Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
ধনীদের গাজা কেমন হবে? এআই দিয়ে তৈরি বিলাসবহুল আবাসনের ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

দ্য ন্যাশনাল
26 February, 2025, 02:50 pm
Last modified: 26 February, 2025, 02:54 pm

Related News

  • চাইলে হোয়াইট হাউসেও ট্রাম্পকে হত্যা করার ক্ষমতা রাখে ইরান: সাবেক আইআরজিসি কমান্ডার
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক
  • ‘হঠাৎ অসুস্থ হয়ে’ ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু
  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

ধনীদের গাজা কেমন হবে? এআই দিয়ে তৈরি বিলাসবহুল আবাসনের ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, এআই-সৃষ্ট ইলন মাস্ক আকাশে টাকা ছুঁড়ে দিচ্ছেন এবং শহরে ট্রাম্পের সোনালি মূর্তি শোভা পাচ্ছে।
দ্য ন্যাশনাল
26 February, 2025, 02:50 pm
Last modified: 26 February, 2025, 02:54 pm
ট্রাম্পের প্রকাশ করা ভিডিওর কিছু দৃশ্য। ছবি: ট্রুথসোশ্যাল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গাজার জন্য একটি ভবিষ্যৎ রূপকল্প প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ভিডিও তে গাজাকে একজন ধনী ব্যক্তির জন্য আকাশচুম্বী বিলাসবহুল আবাসস্থল হিসাবে দেখানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে এ ভিডিওটি পোস্ট করেছেন। সেখানে গাজাকে সমুদ্রতীরবর্তী এক নগরী হিসেবে কল্পনা করা হয়েছে। সেখানের রাস্তায় টেসলা গাড়িতে ভরা এবং রাস্তার নাম রাখা হয়েছে 'ট্রাম্প গাজা'।

ধারণা করা হচ্ছে এ দৃশ্য আরব বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কারণ ফিলিস্তিনিদের ছাড়াই গাজা পুনর্গঠনের জন্য মার্কিন প্রেসিডেন্টের দাবি আরব বিশ্বকে হতাশ করেছে।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, এআই-সৃষ্ট ইলন মাস্ক আকাশে টাকা ছুঁড়ে দিচ্ছেন এবং শহরে ট্রাম্পের সোনালি মূর্তি শোভা পাচ্ছে।

ভিডিওর সঙ্গে থাকা সংগীত ট্র্যাকে বলা হচ্ছে: "আর কোনো সুড়ঙ্গ নেই, আর কোনো ভয় নেই, ট্রাম্প গাজা শেষ পর্যন্ত এসে গেছে। ট্রাম্প গাজা আলো ছড়াচ্ছে, সোনালি ভবিষ্যৎ, এক নতুন আলো। ভোজসভার আনন্দ, নাচগান, চুক্তি সম্পন্ন, ট্রাম্প গাজা সবার শীর্ষে।"

ফুটেজে দেখা যায় এক উপকূলীয় শহরে রয়েছে হাঁটার পথ, সুউচ্চ ভবন ও ঝলমলে সমুদ্রসৈকত। দৃশ্যগুলো অনেকটা তেল আবিবের মতো।

অদ্ভুত কিছু দৃশ্যের মধ্যে রয়েছে দাড়িওয়ালা বেলি ড্যান্সার, ট্রাম্পের মুখের আদলে সোনালি বেলুন ধরে থাকা এক শিশু এবং মার্কিন প্রেসিডেন্টের বিশাল সোনালি মূর্তি। মাস্ককে দেখা গেছে, গরিবদের জন্য আকাশে টাকা ছুড়ে দিচ্ছেন।

শেষ দৃশ্যে, 'ট্রাম্প গাজা' রিসোর্টে লাউঞ্জ চেয়ারে বসে এক গ্লাস পানীয় হাতে দেখা যায় ট্রাম্পকে আর তার পাশেই রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / গাজা / এআই / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / কৃত্রিম বুদ্ধিমত্তা / ভিডিও / ধনী / বিলাসবহুল অট্টালিকা / ইলন মাস্ক / মার্কিন প্রেসিডেন্ট / ট্রুথ / সোশ্যাল মিডিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • চাইলে হোয়াইট হাউসেও ট্রাম্পকে হত্যা করার ক্ষমতা রাখে ইরান: সাবেক আইআরজিসি কমান্ডার
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক
  • ‘হঠাৎ অসুস্থ হয়ে’ ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু
  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]