Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
শুল্ক যুদ্ধের বৈশ্বিক ক্ষতি হতে পারে ১.৪ ট্রিলিয়ন ডলার

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
02 April, 2025, 05:25 pm
Last modified: 02 April, 2025, 05:32 pm

Related News

  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

শুল্ক যুদ্ধের বৈশ্বিক ক্ষতি হতে পারে ১.৪ ট্রিলিয়ন ডলার

বাণিজ্য যুদ্ধের একাধিক বিদ্যমান ও সম্ভাব্য পরিস্থিতির ওপর ভিত্তি করে একটি পূর্বাভাস মডেল তৈরি করেছেন অ্যাস্টন বিজনেস স্কুলের অর্থনীতিবিদরা।
দ্য গার্ডিয়ান
02 April, 2025, 05:25 pm
Last modified: 02 April, 2025, 05:32 pm
প্রতীকী ছবি / ব্লুমবার্গ থেকে সংগৃহীত

বাণিজ্য অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের চড়া মূল্য দেবে পুরো বিশ্ব। যার পরিমাণ ১ লাখ ৪০ হাজার কোটি (বা ১.৪ ট্রিলিয়ন) ডলারে পৌঁছাতে পারে। নতুন এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে এতথ্য।

বাণিজ্য যুদ্ধের একাধিক বিদ্যমান ও সম্ভাব্য পরিস্থিতির ওপর ভিত্তি করে একটি পূর্বাভাস মডেল তৈরি করেছেন অ্যাস্টন বিজনেস স্কুলের অর্থনীতিবিদরা।

যুক্তরাষ্ট্রের শুল্কারোপের প্রতিক্রিয়ায়, বৈশ্বিকভাবে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা শুল্কারোপের মতো একটি পরিস্থিতির ঝুঁকি ও প্রভাব অনুমান করেছে এই মডেল।

অ্যাস্টন বিজনেস স্কুলের হিসাবমতে, পূর্ণদ্যমে বাণিজ্য যুদ্ধ শুরু হলে বৈশ্বিক কল্যাণের ক্ষতির পরিমাণ  ১ লাখ ৪০ হাজার কোটি ডলারে গিয়ে পৌঁছাতে পারে। বৈশ্বিক কল্যাণের ক্ষতি বলতে, উচ্চ শিল্কের কারণে পণ্যদ্রব্যের চড়াদাম, প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস ও সরবরাহ শৃঙ্খলের বিচ্ছিন্ন অবস্থাকে বোঝানো হয়েছে। যেমনটা ২০১৮ সালে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের সময়েও দেখা গেছে।

তাদের গবেষণা প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় ফিরেই ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে বাণিজ্যে সংরক্ষণবাদের দুয়ার খুলে দিয়েছেন, ফলে কয়েক সপ্তাহের মধ্যে বিশ্ববাণিজ্যকে নতুন রূপ দিয়েছেন তিনি।

কানাডা, মেক্সিকো ও চীনের বিরুদ্ধে প্রথম দফায় দেওয়া শুল্ক থেকে শুরু করে পূর্ণমাত্রার বাণিজ্যযুদ্ধ— এমন ছয়টি পরিস্থিতির ক্ষতিকে অনুমান করা হয়েছে।

গবেষণার মূল ফলাফলগুলো হলো:

যুক্তরাষ্ট্রের প্রথম দফার শুল্কের প্রভাব: যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্য ২.৭ শতাংশ বাড়তে পারে, দেশটির মাথাপিছু জিডিপির হ্রাস পেতে পারে শূন্য দশমিক ৯ শতাংশ। সে তুলনায়, কানাডার কল্যাণ ৩.২ শতাংশ এবং মেক্সিকোর ৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।
 
কানাডা, মেক্সিকো ও চীনের পাল্টা শুল্কারোপের প্রভাব: এতে যুক্তরাষ্ট্রের ক্ষতি আরও বেড়ে ১.১ শতাংশ হবে, কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রে যা হবে ৫.১০ ও ৭.১০ শতাংশ। 

ইউরোপীয় ইউনিয়নের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপ: এতে আন্তঃআটলান্টিক বাণিজ্যে তীব্র সংকোচন দেখা দেবে, ইউরোপীয় ইউনিয়নে ব্যাহত হবে উৎপাদন। ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র, বাণিজ্য থেকে বিশ্বের এক নম্বর অর্থনীতির কল্যাণ এতে ১.৫০ শতাংশ হ্রাস পাবে। 

মার্কিন পণ্যে ইইউয়ের পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ: ইইউ এই সিদ্ধান্ত নিলে– যুক্তরাষ্ট্র ও ইইউয়ের দেশগুলোতে বিভিন্ন পণ্যের দাম চড়া হবে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক কল্যাণের লোকসান গভীরতর হবে, বিশেষত যুক্তরাষ্ট্র ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। তবে এতে যুক্তরাজ্যের সাথে ওয়াশিংটনের বাণিজ্য বাড়তে পারে, লন্ডন এই বিকল্প বাণিজ্য থেকে মাঝারি ধরনের সুবিধাভোগী হবে। 

যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শুল্কারোপ: যুক্তরাষ্ট্র যদি তার বাণিজ্য অংশীদার বেশিরভাগ দেশের ওপরই বৈশ্বিকভাবে শুল্কারোপের সিদ্ধান্ত নেয়— তাহলে বিশ্ববাণিজ্য মারাত্মকভাবে সংকুচিত হবে। বিভিন্ন পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য থেকে কল্যাণ নেতিবাচকভাবে প্রভাবিত হবে। যুক্তরাজ্যের সাথে বাণিজ্যও হ্রাস পাবে। 

যুক্তরাষ্ট্রের রপ্তানির ওপর বিশ্বব্যাপী পাল্টা শুল্কারোপের পরিণতি: এতে বিশ্ববাণিজ্য বিঘ্নিত হবে নিদারুণভাবে, কমবে বাণিজ্যের প্রবাহ। যুক্তরাষ্ট্রের কল্যাণের মারাত্মক ক্ষতি হবে। এমনটা হলে বৈশ্বিক কল্যাণের ক্ষতি পৌঁছাবে ১ লাখ ৪০ হাজার কোটি ডলারে।

Related Topics

টপ নিউজ

বাণিজ্য যুদ্ধ / শুল্ক / ক্ষতি / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]