Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
মোজাম্বিকে বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভের সুযোগে জেলখানা থেকে পালাল শত শত কয়েদি

আন্তর্জাতিক

বিবিসি
26 December, 2024, 12:10 pm
Last modified: 26 December, 2024, 12:10 pm

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

মোজাম্বিকে বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভের সুযোগে জেলখানা থেকে পালাল শত শত কয়েদি

বিবিসি
26 December, 2024, 12:10 pm
Last modified: 26 December, 2024, 12:10 pm
ছবি: এএফপি

মোজাম্বিকে বিতর্কিত নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি কারাগার থেকে ১ হাজার ৫০০-র বেশি বন্দি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশপ্রধান বার্নার্ডিনো রাফায়েল এক সংবাদ সম্মেলনে জানান, কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৩৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

এখন পর্যন্ত প্রায় ১৫০ জন পলাতককে ফের আটক করা হয়েছে বলে জানান তিনি।

সোমবার মোজাম্বিকের সর্বোচ্চ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো পার্টির নির্বাচনি বিজয় নিশ্চিত করার পর বিক্ষোভ শুরু হয়। দলটি ১৯৭৫ সাল থেকে মোজাম্বিকে ক্ষমতায় রয়েছে।

পুলিশপ্রধান রাফায়েল বলেন, বুধবার রাজধানী মাপুতোর কারাগারের কাছে একদল সরকারবিরোধী বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। বন্দিরা সেই বিক্ষোভের সুযোগ নিয়ে একটি প্রাচীর ভেঙে পালিয়ে যায়।

গত অক্টোবরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর থেকে অস্থিতিশীল হয়ে আছে মোজাম্বিক। অফিশিয়াল ফলাফলে ক্ষমতাসীন ফ্রেলিমো পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ড্যানিয়েল চ্যাপোকে বিজয়ী ঘোষণা করা হয়।

সাংবিধানিক আদালত চ্যাপোর জয়কে বৈধ ঘোষণা করে রায় দেওয়ার পর সোমবার নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যদিও আদালত তার বিজয়ের ব্যবধান কিছুটা কমিয়ে এনেছে।

প্রাথমিক ফলাফলে বলা হয়েছিল, চাপো ৭১ শতাংশ ভোট পেয়েছেন, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভেনানসিও মন্ডলেন পেয়েছেন ২০ শতাংশ ভোট। আদালত এই হার সংশোধন করে চাপোর ভোটপ্রাপ্তির হার ৬৫ শতাংশ এবং মন্ডলেনের ২৪ শতাংশ নির্ধারণ করে।

বিবিসির একজন প্রতিবেদক জানান, বড়দিনের আগেরদিন মাপুতোকে ভুতুড়ে শহর মনে হচ্ছিল। প্রায় সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ১৯৭৫ সালে ফ্রেলিমোর ক্ষমতা দখলের পর সবচেয়ে ভয়াবহ অস্থিরতার হাত থেকে বাঁচতে মানুষ ঘর থেকে বের হচ্ছিল না।

দেশজুড়ে ফ্রেলিমোর অফিস, পুলিশ স্টেশন, ব্যাংক ও কারখানায় লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

মোজাম্বিকের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার জানান, সোমবার শুরু হওয়া বিক্ষোভে অন্তত ২১ জন নিহত হয়েছে।

এদিকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিরোধীদলীয় প্রার্থী ভেনানসিও মন্ডলেন তার সমর্থকদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ফলাফল বাতিল করা না হলে 'নতুন জনপ্রিয় গণ-অভ্যুত্থান' হতে পারে।

নির্বাচনের পর থেকে গত তিন মাসের বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন নিহত হয়েছে।

Related Topics

টপ নিউজ

মোজাম্বিক / নির্বাচন / নির্বাচনী ফলাফল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]