Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
‘সারা দেশে বাঙালিদের অধিকার আছে’: ভারতে অন্য রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে অমর্ত্য সেন

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
01 August, 2025, 12:25 pm
Last modified: 01 August, 2025, 12:26 pm

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

‘সারা দেশে বাঙালিদের অধিকার আছে’: ভারতে অন্য রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে অমর্ত্য সেন

অমর্ত্য সেন বলেন, ‘বাঙালিদের যদি অত্যাচার ও অবহেলা করা হয়, তাহলে এটি যথেষ্ট আপত্তিকর। এসব অবশ্যই বন্ধ করতে হবে।’
হিন্দুস্তান টাইমস
01 August, 2025, 12:25 pm
Last modified: 01 August, 2025, 12:26 pm
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি: আনন্দবাজার পত্রিকা

ভারতে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের ঘটনায় এবার প্রতিবাদ জানালেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। 

তিনি বলেন, 'সারা দেশের উপরই বাঙালিদের অধিকার রয়েছে।' বাংলাদেশি সন্দেহে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে এ কথা বলেন তিনি। 

বাংলা ও বাঙালির উপর একাধিক অত্যাচারের ঘটনা সম্প্রতি সামনে এসেছে। দিল্লি, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে নিগৃহীত হয়েছেন বাঙালি কর্মজীবীরা।

বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভাষা আন্দোলন নামে শুরু করেছেন প্রতিবাদ কর্মসূচি। এবার বাংলা ও বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানালেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

অমর্ত্য সেন বলেন, 'বাঙালিদের যদি অত্যাচার ও অবহেলা করা হয়, তাহলে এটি যথেষ্ট আপত্তিকর। এসব অবশ্যই বন্ধ করতে হবে। যারা ভারতীয় তাদের ভারতবর্ষের উপর সম্পূর্ণ অধিকার আছে। শুধু একটা অঞ্চলের উপর নয়। প্রাচীন শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হল সেই ভাষার মূল্য স্বীকার করতেই হবে। তার মাধ্যমে নানা কাব্য লেখা হল। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম-সহ মনীষীদের সৃষ্টিকর্ম – এগুলোর মূল্য দিতেই হবে।'

বাংলা ভাষা যে যথাযথ মূল্য পায় না উল্লেখ করে তিনি বলেন, ভাষার প্রতি অবহেলাও একটি কারণ বাংলাভাষী ও বাঙালিকে এভাবে অপমান ও হেনস্থা করার।

তিনি আরও বলেন, 'ভাষা হিসেবে বাংলার যে মূল্য পাওয়া উচিত, সেই মূল্য পায় না। ভাষার উপর বড় রকম অবহেলা হলে, সেটা বন্ধ করা দরকার।'

বৃহস্পতিবার দেশে ফিরেছেন অমর্ত্য সেন। বোলপুরের বাড়িতে তিনি ও তার মেয়ে নন্দনা দেবসেনকে এই দিন স্বাগত জানান বোলপুর মহকুমাশাসক অয়ন নাথ ও বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল। 

এই দিন বাঙালিদের ওপর অত্যাচারের বিষয়ে অমর্ত্য সেনকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

ভারতে যুক্তরাষ্ট্রীয় নির্বাচন কাঠামোর কথা মনে করিয়ে দেন তিনি। তিনি বলেন, 'ভারত যুক্তরাষ্ট্রীয় রীতিতে চলে। এখানে যে কেউ যেকোনো জায়গায় হেনস্তা হলে এটা আপত্তিকর। বাঙালি হোক বা পাঞ্জাবি হোক বা মাড়োয়ারি, প্রথম কথা, সব মানুষকে সম্মান দেওয়ার উচিত। স্বদেশি মানুষের যে অধিকার আছে, তা স্বীকার করতেই হবে। গোটা দেশের উপরেই বাঙালিদের অধিকার আছে।'

Related Topics

টপ নিউজ

ভারত / পশ্চিমবঙ্গ / ভারতে বাঙালিদের ওপর অত্যাচার / অমর্ত্য সেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]