Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
“তেহরানের আকাশ এখন আমাদের দখলে”—ইসরায়েলের দাবি, কিন্তু বাস্তবতা কী?

আন্তর্জাতিক

টি‌বি‌এস ডেস্ক
16 June, 2025, 06:40 pm
Last modified: 16 June, 2025, 07:16 pm

Related News

  • সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের মূল ফলাফল: এরপর কী?
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • গার্ডিয়ানের বিশ্লেষণ: বেইজিংয়ে ট্রাম্প-শি বৈঠক সামনে রেখে অমীমাংসিত যেসব বড় প্রশ্ন

“তেহরানের আকাশ এখন আমাদের দখলে”—ইসরায়েলের দাবি, কিন্তু বাস্তবতা কী?

ইরানের হাতে এখনও প্রচুর স্বল্প-পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন—কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাডস বা যানবাহনে বসানো ভূমি-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো ইসরায়েলি যুদ্ধবিমানের জন্য হুমকি।
টি‌বি‌এস ডেস্ক
16 June, 2025, 06:40 pm
Last modified: 16 June, 2025, 07:16 pm
ইসরায়েলের এফ-৩৫ আই আদির যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ইসরায়েল ঘোষণা করেছে, তারা এখন সম্পূর্ণভাবে ইরানের রাজধানী তেহরানের আকাশসীমার নিয়ন্ত্রণে রয়েছে। গত কয়েক দিনে ইসরায়েলি বিমান বাহিনীর টানা বিমান হামলা দেখে এমন দাবিকে পুরোপুরি অস্বীকারও করা যাচ্ছে না। তবে এর সঙ্গে পুরোপুরি একমত নন স্বাধীন বিশ্লেষকরা। খবর বিবিসির।

তেহরানে হামলার ক্ষেত্রে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নিকটবর্তী অঞ্চল থেকে লক্ষ্যবস্তুতে গাইডেড বোমা ফেলেছে—যার মানে হচ্ছে, তাদের দীর্ঘ-পাল্লার স্ট্যান্ড-অফ অস্ত্র বা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার প্রয়োজন হয়নি। এটা ইসরায়েলি সামরিক সক্ষমতারই প্রতিফলন।

ইরানের পুরনো মডেলের ও সীমিত সংখ্যক যুদ্ধবিমান এসব হামলায় কোনো প্রতিরোধ গড়তে পারেনি। এমনকি সাম্প্রতিক হামলার আগেই, ইসরায়েল ইরানের বড় একটি অংশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়।

গত অক্টোবরেও ইসরায়েল ইরানের হাতে থাকা রাশিয়ান ডিজাইনের দূরপাল্লার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আঘাত হেনেছিল। সেই ধারাবাহিকতায়, এবারও ইসরায়েল আঘাত হেনেছে রাডার স্টেশন ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর ওপর, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্বল করে ফেলেছে।

তবে যুক্তরাজ্যভিত্তিক প্রতিরক্ষা গবেষণা সংস্থা- রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (রুসি)-এর গবেষক জাস্টিন ব্রঙ্ক মনে করেন, ইসরায়েল যদিও বর্তমানে তেহরানের আকাশে আংশিক শ্রেষ্ঠত্ব বা এয়ার সুপিরিয়রিটি অর্জন করেছে, তবে সম্পূর্ণ আকাশসীমায় আধিপত্য বা নিয়ন্ত্রণ (এয়ার ডমিনেন্স) এখনো প্রতিষ্ঠা করতে পারেনি।

কারণ, ইরানের হাতে এখনও প্রচুর স্বল্প-পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন—কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাডস বা যানবাহনে বসানো ভূমি-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো ইসরায়েলি যুদ্ধবিমানের জন্য হুমকি।

এই পরিস্থিতি অনেকটা ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানগুলোর মতো। সেখানে মার্কিন জেট যুদ্ধবিমান সহজেই আকাশে আধিপত্য স্থাপন করলেও, হুথিরা একাধিক মার্কিন ড্রোন গুলি করে নামাতে সক্ষম হয়—যদিও সেগুলো তুলনামূলকভাবে ধীরগতির ছিল।

মধ্যপ্রাচ্যে অতীতের সামরিক অভিযানের অভিজ্ঞতাও বিমানশক্তির সীমাবদ্ধতাকে তুলে ধরে। যেমন সন্ত্রাসী গোস্থী আইএসআইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের মাধ্যমে তাদের পুরোপুরি ধ্বংস করা যায়নি, এজন্য স্থল আক্রমণের প্রয়োজন হয়। আবার গাজায় হামাসের ওপর ইসরায়েলের লাগাতার বিমান আক্রমণেও হামাস্কে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি। তখন ইসরায়েলি সেনাবাহিনী ভূমিতে আগ্রাসনে যেতে বাধ্য হয়। 

মোদ্দা কথা, প্রতিপক্ষের ওপর শুধু আকাশ থেকে ধ্বংস নামিয়ে আনা—যুদ্ধ জয়ের নিশ্চয়তা দেয় না। প্রতিপক্ষের প্রতিরোধ শক্তি ভেঙে দেওয়া এবং রাজনৈতিক সমাধান ছাড়া, কেবল বিমান শক্তির উপর নির্ভরশীলতা প্রায়ই অস্থায়ী লাভে সীমাবদ্ধ থাকে।

তেহরানের আকাশে ইসরায়েলি বিমান উড়ছে ঠিকই, কিন্তু যুদ্ধের পরিণতি এখনও অনেক দূরের পথ।
 

Related Topics

টপ নিউজ

ইরান-ইসরায়েল যুদ্ধ / আকাশযুদ্ধে আধিপত্য / ইসরায়েলের দাবি / বিশ্লেষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের মূল ফলাফল: এরপর কী?
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • গার্ডিয়ানের বিশ্লেষণ: বেইজিংয়ে ট্রাম্প-শি বৈঠক সামনে রেখে অমীমাংসিত যেসব বড় প্রশ্ন

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]