Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
সৌদি আরবে ৪ জুন শুরু হচ্ছে হজ পালনের আনুষ্ঠানিকতা

আন্তর্জাতিক

আল জাজিরা
28 May, 2025, 07:10 pm
Last modified: 28 May, 2025, 08:59 pm

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

সৌদি আরবে ৪ জুন শুরু হচ্ছে হজ পালনের আনুষ্ঠানিকতা

সোমবার এক সংবাদ সম্মেলনে সৌদি হজ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ জানান, ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ লাখের বেশি হজ্বযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন
আল জাজিরা
28 May, 2025, 07:10 pm
Last modified: 28 May, 2025, 08:59 pm
গত বছর সৌদি আরবের মক্কায় বার্ষিক হজ্ব পালনের সময় মসজিদুল হারাম থেকে নামাজ শেষে বেরিয়ে যাচ্ছেন হজ্বযাত্রীরা

এবছর পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৪ জুন থেকে। সৌদি আরবের পর্যবেক্ষণ কেন্দ্রসমূহে চাঁদ দেখার পর এটি নিশ্চিত করে। মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের বিবৃতিতে দেওয়া এই তথ্য জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি।

সোমবার এক সংবাদ সম্মেলনে সৌদি হজ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ জানান, ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন ।

হজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি। যারা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম, তাদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

প্রতি বছর হজ অনুষ্ঠিত হয় ইসলামি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে। চার দিনব্যাপী পালিত হয় হজের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা।

২০২৪ সালের ১৫ জুন আরাফাত ময়দানে হজ্ব পালনের সময় মুসলিম হজ্বযাত্রীরা জমায়েত হন 'জাবালে রহমত'-এর চূড়ায়, যা 'দয়ার পাহাড়' নামে পরিচিত

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয় দিন। এদিন আরাফাত ময়দানে লাখো মুসলিম একত্র হন খোলা আকাশের নিচে নামাজ আদায়ের জন্য। আরাফাতের এই পাহাড়েই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন নবী হযরত মুহাম্মদ (সা.)। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা এই দিনটিকে অত্যন্ত পূণ্যময় মনে করেন এবং অনেকে এদিন রোজা পালন করেন।

অনেকে হজ পালনের পাশাপাশি মদিনা শহরেও সফর করেন। যদিও এটি হজের আনুষ্ঠানিক অংশ নয়, তবে মহানবীর (সা.) রওজা মোবারক পরিদর্শন মুসলমানদের জন্য এক গভীর আত্মিক অভিজ্ঞতা ।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আরাফাত ময়দানের আনুষ্ঠানিকতা পালন করা হবে ৫ জুন। আর দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে পরদিন, ৬ জুন।

সরকারি হিসাব অনুযায়ী, গত বছর প্রায় ১৮ লাখ মানুষ হজে অংশ নেন। তবে ওই বছর তীব্র দাবদাহে সৌদির তাপমাত্রা বেড়ে যায় ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে । সেবছর প্রাণ হারান ১,৩০০-র বেশি হজযাত্রী। 

ভাবানুবাদ : নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

হজ / হজ ২০২৫ / সৌদি আরব / পবিত্র হজ / ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]