Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
গাজায় মঙ্গলবার থেকে এ পর্যন্ত দুই শতাধিক শিশু নিহত: ইউনিসেফ

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
21 March, 2025, 05:45 pm
Last modified: 21 March, 2025, 07:11 pm

Related News

  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান

গাজায় মঙ্গলবার থেকে এ পর্যন্ত দুই শতাধিক শিশু নিহত: ইউনিসেফ

চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৫৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ইসরায়েলের বিমান হামলা এবং স্থল আক্রমণ তীব্র হওয়ায় মৃতের সংখ্যা বাড়ছে।
টিবিএস রিপোর্ট
21 March, 2025, 05:45 pm
Last modified: 21 March, 2025, 07:11 pm
দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি স্থানে একটি শিশু। ছবি: হাতেম খালেদ/রয়টার্স

গাজায় ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া পাওলিন বলেছেন, চলতি সপ্তাহে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ২০০ শিশু নিহত হয়েছে।

চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৫৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ইসরায়েলের বিমান হামলা এবং স্থল আক্রমণ তীব্র হওয়ায় মৃতের সংখ্যা বাড়ছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, গাজার দক্ষিণ ও উত্তরাঞ্চলে ইসরাইলি স্থল সেনা অগ্রসর হওয়ায় ওই অঞ্চলে মানবিক সংকট আরও কঠিন হচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরে স্থল আক্রমণ শুরু করেছে, পাশাপাশি উত্তর গাজার বেইত লাহিয়া এবং কেন্দ্রীয় অঞ্চলের দিকে এগোচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৬১৭ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। 

তবে গাজার সরকারি প্রচার মাধ্যম অফিস অনুমান করেছে, মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ এরও বেশি। ধ্বংসস্তূপের নীচে হাজার হাজার লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করায় সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে উত্তেজনা বেড়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলে ১,১৩৯ জন নিহতের জেরে এই যুদ্ধ শুরু হয়। সেসময় ২০০ জনেরও বেশি ইসরায়েলিকে গাজায় ধরে নিয়ে যায় হামাস।

এর প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েল গাজায় একটি ব্যাপক সামরিক অভিযান চালায়, যা ব্যাপক প্রাণহানি এবং মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক সম্প্রদায় নাগরিকদের মৃত্যুর সংখ্যা বাড়তে দেখে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষত বিপুল সংখ্যক শিশু নিহতের হার নিয়ে।

মানবিক সংস্থাগুলো অবরুদ্ধ গাজার জনগণের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা অবাধ প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে আসছে।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / গাজা / শিশু / ইউনিসেফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]