজনীতিক দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

তাকাইচি জাপানের রাজনীতিতে পরিচিত ও বিতর্কিত এক মুখ। তিনি দলের ডানপন্থী অংশের একজন প্রবল সমর্থক এবং সাবেক মন্ত্রী, টেলিভিশন উপস্থাপক ও হেভি মেটাল ড্রামার হিসেবেও পরিচিত।

নতুন দায়িত্বে তাকাইচির সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ—মন্দার মুখে থাকা অর্থনীতি ও লাগামছাড়া মূল্যস্ফীতিতে ভোগা জনগণকে সহায়তা করা, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনপূর্ণ সম্পর্ক সামলানো। পাশাপাশি তাকে আগের সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের যে শুল্কচুক্তি হয়েছিল, সেটি বাস্তবায়নেও নজর দিতে হবে।

প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলে তাকাইচির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ক্ষমতাসীন দলকে ঐক্যবদ্ধ রাখা। গত কয়েক বছরে দলটি একের পর এক কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত মাসে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা একাধিক নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগের ঘোষণা দেন। এর ফলে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নেতৃত্বাধীন জোট সংসদের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়।

টোকিওর টেম্পল বিশ্ববিদ্যালয়ের এশিয়ান স্টাডিজ বিভাগের পরিচালক অধ্যাপক জেফ কিংস্টন বিবিসিকে বলেন, 'তাকাইচি দলের ভেতরকার বিভাজন নিরসনে খুব একটা সফল হবেন না।'

তিনি বলেন, 'তাকাইচি এলডিপির "হার্ডলাইন" ঘরানার রাজনীতিক, যাদের মতে দলের জনপ্রিয়তা কমে যাওয়ার মূল কারণ হলো "নিজস্ব ডানপন্থী আদর্শ থেকে বিচ্যুতি"। তিনি ডানপন্থী ভোটারদের আবারও একত্র করতে পারবেন, তবে এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে সমর্থন কমে যেতে পারে।'

তাকাইচি দীর্ঘদিন ধরে ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে অনুসরণ করে আসছেন। এবার তিনি যেন নিজের 'আয়রন লেডি' স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে।

তবে জাপানের অনেক নারী ভোটার তাকাইচিকে নারীর অগ্রগতির প্রতীক হিসেবে দেখেন না। অধ্যাপক কিংস্টন বলেন, 'তিনি নিজেকে জাপানের থ্যাচার বলে দাবি করেন। কিন্তু আর্থিক শৃঙ্খলার দিক থেকে তিনি মোটেও থ্যাচার নন। আর থ্যাচারের মতোই তিনি খুব ভালো সমঝোতাকারী নন, নারীর ক্ষমতায়নেও তেমন ভূমিকা রাখেননি।'

দৃঢ় রক্ষণশীল হিসেবে পরিচিত তাকাইচি বিবাহের পর নারীদের নিজস্ব পারিবারিক নাম রাখার আইন এবং সমলিঙ্গ বিবাহের বিরোধী। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী এবং তার অর্থনৈতিক নীতি 'আবেনমিকস' পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেছেন, যা উচ্চ সরকারি ব্যয় ও স্বল্প সুদের ঋণের ওপর নির্ভর করে।

নিরাপত্তা বিষয়ে কঠোর অবস্থান নেওয়া এই এলডিপি নেত্রী জাপানের শান্তিবাদী সংবিধান সংশোধনের পক্ষেও অবস্থান নিয়েছেন। তিনি নিয়মিত যান বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নিহত জাপানি সৈন্যদের স্মরণ করা হয়।
 

Related Topics

টপ নিউজ

জাপান / জাপানের প্রধানমন্ত্রী / মার্গারেট থ্যাচার / ডানপন্থী রাজনীতি / শিনজো আবে / আবেনোমিক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]