Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বিদেশিদের কাছে ‘গোল্ড কার্ড’ বেচার ঘোষণা ট্রাম্পের; মিলবে যুক্তরাষ্ট্রে কাজের অধিকার, নাগরিকত্ব

আন্তর্জাতিক

সিএনএন
26 February, 2025, 12:45 pm
Last modified: 26 February, 2025, 01:11 pm

Related News

  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ডোনাল্ড ট্রাম্পের চাপে বৈরুতে হামলা থেকে পিছু হটায় তোপের মুখে নেতানিয়াহু
  • আবারও শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: সিএনএন

বিদেশিদের কাছে ‘গোল্ড কার্ড’ বেচার ঘোষণা ট্রাম্পের; মিলবে যুক্তরাষ্ট্রে কাজের অধিকার, নাগরিকত্ব

৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ধনী বিদেশিদের কাছে এই 'গোল্ড কার্ড' বিক্রি করবে যুক্তরাষ্ট্র।
সিএনএন
26 February, 2025, 12:45 pm
Last modified: 26 February, 2025, 01:11 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ৫ মিলিয়ন ডলার ফি-এর বিনিময়ে ধনী বিদেশিদের কাছে একটি 'গোল্ড কার্ড' বিক্রি করবে। এটির মাধ্যমে তাদেরকে যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করার অধিকার দেওয়া হবে এবং নাগরিকত্বের পথও উন্মুক্ত হবে।

ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, 'আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আপনারা গ্রিন কার্ড সম্পর্কে জানেন। এটি একটি গোল্ড কার্ড। আমরা এই কার্ডের জন্য প্রায় ৫ মিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করতে যাচ্ছি এবং এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে। পাশাপাশি, নাগরিকত্বের পথও খুলে দিবে। ধনী মানুষরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবে।'

প্রায় দুই সপ্তাহের মধ্যে এই কার্ড বিক্রি করা শুরু হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, এ ধরনের লাখ লাখ কার্ড বিক্রি হতে পারে।

ধনী রুশদের কাছে এই কার্ড বিক্রি করার কথা বিবেচনা করবেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রুশ ধনীকে চিনি, যারা খুব ভালো মানুষ।'

মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, এই কার্ডটি সরকারের ইবি-৫ ইমিগ্র্যান্ট ইনভেস্টর ভিসা প্রোগ্রামের পরিবর্তে চালু হবে। এই প্রোগ্রাম বিদেশি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রের প্রকল্পে অর্থ ঢালার সুযোগ দেয় এবং পরে ভিসার জন্য আবেদন করতে সাহায্য করে।

লুটনিক বলেন, 'তাদের অবশ্যই যাচাই প্রক্রিয়া পার করতে হবে। যাতে নিশ্চিত করা যায় তারা বিশ্বমানের, শ্রেষ্ঠ নাগরিক।'

মার্কিন কংগ্রেস ১৯৯২ সালে ইবি-৫ প্রোগ্রামটি চালু করেছিল। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের গ্রিন কার্ড দেওয়া হতো, যদি তারা কমপক্ষে ১০ লাখ ৫০ হাজার ডলার বা অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত এলাকায় ৮০ লাখ ডলার বিনিয়োগ করে, যাতে মার্কিন কর্মীদের জন্য চাকরি তৈরি হয়।

বিভিন্ন বড় সম্পত্তি উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করার জন্য ট্রাম্প ও তার পরিবারের সাথে সম্পর্কিত ব্যবসাগুলো এই প্রোগ্রাম ব্যবহার করেছে।

প্রোগ্রামটি ট্রাম্পের প্রথম মেয়াদে কংগ্রেসের আইনপ্রণেতাদের (ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান) সমালোচনার মুখে পড়ে। অনেকেই বলেছিলেন, এটি (ইবি-৫) নিজ উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে এবং সংস্কারের প্রয়োজন।

২০১৯ সালে ট্রাম্প প্রশাসন চিহ্নিত অর্থনৈতিক অঞ্চলের জন্য বিনিয়োগের পরিমাণ কমপক্ষে ৯০ লাখ ডলার এবং অন্য এলাকায় ১৮০ লাখ ডলার করার প্রস্তাব দেয়। কিন্তু ২০২১ সালে একজন ফেডারেল বিচারক সেটি বাতিল করেন, কারণ এই নিয়ম অনুমোদন দেওয়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিবকে সঠিকভাবে নিয়োগ করা হয়নি।

২০২২ সালে বাইডেন প্রশাসনের সময় এই প্রোগ্রাম আবারও চালু করে এবং বিনিয়োগের বর্তমান পরিমাণ ঠিক করা হয়।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / গোল্ড কার্ড / কাজের অধিকার / বিদেশি / নাগরিকত্ব বিক্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ডোনাল্ড ট্রাম্পের চাপে বৈরুতে হামলা থেকে পিছু হটায় তোপের মুখে নেতানিয়াহু
  • আবারও শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: সিএনএন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]