Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
ভারতে আটকে থাকা ব্রিটিশ এফ-৩৫ ফাইটার জেটের রহস্য কী?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 July, 2025, 10:40 am
Last modified: 04 July, 2025, 10:44 am

Related News

  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন
  • ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির
  • ‘এটি কেবল শুরু’: আন্দোলন করে মন্ত্রীকে বিদায় জানালেন ভারতের জেন-জিরা, কিন্তু এরপর কী?
  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

ভারতে আটকে থাকা ব্রিটিশ এফ-৩৫ ফাইটার জেটের রহস্য কী?

এফ-৩৫বি নামের ফাইটার জেটটি ১৪ জুন দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে। ভারত মহাসাগরে একটি প্রশিক্ষণ অভিযানের সময় খারাপ আবহাওয়ার কারণে জেটটি সরে এসে এখানে অবতরণ করে।
টিবিএস ডেস্ক
04 July, 2025, 10:40 am
Last modified: 04 July, 2025, 10:44 am
ভারতের বিমানবন্দরে আটকে থাকা এফ-৩৫বি ফাইটার জেট। ছবি: বিবিসি

একটি অত্যাধুনিক ব্রিটিশ ফাইটার জেট প্রায় তিন সপ্তাহ ধরে ভারতের একটি বিমানবন্দরে আটকে রয়েছে। এরকম আধুনিক একটি জেট বিমান দিনের পর দিন বিদেশের মাটিতে আটকে থাকায় তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। খবর বিবিসি'র।

এফ-৩৫বি নামের ফাইটার জেটটি ১৪ জুন দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে। ভারত মহাসাগরে একটি প্রশিক্ষণ অভিযানের সময় খারাপ আবহাওয়ার কারণে জেটটি সরে এসে এখানে অবতরণ করে। ফলে এটি ব্রিটিশ রয়্যাল নেভির ফ্ল্যাগশিপ ক্যারিয়ার এইচএমএস প্রিন্স অফ ওয়েলসে ফিরে যেতে পারেনি।

জেটটি নিরাপদে অবতরণ করলেও পরে প্রযুক্তিগত সমস্যায় পড়ে এবং ফের ক্যারিয়ারে ফিরে যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। অবতরণের পর থেকে এইচএমএস প্রিন্স অফ ওয়েলসের ইঞ্জিনিয়াররা বিমানটির পরিদর্শন করেছেন, তবে এখন পর্যন্ত তারা এটিকে ঠিক করতে পারেনি।

বৃহস্পতিবার (৩ জুলাই) ব্রিটিশ হাই কমিশন বিবিসিকে এক বিবৃতিতে জানিয়েছে, 'জেট বিমানটি বিমানবন্দরের মেরামত ও রক্ষণাবেক্ষণ ফ্যাসিলিটিতে স্থানান্তর করা হয়েছে এবং যন্ত্রপাতিসহ যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার দল পৌঁছানোর পর হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হবে।'

বিবৃতিতে আরও বলা হয়, 'যখন মেরামত ও নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হবে, তখন সেটি পুনরায় সক্রিয় সেবায় ফিরবে। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে গ্রাউন্ড টিমগুলো, যাতে নিরাপত্তা ও সুরক্ষা বিধানসমূহ যথাযথভাবে পালন করা হয়।'

তিরুবনন্তপুরম বিমানবন্দরের কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, তারা শুক্রবার যুক্তরাজ্যের প্রযুক্তিবিদদের আগমনের অপেক্ষায় রয়েছে।

১১ কোটি ডলার মূল্যের এই জেট বিমানটি ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ছয়জন অফিসার ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছেন।

মুম্বাইয়ের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সেন্টার ফর সিকিউরিটি, স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজি-এর পরিচালক ড. সামীর পাটিল বিবিসিকে জানান, রয়্যাল নেভির সামনে শুধু দুটি বিকল্প আছে: 'তারা এটাকে মেরামত করে আবার উড়ানোর যোগ্য করে তুলতে পারে, অথবা বড় কোনো কার্গো বিমান যেমন সি-১৭ গ্লোবমাস্টার ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে এটি উড়িয়ে নিতে পারে।'

ভারতের বিমানবন্দরে আটকে থাকা জেটের বিষয়টি ব্রিটিশ হাউস অব কমন্সেও উত্থাপিত হয়েছে। সোমবার বিরোধী দলীয় কনজার্ভেটিভ এমপি বেন ওবস-জেকটি সরকারকে জিজ্ঞাসা করেন, সেটি নিরাপদে ফেরত আনা এবং কার্যক্রমে ফেরানোর জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউকে ডিফেন্স জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, 'সরকার কী পদক্ষেপ নিচ্ছে জেট বিমানটি উদ্ধার করতে, কতক্ষণ সময় লাগবে, এবং সেটি হ্যাংগারে থাকার সময় এর সুরক্ষিত প্রযুক্তিগুলোর নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে?'

ব্রিটিশ আর্মড ফোর্স মন্ত্রী লুক পোলার্ড নিশ্চিত করেছেন, জেটটি যুক্তরাজ্যের কড়া নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, 'আমরা আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে কাজ করে যাচ্ছি, যারা প্রথম সারির সহযোগিতা দিয়েছে যখন এফ-৩৫বি বিমান ক্যারিয়ারে ফিরতে পারেনি। আমি নিশ্চিত যে, বিমানের নিরাপত্তা ভালো হাতে রয়েছে কারণ রয়্যাল এয়ার ফোর্সের কর্মীরা সবসময় এর সঙ্গে রয়েছে।'

কেরালা সরকারের পর্যটন বিভাগও মজার ছলে ‘কেরালা, এমন গন্তব্য যেখান থেকে কেউ যেতে চায় না’ লিখে একটি এআই ছবি পোস্ট করেছে। ছবি: কেরালা পর্যটন বিভাগ

এফ-৩৫বি হলো লকহিড মার্টিন নির্মিত অত্যাধুনিক স্টেলথ জেট, যা ছোট রানওয়ে থেকে উড্ডয়ন এবং উল্লম্ব অবতরণের জন্য বিখ্যাত।

তবে এখন 'একটি একা এফ-৩৫বি' পার্ক করে রাখা হয়েছে, যা কেরালার বর্ষার পানিতে ভিজে গেছে—এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে মিমে পরিণত হয়েছে। এক ভাইরাল পোস্টে বলা হয়, ওই জেট অনলাইনে মাত্র ৪ মিলিয়ন ডলারে বিক্রির জন্য রাখা হয়েছে, যেখানে ফিচার হিসেবে দেওয়া হয়েছে 'অটোমেটিক পার্কিং', 'নতুন টায়ার', 'নতুন ব্যাটারি' এবং 'ট্রাফিক ভায়োলেটর ধ্বংস করার জন্য অটোমেটিক গান'।

একজন ব্যবহারকারী বলেছেন, জেটটি এতদিন ভারতেই থাকায় ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য। আরেকজনের মতে, ভারতের ভাড়া নেওয়া উচিত এবং কোহিনূর হীরাই যথাযথ ভাড়া হবে।

কেরালা সরকারের পর্যটন বিভাগও মজার ছলে 'কেরালা, এমন গন্তব্য যেখান থেকে কেউ যেতে চায় না' লিখে একটি এআই ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা যায়, জেটটি নারকেল গাছের সামনে রানওয়েতে দাঁড়িয়ে আছে।

বিশ্লেষক ড. পাটিল বলেন, জেট যতদিন আটকে থাকবে ততদিন এফ-৩৫বি এবং ব্রিটিশ রয়্যাল নেভির সুনাম ক্ষতিগ্রস্ত হবে। মজার ছলে হওয়া মিম, গুজব ও ষড়যন্ত্র তত্ত্বগুলো এই ভাবমূর্তি নষ্ট করছে।

তিনি জানান, জেটের প্রযুক্তিগত সমস্যাগুলো সম্ভবত অনেক গুরুতর, শুরুতে যেমনটা ভাবা হয়েছিল তার চেয়েও বেশি।

পাটিল বলেন, বেশিরভাগ সামরিক বাহিনী এমন পরিস্থিতির জন্য 'ওর্স্ট-কেস সিনারিও' (সবচেয়ে খারাপ সম্ভাব্য পরিস্থিতি) হিসেবে প্রস্তুত থাকে। কিন্তু রয়্যাল নেভির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কী? এই প্রশ্নও উঠেছে।

এমন ঘটনা শত্রু অঞ্চলে ঘটলে হয়তো এত সময় লাগতো না, তাই এটি রয়্যাল নেভির জন্য খারাপ প্রচার বলে মন্তব্য করেছেন তিনি।

Related Topics

টপ নিউজ

ফাইটার জেট / ভারত / রহস্য / ব্রিটিশ ফাইটার জেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন
  • ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির
  • ‘এটি কেবল শুরু’: আন্দোলন করে মন্ত্রীকে বিদায় জানালেন ভারতের জেন-জিরা, কিন্তু এরপর কী?
  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]