Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির ‘গোপন’ নথি হাতানোর দাবি ইরানের; ভিডিও ফুটেজ প্রকাশ

আন্তর্জাতিক

আল আরাবিয়া
25 September, 2025, 12:00 am
Last modified: 25 September, 2025, 12:01 pm

Related News

  • কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • এবার গবেষণাগারে মানব নিউরন দিয়ে ‘কৃত্রিম মস্তিষ্ক’ তৈরি করল ইরান
  • হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা ‘উত্তেজনাকে উসকে’ দেবে: ইরান  
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির ‘গোপন’ নথি হাতানোর দাবি ইরানের; ভিডিও ফুটেজ প্রকাশ

বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে ইসরায়েলি বিজ্ঞানীদের পাসপোর্টের কপি এবং বিভিন্ন সামরিক ঘাঁটির অবস্থান সংক্রান্ত তথ্য দেখানো হয়।
আল আরাবিয়া
25 September, 2025, 12:00 am
Last modified: 25 September, 2025, 12:01 pm
ইরানের তেহরানে একটি ভবনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যঙ্গচিত্র সম্বলিত বিলবোর্ড। ছবি: রয়টার্স

চিরশত্রু ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিভিন্ন 'গোপন' নথি ও ফুটেজ সম্প্রচার করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইরান। 

বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে এসব তথ্য তুলে ধরা হয়। যদিও ইসরায়েল তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বরাবরই অস্পষ্টতার নীতি বজায় রেখেছে; তারা কখনো এ ধরনের কর্মসূচির অস্তিত্ব স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি।

ইরানের টেলিভিশনে প্রচারিত ওই প্রামাণ্যচিত্রে ইসরায়েলি বিজ্ঞানীদের পাসপোর্টের কপি এবং বিভিন্ন সামরিক ঘাঁটির অবস্থান সংক্রান্ত তথ্য দেখানো হয়। এমনকি দক্ষিণ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লির ভেতরের কিছু ফুটেজও সম্প্রচার করা হয়। ধারণা করা হয়, মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই অঘোষিত পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তারা ইরানের এসব দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

প্রামাণ্যচিত্রটিতে ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব দাবি করেন, গত জুনে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই মাসে ইসরায়েলের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হামলা চালানো হয়েছিল। যুদ্ধের আগে থেকেই ইরানি কর্মকর্তারা বলে আসছিলেন যে, তারা ইসরায়েলের পারমাণবিক ও সামরিক ঘাঁটি সংক্রান্ত হাজার হাজার গোপন নথি জোগাড় করেছেন।

প্রামাণ্যচিত্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির কিছু ব্যক্তিগত ছবিও প্রকাশ করা হয়। একটি ছবিতে তাকে 'মিনি মাউস' পোশাক পরা একজনের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায়। ইরানের দাবি, গ্রোসির ওপর গোয়েন্দাগিরি করে ইসরায়েল এই ছবিগুলো সংগ্রহ করেছে এবং এর মাধ্যমে সংস্থাটিকে চাপে রাখার চেষ্টা করছে।

গত জুনে ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালায়, যা ১২ দিনের যুদ্ধে রূপ নেয়। এরপর থেকেই ইরানের রাজনৈতিক নেতৃত্ব আইএইএ এবং এর পরিচালকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছে। তেহরানের অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও সংস্থাটি তার কোনো নিন্দা জানায়নি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তেহরানের উত্তেজনা আবারও বাড়ছে, এমন এক সময়ে এই প্রামাণ্যচিত্রটি প্রচারিত হলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

অন্যদিকে, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে। বছরের পর বছর ধরে দুই দেশের মধ্যে এক ধরনের ছায়াযুদ্ধ চলছে, যার অংশ হিসেবে তেহরান বহু কথিত গুপ্তচরকে গ্রেপ্তার করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের হত্যা ও অন্তর্ঘাতের অভিযোগ এনেছে।

Related Topics

টপ নিউজ

ইরান / ইসরায়েল / পারমানণবিক কর্মসুূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • এবার গবেষণাগারে মানব নিউরন দিয়ে ‘কৃত্রিম মস্তিষ্ক’ তৈরি করল ইরান
  • হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা ‘উত্তেজনাকে উসকে’ দেবে: ইরান  
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]