Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
ক্ষেপণাস্ত্র হামলায় ৭০ জন নিহতের দাবি ভারতীয় সূত্রের

আন্তর্জাতিক

এনডিটিভি
07 May, 2025, 12:05 pm
Last modified: 07 May, 2025, 12:08 pm

Related News

  • ইসরায়েলের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ থাকা সত্ত্বেও ব্যবস্থা না নিলে ভবিষ্যতে নিজেদের দায়মুক্ত করা সম্ভব নয়: ভারতীয় বিচারপতি মুরালিধর
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

ক্ষেপণাস্ত্র হামলায় ৭০ জন নিহতের দাবি ভারতীয় সূত্রের

প্রতিরক্ষা সূত্র দাবি করেছে, নিহতদের মধ্যে লস্কর ও জইশের মাঝারি ও শীর্ষ পর্যায়ের ফিল্ড কমান্ডার, প্রশিক্ষক ও লজিস্টিক কর্মকর্তারা ছিলেন।
এনডিটিভি
07 May, 2025, 12:05 pm
Last modified: 07 May, 2025, 12:08 pm
পাকিস্তানের লাহোরের কাছে মুরিদকেতে ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের দৃশ্য। ৭ মে, ২০২৫। ছবি: রয়টার্স

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে পাকিস্তান ও পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছে। এসব হামলায় ২৪টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। সূত্রের দাবি, এ হামলা শুধু প্রতিশোধ নয়, বরং একটি কৌশলগত বার্তাও।

ভারতীয় সূত্র বলছে, 'এটি ছিল ভারতের সংকল্পের প্রকাশ। সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কিত নয়টি স্থাপনায় অত্যন্ত নির্ভুলভাবে হামলা চালিয়ে ভারত দেখিয়েছে, সীমান্তে সন্ত্রাস আর সহ্য করা হবে না…'

সূত্র জানায়, মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম উপত্যকা, ঝিলাম ও চকওয়াল—এই নয়টি জায়গায় হামলা চালানো হয়। এসব এলাকায় অন্তত ৬০ জনের বেশি আহত হয়েছেন।

ভারতের দাবি, তাদের লক্ষ্য ছিল লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি। সরকারি সূত্রের ভাষ্য, হামলায় জঙ্গিগোষ্ঠীগুলোর কার্যক্রম অনেকটাই স্তিমিত হয়ে গেছে।

'স্যাটেলাইট, মানব গোয়েন্দা ও টেলিযোগাযোগ নজরদারির মাধ্যমে নির্ভুল লক্ষ্য নির্ধারণ করা হয়। "অপারেশন সিন্দুর" নামে পরিচালিত এ অভিযানে উচ্চ-নির্ভুলতার অস্ত্র ব্যবহার করা হয়, যার ফলে পার্শ্বপ্রতিক্রিয়া কম ছিল,' বলেছে ভারতীয় আরেকটি সূত্র।

ভারতের হামলার পর পাকিস্তান দাবি করেছে, এতে অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৮ জন এবং নিখোঁজ রয়েছেন আরও দুজন। হামলায় কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে দেশটি।

ভারতীয় সূত্র বলছে, বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে লক্ষ্যবস্তু বেছে নেওয়া হয়েছিল অত্যন্ত সতর্কভাবে এবং কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি।

ভারতীয় সূত্র দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় জঙ্গিগোষ্ঠীগুলোর কার্যক্রম চালানোর প্রমাণ রয়েছে ভারতের হাতে। তাই এই অভিযান ছিল সেই সংযোগ ধ্বংস করার পরিকল্পিত প্রয়াস।

'ড্রোন ফুটেজে দেখা গেছে, সব লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস হয়েছে। এক ঘণ্টারও কম সময়ে হামলা শেষ হয়। আঘাত ছিল অস্ত্রোপচারের মতো নিখুঁত এবং হামলার ধরনে বিস্ময় ও গোপনীয়তা বজায় রাখা হয়', বলছে সূত্র।

প্রতিরক্ষা সূত্র দাবি করেছে, নিহতদের মধ্যে লস্কর ও জইশের মাঝারি ও শীর্ষ পর্যায়ের ফিল্ড কমান্ডার, প্রশিক্ষক ও লজিস্টিক কর্মকর্তারা ছিলেন। তারা পাকিস্তান-নিয়ন্ত্রিত এলাকায় নিরাপদে আশ্রয়ে থেকে তাদের কার্যক্রম চালাচ্ছিল বলে দাবি সূত্রের।

ভারতীয় কর্মকর্তারা বেসামরিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তবে দাবি করেছেন, যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, সেগুলো সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

সূত্রের ভাষ্য, সন্ত্রাসী গোষ্ঠীগুলো ঘনবসতিপূর্ণ এলাকাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে, ফলে বেসামরিক ক্ষয়ক্ষতি পুরোপুরি এড়ানো কঠিন।

সূত্র আরও জানায়, ভারত সংযম দেখালেও পাকিস্তান বেসামরিক হতাহতের ছবি তুলে ধরে আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। আন্তর্জাতিকভাবে উভয় দেশকে সংযম দেখাতে বলা হলেও, আত্মরক্ষার অধিকারে ভারতের অবস্থান সমর্থন পেয়েছে বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান সংঘাত / ভারত / পাকিস্তানে ভারতের হামলা / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • ইসরায়েলের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ থাকা সত্ত্বেও ব্যবস্থা না নিলে ভবিষ্যতে নিজেদের দায়মুক্ত করা সম্ভব নয়: ভারতীয় বিচারপতি মুরালিধর
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]