Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি কমিয়ে দেখাচ্ছে ইরান, দাবি ওয়াশিংটন পোস্টের

আন্তর্জাতিক

রয়টার্স
30 June, 2025, 03:35 pm
Last modified: 30 June, 2025, 03:47 pm

Related News

  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল
  • মার্কিন প্রতিনিধিরা দোহায়, তবে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা হবে না: কাতার
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি কমিয়ে দেখাচ্ছে ইরান, দাবি ওয়াশিংটন পোস্টের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন’ হয়ে গেছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে আরও সময় লাগবে।
রয়টার্স
30 June, 2025, 03:35 pm
Last modified: 30 June, 2025, 03:47 pm
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রে প্রাপ্ত ফোনালাপে ইরানি কর্মকর্তারা মার্কিন বিমান হামলায় তাদের পারমাণবিক স্থাপনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। মার্কিন সরকারের গোপন গোয়েন্দা তথ্য পর্যবেক্ষণে যুক্ত চারটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে এ দাবি করা হয়।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সূত্র ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করলেও বলেন, 'ইরানি কর্মকর্তারা আদৌ সত্য বলছেন কি না, তা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। তিনি বলেন, ইরানের এসব কথোপকথন বিশ্বাসযোগ্য কোনো নির্দেশনা নয়।'

তবে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এর আগেও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) এক ফাঁস হওয়া প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছিল, এই হামলা ইরানকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিতে পেরেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি 'সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন' হয়ে গেছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে আরও সময় লাগবে।

হোয়াইট হাউজ ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে।

পত্রিকাটির প্রতিবেদনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে উদ্ধৃত করে বলা হয়, 'শত শত ফুট ধ্বংসস্তূপের নিচে কী ঘটেছে, তা কোনো অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তা জানেন—এমন ধারণা নেহাতই হাস্যকর। তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচির অবসান হয়ে গেছে।'

রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেন, এই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। 'সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্তিরোমো' অনুষ্ঠানে তিনি বলেন, 'এটা এমনভাবে নিশ্চিহ্ন হয়েছে, যা কেউ কখনও দেখেনি। অন্তত কিছু সময়ের জন্য এটাই তাদের পারমাণবিক উচ্চাশার অবসান ঘটিয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

ইরান / ফোরদো / পারমাণবিক স্থাপনায় হামলা / ডোনাল্ড ট্রাম্প / ইরানে ইসরায়েলের হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল
  • মার্কিন প্রতিনিধিরা দোহায়, তবে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা হবে না: কাতার
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]