Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
যেভাবে অর্ধ চন্দ্রাকৃতির গর্ত তানজানিয়ায় খরার বিরুদ্ধে লড়তে সাহায্য করছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 July, 2025, 06:00 pm
Last modified: 08 July, 2025, 06:10 pm

Related News

  • আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড

যেভাবে অর্ধ চন্দ্রাকৃতির গর্ত তানজানিয়ায় খরার বিরুদ্ধে লড়তে সাহায্য করছে

স্থানীয়ভাবে এই গর্তগুলো ‘বান্ড’ নামে পরিচিত। এসব গর্তে ঘাসের বীজ বপন করা হয়। বীজ অঙ্কুরিত হওয়ার পর তা মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে, ফলে মাটি ক্ষয় হয় না এবং তাপমাত্রাও কম থাকে। এতে চারপাশের জমিতে নতুন সবুজ গাছপালা জন্মাতে পারে
টিবিএস ডেস্ক
08 July, 2025, 06:00 pm
Last modified: 08 July, 2025, 06:10 pm
ছবি: জাস্টডিগিট

তানজানিয়া ও কেনিয়ায় খরা ও মরুকরণের বিরুদ্ধে লড়াইয়ে গ্রামের মানুষরা বেছে নিয়েছে এক অভিনব কিন্তু সহজ প্রযুক্তি—অর্ধ চন্দ্রাকৃতির অগভীর গর্ত খোঁড়া। বৃষ্টির পানি যাতে দ্রুত শুকিয়ে না যায় বরং জমে থাকে, সে জন্যই খনন করা হচ্ছে এই গর্ত। ডয়েচে ভেলে'র এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।  

স্থানীয়ভাবে এই গর্তগুলো 'বান্ড' নামে পরিচিত। এসব গর্তে ঘাসের বীজ বপন করা হয়। বীজ অঙ্কুরিত হওয়ার পর তা মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে, ফলে মাটি ক্ষয় হয় না এবং তাপমাত্রাও কম থাকে। এতে চারপাশের জমিতে নতুন সবুজ গাছপালা জন্মাতে পারে।

এই উদ্যোগটি চালু করেছে ডাচ-কেনিয়ান বেসরকারি সংস্থা জাস্টডিগিট। ২০১৩ সাল থেকে কেনিয়া ও তানজানিয়ার স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে কাজ করে আসছে সংস্থাটি। এখন পর্যন্ত দুই লাখের বেশি 'বান্ড' খোঁড়া হয়েছে।

জাস্টডিগিট শুধু 'বান্ড' খোঁড়াই নয়, বরং ঘাসের বীজ সংরক্ষণের ব্যাংক তৈরিতেও স্থানীয় মানুষদের সহায়তা করছে। পাশাপাশি 'ফার্মার ম্যানেজড ন্যাচারাল রিজেনারেশন' পদ্ধতিতে ইতিমধ্যে ৯০ লাখ গাছ রোপণ করেছে তারা।

View this post on Instagram

A post shared by Garden Home Ideas (@gardening.soul66)

তবে সংস্থাটির মূল লক্ষ্য মাঠপর্যায়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণ। তাদের বিশ্বাস, মরুকরণ রোধে যত বেশি মানুষ এই সহজ পদ্ধতিগুলো শিখবে ও কাজে লাগাবে, ততই অঞ্চলটিকে খরা ও মরুকরণ থেকে রক্ষা করা সম্ভব হবে।

উদ্যোগের লক্ষ্য: তানজানিয়ার আরুশা অঞ্চলে মরুকরণ ঠেকিয়ে পশুর চারণভূমি ও কৃষিযোগ্য জমি বাড়ানো। পুনরায় বনায়নের মাধ্যমে এই অঞ্চলের ক্ষুদ্র জলবায়ুও ঠাণ্ডা রাখা সম্ভব হচ্ছে, যা মরুকরণ রোধে সহায়ক। একইসঙ্গে, বনায়ন কার্বন ডাই-অক্সাইড শোষণে ভূমিকা রাখে, যা জলবায়ু পরিবর্তন ঠেকাতেও সহায়ক।

মেয়াদ: ২০১৩ সালে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১৩ কোটি হেক্টর অনুর্বর জমিকে পুনরুদ্ধার করা।

অর্থায়ন: এই প্রকল্পের অর্থ আসে দাতাদের অনুদান ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে। ব্যক্তিগত দাতারা নির্দিষ্ট 'বান্ড' খননে অর্থ সহায়তা দেন। এছাড়া, বিভিন্ন কোম্পানি পাঁচ বছরব্যাপী তানজানিয়ার ১ কোটি গাছের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ বরাদ্দ করে।

অংশীদার: এই প্রকল্পে জাস্টডিগিট-এর পাশাপাশি অংশ নিচ্ছে লিড ফাউন্ডেশন ও জার্মানির দ্য ফুড ফ্যামিলি ফাউন্ডেশন।

Related Topics

টপ নিউজ

তানজানিয়া / খরা / তীব্র খরা / মরুভূমি / সবুজায়ন / কেনিয়া / পরিবেশ বিপর্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]