Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
আগামী 'এক সপ্তাহের মধ্যেই' গাজায় যুদ্ধবিরতি হতে পারে, আশা ট্রাম্পের

আন্তর্জাতিক

সিবিএস নিউজ
28 June, 2025, 12:50 pm
Last modified: 28 June, 2025, 01:03 pm

Related News

  • ইরানের কাছ থেকে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
  • আলোচনা চালিয়ে যেতে চায় ইরান, যুক্তরাষ্ট্র রাজি হয়েছে, তবে যুদ্ধবিরতি ‘শেষ’: ট্রাম্প
  • ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নাম বদলে হলো ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দর’
  • আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প
  • ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, জবাবে কুয়েত–বাহরাইনে পাল্টা হামলা তেহরানের

আগামী 'এক সপ্তাহের মধ্যেই' গাজায় যুদ্ধবিরতি হতে পারে, আশা ট্রাম্পের

ট্রাম্প প্রশাসন কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই বন্ধে চাপ দিয়ে আসছে। তবে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি।
সিবিএস নিউজ
28 June, 2025, 12:50 pm
Last modified: 28 June, 2025, 01:03 pm
ফাইল ছবি/সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদী তিনি।

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমি মনে করি এটা খুব কাছাকাছি। আমাদের বিশ্বাস, আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হয়ে যাবে।'

ট্রাম্প প্রশাসন কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই বন্ধে চাপ দিয়ে আসছে। তবে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। দুই পক্ষই চুক্তি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

গত মাসের শেষ দিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ একটি ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন। ওই প্রস্তাব অনুযায়ী, হামাস ২০২৩ সালের হামলার সময় ইসরায়েল থেকে অপহৃত ১০ জীবিত এবং ১৮ মৃত জিম্মিকে ফিরিয়ে দেবে। এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে ১২৫ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি, ১ হাজার ১১১ জন আটক ফিলিস্তিনি এবং ১৮০ জন নিহত ফিলিস্তিনির মরদেহ।

ইসরায়েল এই প্রস্তাবকে সমর্থন করলেও হামাস এতে কিছু সংশোধনী ও মন্তব্যসহ জবাব দেয়। তবে উইটকফ ৩১ মে এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হামাসের জবাবকে 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ মানুষ নিহত হন এবং ২৫০ জনের মতো জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে অনেকেই পরে মুক্তি পেয়েছেন। হামলার জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় স্থল অভিযান ও তীব্র বিমান হামলা চালায়। হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে।

Related Topics

টপ নিউজ

গাজা যুদ্ধবিরতি / গাজা উপত্যকা / ইসরায়েল-গাজা / ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত / ডোনাল্ড ট্রাম্প / যুদ্ধবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • ইরানের কাছ থেকে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
  • আলোচনা চালিয়ে যেতে চায় ইরান, যুক্তরাষ্ট্র রাজি হয়েছে, তবে যুদ্ধবিরতি ‘শেষ’: ট্রাম্প
  • ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নাম বদলে হলো ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দর’
  • আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প
  • ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, জবাবে কুয়েত–বাহরাইনে পাল্টা হামলা তেহরানের

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]