Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ: ট্রাম্প

আন্তর্জাতিক

এনবিসি
08 June, 2025, 10:35 am
Last modified: 08 June, 2025, 11:11 am

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প
  • এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন করা নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের সমন প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন
  • ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের তহবিল চাইল পাকিস্তান
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ রেখে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ: ট্রাম্প

ট্রাম্প সতর্ক করে বলেছেন, মাস্ক যদি রিপাবলিকানদের বিপক্ষে লড়তে ডেমোক্র্যাট প্রার্থীদের তহবিল দিয়ে সাহায্য করেন, তাহলে তার ‘পরিণতি কিন্তু খুব খারাপ’ হবে।
এনবিসি
08 June, 2025, 10:35 am
Last modified: 08 June, 2025, 11:11 am
ট্রাম্পের সঙ্গে ইলন মাস্ক। ছবি: রয়টার্স

ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক রাখার কোনো ইচ্ছা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, 'আমার ধারণা, হ্যাঁ।

এদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, মাস্ক যদি রিপাবলিকানদের বিপক্ষে লড়তে ডেমোক্র্যাট প্রার্থীদের তহবিল দিয়ে সাহায্য করেন, তাহলে তার 'পরিণতি কিন্তু খুব খারাপ' হবে। 

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। তবে কী ধরনের পরিণতির কথা তিনি বলছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্পের এই মন্তব্যগুলো ছিল এ সপ্তাহের শুরুর দিকে এক্স ও ট্রুথ সোশ্যালে ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধের পর তাঁর সবচেয়ে বিস্তারিত প্রতিক্রিয়া। 

তিনি আরও বলেন, বিশ্বের সামনে তাদের মধ্যে বিরোধ দেখা দেওয়ার পর রিপাবলিকান দল আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হয়ে উঠেছে বলে তিনি মনে করেন।

ট্রাম্প বলেন, 'ইলন মাস্কের সঙ্গে তার কথা বলার কোনো পরিকল্পনা নেই। আমি অন্য কাজে অনেক বেশি ব্যস্ত। তাছাড়া তার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছাও নেই।'

ট্রাম্প আরও অভিযোগ করেন, ইলন মাস্ক 'প্রেসিডেন্টের পদটির প্রতি অসম্মান দেখিয়েছেন'।

বৃহস্পতিবার ইলন মাস্ক এক্স-এ প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে একের পর এক আক্রমণাত্মক পোস্ট দেন। এর মধ্যে একটি পোস্টে ট্রাম্প ও প্রয়াত যৌন কেলেঙ্কারির জন্য অভিযুক্ত জেফরি এপস্টেইনের অতীত সম্পর্কের কথা তুলে ধরা হয়েছিল। যদিও পোস্টটি পরে সরিয়ে ফেলা হয়।

ট্রাম্প শনিবার বলেন, 'ওটা হচ্ছে "পুরোনো খবর", ওটা অনেক আগের কথা, যেটা নিয়ে বহু বছর ধরেই আলোচনা চলছে। এমনকি এপস্টেইনের আইনজীবীও বলেছেন, আমার এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ওটা পুরোনো খবর।'

তাদের প্রকাশ্য বিরোধ শুরুর কয়েক দিন আগে ইলন মাস্ক রিপাবলিকানদের প্রস্তাবিত সেই ব্যয় বিলের সমালোচনা করেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমি খুব হতাশ, কারণ ইলন এই বিলের ভেতরের বিষয়গুলো জানতেন। আমি ইলনের ওপর খুব হতাশ। আমি ইলনকে অনেক সাহায্য করেছি।'

এই মন্তব্যের কিছুক্ষণ পরেই ইলন মাস্ক একের পর এক আক্রমণাত্মক পোস্ট দেন। এর মধ্যে একটি ছিল এখন মুছে ফেলা পোস্ট, যেখানে ট্রাম্পের অভিশংসনের আহ্বানকে সমর্থন জানানো হয়েছিল। আরেকটি পোস্টে মাস্ক বলেন, প্রেসিডেন্টের শুল্কনীতি চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রকে মন্দায় ফেলবে।

বৃহস্পতিবার ট্রাম্প নিজেও ট্রুথ সোশ্যালে একাধিক পোস্ট দিয়ে ইলন মাস্ককে পাল্টা জবাব দেন। একটি পোস্টে তিনি লেখেন, 'ইলন যদি আমার বিরুদ্ধে যায়, তাতে আমার আপত্তি নেই। কিন্তু সেটা তাকে অনেক আগেই করা উচিত ছিল।' 

বৃহস্পতিবার আরেকটি পোস্টে ট্রাম্প লেখেন, 'আমাদের বাজেটে খরচ বাঁচানোর সবচেয়ে সহজ উপায়—যা বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় করবে—তা হলো ইলনের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করে দেওয়া।' 

তিনি আরও লেখেন, 'বাইডেন এটা করেননি, বিষয়টা সব সময়ই আমার কাছে বিস্ময়কর লেগেছে!'

শনিবার ট্রাম্প বলেন, মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে থাকা যুক্তরাষ্ট্র সরকারের চুক্তি বাতিলের প্রস্তাবটি তিনি আর গুরুত্ব দিয়ে ভাবেননি।

তিনি বলেন, 'আমি সেটা করতে পারব, কিন্তু আমি সেটা নিয়ে চিন্তাই করিনি।'

এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র কনজারভেটিভ কর্মী স্টিভ ব্যানন বলেন, মাস্কের ব্যবসায়িক লেনদেন ও অভিবাসন সংক্রান্ত রেকর্ডের বিষয়ে ফেডারেল সরকারের তদন্ত করা উচিত।

তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, 'তিনি এ বিষয়ে (মাস্কের বিরুদ্ধে তদন্ত) কোনো আলোচনা করেননি। মানে, এটা এই মুহূর্তে আমার চিন্তার তালিকার শীর্ষে নেই।'

তিনি আরও সন্দেহ প্রকাশ করেন যে মাস্কের 'ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট'-এর বিরোধিতা এই বিলের সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে কি না। ট্রাম্প বলেন, তিনি 'খুব আত্মবিশ্বাসী' যে বিলটি ৪ জুলাইয়ের আগেই সিনেটে পাস হবে।

ট্রাম্প বলেন, 'রিপাবলিকান দল আগে কখনো এত ঐক্যবদ্ধ ছিল না। এমনটা কখনো হয়নি। তিন দিন আগের তুলনায় এখন আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে দল।'

মাস্ক ২০২৪ সালের ট্রাম্পের প্রেসিডেন্ট পদপ্রার্থীতায় বড় অঙ্কের আর্থিক সাহায্য করেছিলেন। গত বছর তিনি সুইং স্টেটগুলোতে ট্রাম্পের পক্ষে প্রায় এক চতুর্থাংশ বিলিয়ন ডলার ব্যয় করেছিলেন।

প্রশাসনের প্রথম মাসগুলোতে ট্রাম্প মাস্ককে সরকারি কার্যকারিতা বিভাগে দায়িত্ব দিয়েছিলেন, যেখানে তিনি ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই এবং কয়েকটি এজেন্সি বন্ধ বা আংশিক বন্ধ করার কাজ পরিচালনা করেছিলেন।

ট্রাম্প বলেন, এই দ্বন্দ্বের কারণে সংসদ সদস্যরা বিলের সুবিধাগুলো দেখতে পেরেছেন।

তিনি বলেন, 'আমার মনে হয় আসলে মাস্ক এই বিলের শক্তিগুলো উন্মোচন করেছেন, কারণ আগে যারা ততটা মনোযোগ দিচ্ছিল না, তারা এখন দিচ্ছে এবং দেখছেন এটা কতটা ভালো।' 

তিনি আরও বলেন, 'সুতরাং এই অর্থে এটা একটা বড় উপকার হয়েছে। তবে আমি মনে করি মাস্কের জন্য এটা দুঃখের বিষয় যে তিনি এত মন খারাপ করেছেন ও ভেঙে পড়েছেন।'

বৃহস্পতিবার রেকর্ডকৃত এবং শনিবার প্রকাশিত 'দিস পাস্ট উইকেন্ড উইথ থিও ভন' নামের পডকাস্টে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মাস্কের ট্রাম্পবিরোধী আক্রমণগুলোকে 'পারমাণবিক' ('নিউক্লিয়ার') বোমার সঙ্গে তুলনা করেছিলেন।

ভ্যান্স পডকাস্টার থিও ভনের সঙ্গে কথা বলার সময় বলেন, 'আমি সবসময় প্রেসিডেন্টের প্রতি বিশ্বস্ত থাকব, এবং আশা করি মাস্কও এই দলে ফিরে আসবে। হয়তো এখন সেটা সম্ভব নয়, কারণ তিনি এত প্রবল আক্রমণ করেছেন।'

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মাস্কের ওপর প্রেসিডেন্টকে আক্রমণ করার সিদ্ধান্তটিকে 'বড় ভুল' বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'যদি আপনি একজন ব্যবসায়ী হন, তাহলে হয়ত ডি.সি.-র রাজনৈতিক প্রক্রিয়া আপনাকে বিরক্ত করতে পারে, কারণ সেখানে অনেক বেশি আমলাতান্ত্রিক জটিলতা এবং কাজ অনেক ধীরগতিতে হয়।'

তিনি আরও বলেন, 'আমি মনে করি সেখানে কিছুটা হতাশা থাকতে পারে। কিন্তু আমার কাছে এটা খুব বড় ভুল যে মাস্ক এভাবে প্রেসিডেন্টের বিরুদ্ধে গেছেন।'

Related Topics

টপ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট / ডোনাল্ড ট্রাম্প / ইলন মাস্ক / ডেমোক্রেট দল / তহবিল / সম্পর্ক শেষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প
  • এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন করা নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের সমন প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন
  • ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের তহবিল চাইল পাকিস্তান
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ রেখে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]