Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা বিশ্বকে দেখিয়েছিলেন যিনি

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
31 December, 2024, 06:30 pm
Last modified: 31 December, 2024, 06:30 pm

Related News

  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়

দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা বিশ্বকে দেখিয়েছিলেন যিনি

লি গিন-ইয়ংই সর্বপ্রথম দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার দৃশ্যটির ভিডিও ধারণ করেন। লি জানান, তিনি এ ভয়াবহ দৃশ্য দেখার ধাক্কা এখনও সামলে উঠতে পারছেন না।
দ্য নিউ ইয়র্ক টাইমস
31 December, 2024, 06:30 pm
Last modified: 31 December, 2024, 06:30 pm
ছবি: রয়টার্স।

সেদিন সকালে দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার ফ্লাইটটি যখন দক্ষিণ-পশ্চিমে তার গন্তব্যে দিকে যাচ্ছিল সেসময় বিমানবন্দরের কাছেই ছিলেন, লি গিন-ইয়ং নামে এক ব্যক্তি। সেসময় তিনি তার রেস্তোরাঁয় স্থানীয় সুস্বাদু খাবার অক্টোপাস রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন।

লি গিন-ইয়ংয়ের রেস্তোরাঁ থেকে মাত্র ৩৩০ গজ দূরে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরটি। রেস্তোরাঁ থেকেই দেখা যায় বিমানবন্দরের রানওয়ে। ৪৮ বছর বয়সী লি স্মরণ করেন, দিনটি খুবই সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি সকাল ছিল। তিনি কাছেই সমুদ্রসৈকতে পাখিদের উড়া দেখছিলেন।

এর আধাঘণ্টার মধ্যেই জেজু এয়ার ফ্লাইট ৭সি২২১৬ দুর্ঘটনার শিকার হয়। রানওয়ের শেষে একটি কংক্রিটের কাঠামোর সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটিতে আগুন ধরে যায় এবং বিমানে থাকা ১৮১ জনের মধ্যে শুধু বেঁচে ছিলেন মাত্র দুজন। এটি এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার মাটিতে ঘটা সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লি সেদিনের ঘটনা বর্ণনা করছিলেন। তিনি রান্না করার সময় কীভাবে জোরালো শব্দ শুনে বিমানের আগমনের সতর্ক বার্তা পান এবং কীভাবে বিমানটি একদম তার রেস্তোরাঁর একদম কাছ দিয়ে উড়ে গেছে সে বর্ণনা দেন তিনি। লি গিন-ইয়ংই সর্বপ্রথম সেই দুর্ঘটনার দৃশ্যটির ভিডিও ধারণ করেন। লি জানান, তিনি এ ভয়াবহ দৃশ্য দেখার ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন।

"বিমানটিতে অবশ্যই কোনো সমস্যা হয়েছে"

লি তার সাক্ষাৎকারে বলেন, "সকাল ৮:৫৭-এর দিকে, আমি একাধিক বিকট শব্দ শুনি। এগুলো মোটরবাইকের শব্দের মতো মনে হচ্ছিল। তবে এগুলো আরও জোরালো ও অপরিচিত মনে হচ্ছিল। আমি প্রায়ই পাখি তাড়ানোর জন্য গুলি চালানোর শব্দ শুনি, পাশাপাশি রানওয়ে সম্প্রসারণ, সড়ক সম্প্রসারণ, বুলেট ট্রেন নির্মাণসহ অন্যান্য নির্মাণকাজের আওয়াজ শুনি, যা সম্ভবত বিমানবন্দর সংলগ্ন একটি বিশেষ অঞ্চলের প্রকল্পের অংশ। কিন্তু এমন শব্দ আগে কখনো শুনিনি। বিষয়টি অদ্ভুত মনে হওয়ায়, আমি রান্নাঘর ছেড়ে রেস্টুরেন্টের পার্কিং এলাকায় গিয়ে আকাশের দিকে তাকাই।"

ছবি: রয়টার্স।

তখনই বিমানটিকে দেখতে পান লি। তিনি বলেন, "বিমানটি রানওয়ের ওপর না থেকে আমার রেস্টুরেন্টের ওপর দিয়ে উড়ছিল। বিমানটি ডানদিকে সামান্য হেলে ছিল। আমার মনে হচ্ছিল, বিমানটি রানওয়ের দিকে নয় বরং আমার রেস্টুরেন্টের দিকে অবতরণ করতে যাচ্ছে। আমি প্রায়ই রানওয়ের ওপর দিয়ে বিমান উড়তে দেখি, এমনকি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিমানও এবং বিমানের অবতরণের সময় উচ্চতা সম্পর্কে ধারণা রাখতে পারি। কিন্তু এই প্রথমবার, আমি কোনো বিমানকে এত নীচু হয়ে এবং আমার রেস্টুরেন্টের ওপর দিয়ে উড়তে দেখলাম। এটি খুব নীচু মনে হচ্ছিল। বিষয়টি অদ্ভুত মনে হওয়ায়, আমি রেস্টুরেন্টের পেছনে গিয়ে বিমানের পেছনের অংশ দেখতে থাকি।"

প্রথমবার বিমানটি দেখে অনেক উপড়ে মনে হয়েছিল। কিন্তু দ্বিতীয়বার দেখে মনে হচ্ছিল বিমানটি অনেক নিচে এবং স্বাভাবিক বিমানের চাইনে এটি খুব দ্রুত ডান দিকে ঘুরে ইউটার্ন নিচ্ছিল। "আমার মনে হচ্ছিল বিমানে কিছু একটা সমস্যা হয়েছে" বলে জানান লি। তখনই তিনি ভিডিও ধারণ করার কথা ভাবেন। তাই তিনি রেস্তোরাঁর ছাদে উঠে যান এবং তিনিই প্রথম ভিডিওটি ধারণ করেন।

"আমার কি এখন এখান থেকে সরে যাওয়া উচিত?"

দুর্ঘটনার এক-দুই সেকেন্ড পরই আমি হঠাৎ মুখে একটি তীব্র তাপের ঝাপটা অনুভব করি তখনই আমি ভাবলাম, "আমার কি এখনই বের হয়ে যাওয়া উচিত?" বলে নিজের অনুভূতি প্রকাশ করেন লি।

এসব ভাবতে ভাবতেই দুই-তিনটি বিস্ফোরণ দেখতে পান লি। ভিডিওটিতে প্রথম বিস্ফোরণের ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিমানের কিছু বড় টুকরো ছিটকে পড়তে থাকে।

ছবি: রয়টার্স।

লি বলেন, "এরপর আমি আমার রেস্তোরাঁর ভবনের ছাদ থেকে নেমে, এয়ারপোর্টের কাছাকাছি আরেকটি ভবনের ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে আমি আরেকটি ভিডিও ধারণ করলাম। তবে সেখানেও আমি তাপ অনুভব করতে থাকলাম।"

তিনি বলেন, "আমি ছাদ থেকে নামার পরও বিমানের ধোঁয়া এবং আগুন অব্যাহত ছিল। ফায়ারফাইটার ট্রাকগুলো ঘটনাস্থলের কাছে যেতে পারছিল না। তারা প্রায় ১০০ থেকে ১৩০ ফুট দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিল।"

"আমার দম বন্ধ লাগছিল" 

আমি গত রাতে ঘুমাতে পারিনি। প্রতিবার যখন আমি চোখ বন্ধ করছিলাম, আমি ক্র্যাশের বিস্ফোরণের পরের চিত্রগুলো দেখতে পাচ্ছিলাম। আমি ফোনের স্ক্রিনে এবং সংবাদে তাকিয়ে ছিলাম কারণ আমি ঘুমাতে পারছিলাম না। আজ সকালে (সোমবার) ৬টা নাগাদ, আমি সিদ্ধান্ত নিলাম এবং আমার রেস্টুরেন্টে গেলাম। আজ রাতে ঘুমানোর জন্য আমি মদ্যপান করলাম, আশা করেছিলাম এটি আমাকে ঘুমাতে সাহায্য করবে।

এখন আমি আসলে একা আছি, কারণ আমার স্ত্রী আমার শ্বশুরবাড়িতে। আমি ফোনে স্ত্রীর সাথে কথা বলার পর একটু ভাল লাগছিল, যে কেমন অনুভব করেছি সেই দিন। প্রতিবার যখন আমি ইন্টারনেটে গিয়ে প্লেন দুর্ঘটনার খবর বা সম্পর্কিত ফুটেজ দেখি, আমার দম বন্ধ হয়ে আসে।
 

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / বিমান দূর্ঘটনা / ভিডিও / লি গিন-ইয়ং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]