Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 August, 2025, 03:45 pm
Last modified: 22 August, 2025, 05:01 pm

Related News

  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

আজ শুক্রবার (২২ আগস্ট) রাজধানী কলম্বোর একটি ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করার কথা রয়েছে।
টিবিএস ডেস্ক
22 August, 2025, 03:45 pm
Last modified: 22 August, 2025, 05:01 pm
রনিল বিক্রমাসিংহে। ছবি: রয়টার্স

রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। খবর বিবিসি'র

প্রেসিডেন্ট থাকাকালে তার বিদেশ সফরের সঙ্গে সম্পর্কিত একটি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (২২ আগস্ট) রাজধানী কলম্বোর একটি ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করার কথা রয়েছে। তার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে এ বিষয়ে জবানবন্দি দিয়েছেন।

স্থানীয় টেলিভিশন চ্যানেল 'আদা ডেরানা'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রমাসিংহে  তার স্ত্রী'র স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন—এ সফর ঘিরে তদন্তের অংশ হিসেবে কলম্বোর সিআইডি দপ্তরে জবানবন্দি দিতে গেলে তাকে সেখানেই আটক করা হয়। খবর রয়টার্সের

২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিক্রমাসিংহে। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্যে গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগ করলে তিনি দায়িত্ব নেন। এরপর শ্রীলঙ্কাকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে ফিরিয়ে প্রশংসিত হন তিনি।

বিক্রমাসিংহে ১৯৯০-এর দশক থেকে শুরু করে ছয় দফায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিবিসি সিংহলের তথ্যমতে, প্রেসিডেন্ট থাকাকালে ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে ২৩ বার বিদেশ সফরে যান, যার জন্য ব্যয় হয় ৬০০ মিলিয়ন রুপি (প্রায় ২০ লাখ ডলার)।

এএফপি জানিয়েছে, শুক্রবারের গ্রেপ্তারের সঙ্গে ২০২৩ সালে যুক্তরাজ্যে তার এক সংক্ষিপ্ত যাত্রাবিরতির সম্পর্ক রয়েছে। সে সময় কিউবায় জি৭৭ সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি যুক্তরাজ্যে থেমে ওলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন।

সিআইডির দাবি, এটি ছিল একটি ব্যক্তিগত সফর। ওই সফরে তিনি ও তার স্ত্রী ওলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে একটি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন, যার খরচ বহন করা হয়েছে রাষ্ট্রীয় তহবিল থেকে। তবে বিক্রমাসিংহে এ অভিযোগ অস্বীকার করেছেন।

শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেননি।

রয়টার্সের অনুরোধে বিক্রমাসিংহের দপ্তর থেকেও কোনো মন্তব্য জানানো হয়নি।

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / রনিল বিক্রমাসিংহে / গ্রেপ্তার / সরকারি অর্থ অপব্যবহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]