Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
এআই নির্ভরতা বাড়ছে, চাকরি হারাতে পারেন এশিয়ার বৃহৎ এক ব্যাংকের ৪,০০০ কর্মী 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 February, 2025, 06:30 pm
Last modified: 25 February, 2025, 06:40 pm

Related News

  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • আপনার সব কথা মনে রাখে চ্যাটবট; কিন্তু এই ‘স্মৃতিই’ যখন বিড়ম্বনার কারণ
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা

এআই নির্ভরতা বাড়ছে, চাকরি হারাতে পারেন এশিয়ার বৃহৎ এক ব্যাংকের ৪,০০০ কর্মী 

ব্যাংকটির বর্তমানে অস্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মীর সংখ্যা ৮ হাজার থেকে ৯ হাজার। ব্যাংকটির মোট কর্মীর সংখ্যা প্রায় ৪১ হাজার।
টিবিএস ডেস্ক
25 February, 2025, 06:30 pm
Last modified: 25 February, 2025, 06:40 pm
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের বৃহত্তম ব্যাংক ডিবিএস ব্যাংক মনে করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মানুষের কাজগুলো করা সম্ভব হওয়ায় আগামী তিন বছরে এটি চার হাজার কর্মী ছাঁটাই করবে। খবর বিবিসির।

ব্যাংকটির এক মুখপাত্র ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসিকে বলেন, জনবল এমনিতেই কমে যাবে। কারণ, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কাজের মেয়াদ অল্প কয়েক বছরের মধ্যেই শেষ হয়ে যাবে।

ব্যাংকটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পীযুশ গুপ্ত বলেছেন, স্থায়ী কর্মী যারা রয়েছেন, তারা এই ছাঁটাইয়ের মধ্যে পড়বেন না। বরং এআই সংশ্লিষ্ট নতুন আরও একহাজার পদ সৃষ্টি করা হবে বলে আশা করছেন তিনি।  

তবে সিঙ্গাপুরে কোন কোন পদ কিংবা কত সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলেনি ব্যাংকটি।  

ব্যাংকটির বর্তমানে অস্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মীর সংখ্যা ৮ হাজার থেকে ৯ হাজার। ব্যাংকটির মোট কর্মী সংখ্যা প্রায় ৪১ হাজার।   

গত বছর পীযুশ গুপ্ত বলেছিলেন, দশ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকটি এআই নিয়ে কাজ করছে। 

তিনি বলেন, 'বর্তমানে আমরা ৮০০টিরও বেশি এআই মডেল ৩৫০টি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছি এবং ২০২৫ সালে এগুলোর অর্থনৈতিক প্রভাব ১ বিলিয়ন সিঙ্গাপুর ডলার (৭৪৫ মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে যাবে বলে আশা করছি।'

এআই প্রযুক্তির দ্রুত বিস্তার এর সুবিধা ও ঝুঁকি নিয়ে আলোচনার সৃষ্টি করেছে। গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএমফ) বলেছিল যে এটি বিশ্বব্যাপী প্রায় ৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে।

Related Topics

টপ নিউজ

সিঙ্গাপুর / ব্যাংক / কর্মী / ছাঁটাই / এআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • আপনার সব কথা মনে রাখে চ্যাটবট; কিন্তু এই ‘স্মৃতিই’ যখন বিড়ম্বনার কারণ
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]