Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
স্যান্ডেল কি শিল্প হতে পারে? প্রস্তুতকারী জার্মান কোম্পানি বলছে হ্যাঁ, কিন্তু আদালতের না

আন্তর্জাতিক

এপি
23 February, 2025, 09:45 pm
Last modified: 23 February, 2025, 10:43 pm

Related News

  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • বিএসবি গ্লোবালের মালিক খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ
  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১০ আগস্ট

স্যান্ডেল কি শিল্প হতে পারে? প্রস্তুতকারী জার্মান কোম্পানি বলছে হ্যাঁ, কিন্তু আদালতের না

কোম্পানিটি চেয়েছিল যে আদালত এই নির্দেশ দিক যাতে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো তাদের স্যান্ডেল আর নকল না করে। সেইসঙ্গে এও চেয়েছিল যে নকল করে বানানো যেসব স্যান্ডেল বর্তমানে বাজারে রয়েছে, কিংবা বিক্রি হয়েছে সেগুলো যাতে প্রত্যাহার ও ধ্বংসের আদেশ দেওয়া হয়।
এপি
23 February, 2025, 09:45 pm
Last modified: 23 February, 2025, 10:43 pm
ফাইল ছবি/এপি ফটো

জার্মানির পাদুকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেরকিনস্টকের স্যান্ডেল শিল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে কি-না, এমন প্রশ্নে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জার্মানির ফেডারেল কোর্ট অব জাস্টিস বলেছেন, এগুলো  কেবলই আরামদায়ক জুতো। এগুলো কোনো শিল্প নয়।

বেরকিনস্টকের প্রধান কার্যালয় জার্মানির লিনজ আম রাইন শহরে। পাদুকা তৈরিতে প্রতিষ্ঠানটির ঐতিহ্য দীর্ঘদিনের। এটি ১৭৭৪ সাল থেকে পাদুুকা তৈরি করে আসছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের স্যান্ডেলগুলোর আদলে স্যান্ডেল তৈরি করে বিক্রি করায় এটি তিনটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে।

প্রতিষ্ঠানটি তাদের স্যান্ডেলগুলোকে 'ফলিত শিল্পের কাজ' এবং কপিরাইট-সুরক্ষিত হিসেবে দাবি করে। তাদের কথা- কেউ এগুলো নকল বা অনুকরণ করতে পারবে না।

জার্মান আইন অনুযায়ী, সাধারণ কোনো পণ্যের তুলনায় শিল্পকর্মকে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি হিসেবে অনেক বেশি সুরক্ষা দেওয়া হয়।

কোম্পানিটি চেয়েছিল যে আদালত এই নির্দেশ দিক যাতে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো তাদের স্যান্ডেল আর নকল না করে। সেইসঙ্গে এও চেয়েছিল যে নকল করে বানানো যেসব স্যান্ডেল বর্তমানে বাজারে রয়েছে, কিংবা বিক্রি হয়েছে সেগুলো যাতে প্রত্যাহার ও ধ্বংসের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার জার্মানির সর্বোচ্চ আদালতে মামলাটির শুনানি হওয়ার আগে দুটি নিম্ন আদালতে শুনানি হলেও বিষয়টি সুরাহা হয়নি। পরে মামলাটি গড়ায় ফেডারেল কোর্ট অব জাস্টিস-এ। 

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, জার্মানির কোলন শহরের একটি আঞ্চলিক আদালত প্রাথমিকভাবে জুতাগুলোকে ফলিত শিল্পকর্ম হিসেবে স্বীকৃতি দিয়ে আদেশ জারি করেন। কিন্তু কোলনের উচ্চ আদালত আপিল শুনানি শেষে ওই আদেশ বাতিল করেন।  

আপিল আদালতের পক্ষ থেক বলা হয়, চওড়া ফিতার এ স্যান্ডেলগুলোতে  কোনো শৈল্পিক কৃতিত্ব প্রতিষ্ঠিত হয়নি।

পরে ফেডারেল কোর্ট অব জাস্টিস আপিল আদালতের রায় বহাল রাখেন এবং মামলাটি খারিজ করে দেন। রায়ে আদালত বলেন, একটি পণ্যের ডিজাইন যদি প্রযুক্তিগত প্রয়োজন বা নিয়ম দ্বারা নির্ধারিত হয়, তবে তা কপিরাইট-সুরক্ষিত হতে পারে না।

আদালত আরও বলেন, কোনো কাজকে ফলিত শিল্প হিসেবে কপিরাইট সুরক্ষা পেতে ডিজাইনটি যথেষ্ট অনন্য হতে হবে যাতে এটি যে স্বতন্ত্র, তা প্রকাশ পায়। 

অনুবাদ: রেদওয়ানুল হক
 
Related Topics

টপ নিউজ

আদালত / শিল্প / জুতো / জার্মানি / আপিল / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • বিএসবি গ্লোবালের মালিক খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ
  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১০ আগস্ট

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]