Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
হাতির শুঁড়ে বিয়ার! স্প্যানিশ পর্যটকের কাণ্ডে নিন্দার ঝড়, তদন্তে কেনিয়া

আন্তর্জাতিক

বিবিসি
29 August, 2025, 02:40 pm
Last modified: 29 August, 2025, 02:43 pm

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • যেভাবে অর্ধ চন্দ্রাকৃতির গর্ত তানজানিয়ায় খরার বিরুদ্ধে লড়তে সাহায্য করছে
  • মারা গেছেন কিংবদন্তি আফ্রিকান সাহিত্যিক গুগি ওয়া থিয়োঙো

হাতির শুঁড়ে বিয়ার! স্প্যানিশ পর্যটকের কাণ্ডে নিন্দার ঝড়, তদন্তে কেনিয়া

ইন্সটাগ্রামে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, ওই ব্যক্তি কেনিয়ার জনপ্রিয় বিয়ার ‘টাস্কার’ পান করছেন এবং বাকি বিয়ারটুকু হাতির শুঁড়ে ঢেলে দিচ্ছেন।
বিবিসি
29 August, 2025, 02:40 pm
Last modified: 29 August, 2025, 02:43 pm
ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওটি মুছে ফেলা হয়েছে। ছবি: স্কাইডাইভ_কেনিয়া/ ইন্সটাগ্রাম

কেনিয়ার একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে হাতির শুঁড়ে বিয়ার ঢেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তীব্র ক্ষোভ দেখা দেয়। ঘটনায় সংশ্লিষ্ট স্প্যানিশ নাগরিকের বিরুদ্ধে কর্তৃপক্ষ একাধিক তদন্ত শুরু করেছে।

ইন্সটাগ্রামে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, ওই ব্যক্তি কেনিয়ার জনপ্রিয় বিয়ার 'টাস্কার' পান করছেন এবং বাকি বিয়ারটুকু হাতির শুঁড়ে ঢেলে দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, 'দাঁতওয়ালা এক বন্ধুর সাথে টাস্কার।' 

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে দেশজুড়ে নেটিজেনদের মধ্যে ক্ষোভের ঝড় ওঠে, অসংখ্য মন্তব্যে হাতির প্রতি এমন আচরণের নিন্দা জানানো হয়। পরে ওই স্প্যানিশ নাগরিক ভিডিওটি তার অ্যাকাউন্ট থেকে মুছে ফেলেন।

ভিডিওটির ফুটেজ বিশ্লেষণ করে এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। ভিডিওর দৃশ্যপট এবং একটি পরিচিত পুরুষ হাতি ইঙ্গিত দেয় যে এটি লাইকিপিয়ার কেন্দ্রীয় কাউন্টির 'ওল জোগি কনজারভেন্সি'তে ধারণ করা হয়েছে। এটি একটি ব্যক্তিগত মালিকানাধীন বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র।

ভিডিওতে এই ধরনের আচরণ দেখে স্তম্ভিত হওয়ার কথা সেখানকার এক কর্মী। তিনি বলেন, ভিডিওগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং ঘটনাটি খতিয়ে দেখা হবে। ঘটনার পর বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের জন্য ওই স্প্যানিশ নাগরিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

ওল জোগি কনজারভেন্সির ফ্রাঙ্ক নামের এক কর্মকর্তা বলেন, 'এমন ঘটনা কখনোই কাম্য ছিল না। আমরা এমন কিছু ঘটতে দিতে পারি না। এমনকি আমরা কাউকেই হাতির কাছাকাছি যেতেও দেই না।'

কেনিয়ার বন্যপ্রাণী সংস্থা ইতোমধ্যে এই ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র পল উদোতো। 

যে হাতিটিকে বিয়ার দেওয়া হয়েছিল, অন্য ছবি ও ভিডিও থেকে প্রাপ্ত তথ্যানুসারে, হাতিটির বিবরণ ওল জোগির বন্ধুত্বপূর্ণ পুরুষ হাতি 'বুপা'র সঙ্গে মিলে যায়। বুপার ছবি প্রায়শই দর্শনার্থীরা শেয়ার করে থাকেন। বুপাকে ১৯৮৯ সালে জিম্বাবুয়ে থেকে উদ্ধার করে আট বছর বয়সে তাকে এই সংরক্ষণ কেন্দ্রে আনা হয়।

বিয়ারের ভিডিওতে দেখা ওই ব্যক্তি সোমবার আরেকটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে তাকে পাশের ওল পেজেতা কনজারভেন্সিতে একটি গণ্ডারকে গাজর খাওয়াতে দেখা যায়।

ওল পেজেতার কর্মকর্তা ডিলান হাবিল জানান, 'সে আমাদের নিয়ম ভেঙেছে। গণ্ডারদের স্পর্শ করার অনুমতি ছিল না, কারণ তারা পোষা প্রাণী নয়।' 

Related Topics

টপ নিউজ

কেনিয়া / হাতির শুঁড়ে বিয়ার / স্প্যানিশ পর্যটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা
  • যেভাবে অর্ধ চন্দ্রাকৃতির গর্ত তানজানিয়ায় খরার বিরুদ্ধে লড়তে সাহায্য করছে
  • মারা গেছেন কিংবদন্তি আফ্রিকান সাহিত্যিক গুগি ওয়া থিয়োঙো

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]