Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
স্কুলে ক্লাসরুমে মোবাইল ফোন নিষিদ্ধ করে আইন পাস দক্ষিণ কোরিয়ায়

আন্তর্জাতিক

রয়টার্স
27 August, 2025, 07:50 pm
Last modified: 27 August, 2025, 08:19 pm

Related News

  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক

স্কুলে ক্লাসরুমে মোবাইল ফোন নিষিদ্ধ করে আইন পাস দক্ষিণ কোরিয়ায়

দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের এক জরিপে জানা গেছে, ৩৭ শতাংশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থী মনে করে সোশ্যাল মিডিয়া তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এবং ২২ শতাংশ শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে না পারলে উদ্বেগে ভোগে।
রয়টার্স
27 August, 2025, 07:50 pm
Last modified: 27 August, 2025, 08:19 pm
ফাইল ছবি: সং কিউং-সিওক/পুল ভায়া রয়টার্স

দেশের সব স্কুলের ক্লাসরুমে মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করে আজ (২৭ আগস্ট) একটি বিল পাস করেছে দক্ষিণ কোরিয়া। আগামী বছরের মার্চ মাসে কার্যকর হতে যাওয়া এই আইনটি দেশটির তরুণদের মধ্যে সোশ্যাল মিডিয়া আসক্তি রোধের প্রচেষ্টার অংশ।

এই নিষেধাজ্ঞার ফলে কিশোর-কিশোরীদের মধ্যে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণে সর্বশেষ দেশ হিসেবে পদক্ষেপ নিল দক্ষিণ কোরিয়া।

এর আগে, অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে।

জুলাইয়ে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ডাচ স্কুলগুলোতে মোবাইল ফোন নিষিদ্ধ করায় শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম ডিজিটালি আন্তঃসম্পর্কিত দেশ। দেশটির ৯৯ শতাংশ মানুষ অনলাইন ব্যবহার করে এবং ৯৮ শতাংশের কাছে স্মার্টফোন রয়েছে। ২০২২ ও ২০২৩ সালে পরিচালিত এক গবেষণায় ২৭টি দেশের মধ্যে এটি ছিল সর্বোচ্চ।

পার্লামেন্টে বিলটি পাস হয়েছে দ্বিদলীয় সমর্থনে।

বিরোধী দল পিপল পাওয়ার পার্টির সংসদ সদস্য এবং বিলের পৃষ্ঠপোষক চো জুং-হুন বলেন, 'আমাদের তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি এখন গুরুতর পর্যায়ে পৌঁছেছে। আমাদের বাচ্চাদের চোখ প্রতিদিন সকালে লাল থাকে। তারা রাত ২টা, ৩টা পর্যন্ত ইনস্টাগ্রামে থাকে।'

দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের এক জরিপে জানা গেছে, ৩৭ শতাংশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থী মনে করে সোশ্যাল মিডিয়া তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এবং ২২ শতাংশ শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে না পারলে উদ্বেগে ভোগে।

দেশটির অনেক স্কুলেই ইতোমধ্যে মোবাইল ব্যবহারে নিজস্ব বিধিনিষেধ রয়েছে, যা এবার বিলের মাধ্যমে আনুষ্ঠানিকতা পেল।

তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বা শিক্ষামূলক উদ্দেশ্যে ডিজিটাল ডিভাইস ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

এদিকে, কিছু শিশু অধিকার সংগঠন এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। তাদের দাবি, এটি শিশুদের মানবাধিকার লঙ্ঘনের শামিল হতে পারে।

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / মোবাইল ফোন / স্কুল / বিল পাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]