Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
হ্যান্ডশেক কেলেঙ্কারি: যে কারণে জার্মান মন্ত্রীর সঙ্গে করমর্দন এড়ালেন সিরিয়ার নেতা

আন্তর্জাতিক

আরটি
05 January, 2025, 03:20 pm
Last modified: 05 January, 2025, 04:25 pm

Related News

  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • অবরুদ্ধ হরমুজ আর তেলের খোঁজ: বিকল্প বাণিজ্যপথ হয়ে ওঠার সম্ভাবনায় সিরিয়া

হ্যান্ডশেক কেলেঙ্কারি: যে কারণে জার্মান মন্ত্রীর সঙ্গে করমর্দন এড়ালেন সিরিয়ার নেতা

আল-শারা ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাত মেলালেও বেয়ারবকের দিকে হাত বাড়াননি।
আরটি
05 January, 2025, 03:20 pm
Last modified: 05 January, 2025, 04:25 pm
ছবি: এএফপি

নারী ও সংখ্যালঘুদের অধিকারের পক্ষে কথা বলতে সিরিয়া গিয়েছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো। তবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাত মেলালেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে করমর্দন এড়িয়ে গেছেন সিরিয়ার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর প্রধান আহমেদ হুসেইন আল-শারা। এই ঘটনাকে অবশ্য প্রত্যাশিত বলেই মন্তব্য করেছেন বেয়ারবক। 

শুক্রবার আনালেনা বেয়ারবক ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো সিরিয়া সফর করেন। তারা সিরিয়ার ডি-ফ্যাক্টো শাসক এবং হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর প্রধান আহমেদ হুসেইন আল-শারার সঙ্গে বৈঠক করেন। তিনি আবু মুহাম্মদ আল-জুলানি নামেও পরিচিত।

সাক্ষাতের শুরুতেই এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। আল-শারা ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাত মেলালেও বেয়ারবকের দিকে হাত বাড়াননি। বরং তিনি তার ডান হাত বুকে রেখে সম্মান প্রদর্শন করেন। কঠোর ইসলামী বিশ্বাসের কারণে আল-শারা নারীদের সঙ্গে হাত মেলানোর বিষয়ে নিষেধাজ্ঞা মেনে চলেন।

জার্মান গণমাধ্যমে বেয়ারবক বলেন, আমি জানতাম এখানে স্বাভাবিক করমর্দনের আশা করা ঠিক হবে না। তবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীও এই বিষয়ে আমার সঙ্গে একমত ছিলেন এবং তার হাত বাড়াননি।

আল-শারার সঙ্গে বৈঠকে দুই মন্ত্রী সিরিয়ায় নারীর অধিকার নিয়ে কথা বলেন। ফরাসি মন্ত্রী বারো এক্স-এ এক পোস্টে উল্লেখ করেন যে সিরিয়ার নতুন প্রশাসন রাজনৈতিক রূপান্তরে নারীদের 'বিস্তৃত অংশগ্রহণ' নিশ্চিত করার অঙ্গীকার করেছে।

উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে এইচটিএস জিহাদি গোষ্ঠীর আকস্মিক আক্রমণে সিরিয়ার সেনাবাহিনী কয়েক দিনের মধ্যে পরাজিত হয়। এর ফলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতন ঘটে।

Related Topics

টপ নিউজ

করমর্দন / জার্মান / পররাষ্ট্রমন্ত্রী / সিরিয়ার বিদ্রোহী জোট / সিরিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • অবরুদ্ধ হরমুজ আর তেলের খোঁজ: বিকল্প বাণিজ্যপথ হয়ে ওঠার সম্ভাবনায় সিরিয়া

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]