Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
দুর্ধর্ষ চুরি! এক চেষ্টাতেই ১২ মিলিয়ন ডলারের গহনা, এরমেস ব্যাগ হাতিয়ে নিল চোর

আন্তর্জাতিক

সিএনএন
01 January, 2025, 12:10 pm
Last modified: 01 January, 2025, 12:29 pm

Related News

  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন
  • মুন্সীগঞ্জে অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর ল্যাপটপ চুরি, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

দুর্ধর্ষ চুরি! এক চেষ্টাতেই ১২ মিলিয়ন ডলারের গহনা, এরমেস ব্যাগ হাতিয়ে নিল চোর

পুলিশ বলছে, “চোরটি দেড় লাখ পাউন্ড মূল্যের (প্রায় ১ লাখ ৮৫ হাজার ডলার) এরমেস ক্রোকোডাইল কেলি হ্যান্ডব্যাগ, নগদ ১৫ হাজার পাউন্ড (প্রায় ১৯ হাজার ডলার) এবং ১০.৪ মিলিয়ন পাউন্ড মূল্যের (প্রায় ১২.৯ মিলিয়ন ডলার) বিশেষভাবে তৈরি করা গহনা নিয়ে পালিয়ে গেছে।”
সিএনএন
01 January, 2025, 12:10 pm
Last modified: 01 January, 2025, 12:29 pm
লন্ডনের বাড়ি থেকে ১২ মিলিয়ন ডলার মূল্যের বিশেষভাবে তৈরি করা গহনা চুরি হয়েছে। ছবি: হ্যান্ডআউট/লন্ডন মেট্রোপলিটন পুলিশ

উত্তর-পশ্চিম লন্ডনের একটি বাড়ি থেকে ১০ মিলিয়ন পাউন্ড (১২.৫ মিলিয়ন ডলার) মূল্যের বিশেষভাবে তৈরি করা গহনা চুরি হয়েছে। এটি ব্রিটেনের কোনো বাড়ি থেকে অন্যতম বড় চুরির ঘটনার একটি বলে ধারণা করা হচ্ছে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ৭ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৫টার দিকে লন্ডনের অ্যাভিনিউ রোড এলাকায় চোর একটি বাড়িতে প্রবেশ করে। ওই সময় বাসিন্দারা বাড়িতে ছিলেন না।

পুলিশ বলছে, "চোরটি দেড় লাখ পাউন্ড মূল্যের (প্রায় ১ লাখ ৮৫ হাজার ডলার) এরমেস ক্রোকোডাইল কেলি হ্যান্ডব্যাগ, নগদ ১৫ হাজার পাউন্ড (প্রায় ১৯ হাজার ডলার) এবং ১০.৪ মিলিয়ন পাউন্ড মূল্যের (প্রায় ১২.৯ মিলিয়ন ডলার) বিশেষভাবে তৈরি করা গহনা নিয়ে পালিয়ে গেছে।"

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন "২০ থেকে ৩০ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ পুরুষ" এই চুরির সাথে জড়িত। তিনি কালো হুডি, কার্গো প্যান্ট ও বেসবল হ্যাট পরেছিলেন এবং তার মুখ ঢাকা ছিল।

চুরি হওয়া জিনিসগুলোর মধ্যে রয়েছে– গ্র্যাফের ১০.৭৩ ক্যারেটের হীরের আংটি, ডি বিয়ার্সের দুটি বাটারফ্লাই হীরের আংটি, এরমেসের একটি ৩.০৩ ক্যারেটের হীরের আংটি, একটি অ্যাকুয়ামেরিন আংটি ও একটি নেকলেস। পুলিশের শেয়ার করা একটি ছবিতে "শাফিরা" নামক একটি ব্রেসলেটও দেখা গেছে।

চোরটি দেড় লাখ পাউন্ড মূল্যের (প্রায় ১ লাখ ৮৫ হাজার ডলার) এরমেস ক্রোকোডাইল কেলি হ্যান্ডব্যাগ চুরি করেছে। ছবি: হ্যান্ডআউট/লন্ডন মেট্রোপলিটন পুলিশ

শোপার-এর হীরের কানের দুল এবং ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের বিভিন্ন গহনা চুরি হয়েছে।

পুলিশের তদন্তকারী গোয়েন্দা কনস্টেবল পাওলো রবার্টস বলেন, "এটি একটি সাহসী অপরাধ, যেখানে সন্দেহভাজন অস্ত্র নিয়ে সম্পত্তিতে প্রবেশ করে ভুক্তভোগীদের বাড়ির নিরাপত্তা লঙ্ঘন করেছে।"

তিনি আরও বলেন, "সন্দেহভাজন ১০.৪ মিলিয়ন পাউন্ড মূল্যের গহনা চুরি করেছে। এর বেশিরভাগই ডিজাইনে অনন্য। তাই সহজেই চিহ্নিত করা যাবে।"

বাড়িটির কর্মচারীদের প্রধান সাসবা বিরাগ দ্য গার্ডিয়ানকে বলেন, চুরি সম্ভবত একজন "একক অপরাধীর" কাজ। তবে চুরি করা জিনিসগুলোকে টাকায় পরিণত করতে হয়ত আরও বড় নেটওয়ার্কের সাহায্য লাগবে।

তিনি আরও জানান, চুরির সময় তিনি বাড়িতে ছিলেন।

Related Topics

টপ নিউজ

লন্ডন / চুরি / গহনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন
  • মুন্সীগঞ্জে অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর ল্যাপটপ চুরি, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]