Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
আহমেদাবাদে মেডিক্যাল হোস্টেলের ওপর বিমান বিধ্বস্ত: হোস্টেলের অন্তত ৫ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 June, 2025, 06:20 pm
Last modified: 12 June, 2025, 06:59 pm

Related News

  • হরমুজে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের ক্রুদের উদ্ধার করা সেই সমুদ্র ড্রোন আসলে কী?
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

আহমেদাবাদে মেডিক্যাল হোস্টেলের ওপর বিমান বিধ্বস্ত: হোস্টেলের অন্তত ৫ শিক্ষার্থী নিহত

বিমানটি হোস্টেলের চতুর্থ ভবনে বিধ্বস্ত হয়। ওই সময় ভবনটিতে ৫০-৬০ জন ইন্টার্ন চিকিৎসক ছিলেন।
টিবিএস ডেস্ক
12 June, 2025, 06:20 pm
Last modified: 12 June, 2025, 06:59 pm
ছবি: এনডিটিভি

গুজরাটের আহমেদাবাদে বিজে মেডিক্যাল কলেজের হোস্টেলে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ওই হোস্টেলের অন্তত ৫ শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও বহু শিক্ষার্থী। খবর এনডিটিভির।

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ নম্বরের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে। সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর দুপুর ১টা থেকে ২টার মধ্যে গুজরাটের মেঘানিনগর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি হোস্টেলের চতুর্থ ভবনে বিধ্বস্ত হয়। ওই সময় ভবনটিতে ৫০-৬০ জন ইন্টার্ন চিকিৎসক ছিলেন। তারা দুপুরের খাবার খাচ্ছিলেন। দুর্ঘটনার পর পুরো ভবন কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ভবনটির ভেতর থেকে এ পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিজে মেডিক্যাল কলেজের চিকিৎসক শ্যাম গোবিন্দ এনডিটিভিকে বলেন, 'আমি এবং আমার জুনিয়র ডাক্তার আহত হয়েছি। আরও ৩০-৪০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে দুয়েকজনের অবস্থা গুরুতর।'

এক শিক্ষার্থীর মা রমিলা জানান, তার ছেলে দুপুরের খাবারের বিরতিতে হোস্টেলে গিয়েছিল। নিজেকে বাঁচাতে সে ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দেয়।

আহমেদাবাদের সিভিল হাসপাতালে রামিলা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, 'আমার ছেলে দুপুরের খাবারের বিরতিতে হোস্টেলে গিয়েছিল। সেখানেই বিমানটি বিধ্বস্ত হয়। আমার ছেলে নিরাপদে আছে এবং আমি তার সাথে কথা বলেছি। ও দ্বিতীয় তলা থেকে লাফ দিয়েছিল। এতে কিছুটা আঘাত পেয়েছে।' 

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার সিরিজের ওই বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। ছিলেন দুইজন পাইলট ও ১০জন কেবিন ক্রু।

Related Topics

টপ নিউজ

গুজরাট / আহমেদাবাদ / বিমান / উড়োজাহাজ / বিধ্বস্ত / নিহত / শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • হরমুজে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের ক্রুদের উদ্ধার করা সেই সমুদ্র ড্রোন আসলে কী?
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]