Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
জার্মানিতে বড়দিনের বাজারে সন্ত্রাসী হামলা, নিহতের সংখ্যা ৫ জনে উন্নীত

আন্তর্জাতিক

ফিন্যান্সিয়াল টাইমস
21 December, 2024, 10:05 pm
Last modified: 21 December, 2024, 10:17 pm

Related News

  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক
  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন

জার্মানিতে বড়দিনের বাজারে সন্ত্রাসী হামলা, নিহতের সংখ্যা ৫ জনে উন্নীত

হামলাকারীর নাম তালেব আল-আবদুল মোহসেন, যিনি নিজেকে ইসলাম ধর্মগত্যাগী বা সাবেক মুসলমান বলে পরিচয় দিতেন। সাম্প্রতিক মাসগুলোয় সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে তার তীব্র ইসলাম-বিদ্বেষ উঠে এসেছে।
ফিন্যান্সিয়াল টাইমস
21 December, 2024, 10:05 pm
Last modified: 21 December, 2024, 10:17 pm
হামলার পরদিন আজ শনিবার মাগদেবার্গের একটি গির্জায় ফুল দিয়ে ও মোমবাতি জ্বালানি নিহতদের স্মরণ করছেন স্থানীয়রা। ছবি: এপি

জার্মানির মাগদেবার্গ শহরে বড়দিনের একটি বাজারে এক উগ্রবাদীর হামলায় নিহতের সংখ্যা ৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় হামলাকারী ওই বাজারে কেনাকাটায় ব্যস্ত মানুষজনের গায়ের ওপর গাড়ি চালিয়ে দিলে– এসব হতাহতের ঘটনা ঘটে।

হামলাকারীকে আটক করেছে স্থানীয় প্রশাসন। জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বয়স ৫০ বছর, পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি সৌদি নাগরিক হলেও– ২০০৬ সাল থেকে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ে বসবাস করছেন।

জার্মানিতে যখন নির্বাচনী প্রচারণা চলছে, এবং সেখানে অভিবাসন নীতি নিয়ে উত্তেজনা রয়েছে– তাঁর মধ্যেই এ হামলার ঘটনা ঘটে।

মর্মান্তিক এই ঘটনায় বড়দিনের আনন্দঘন পরিবেশটাই বিস্বাদ হয়ে গেছে জার্মানদের মাঝে, যারা ইতোমধ্যেই গভীর অর্থনৈতিক মন্দাবস্থা এবং চ্যান্সেলর ওলাফ শলৎজের নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন সময় পার করছেন।  

হামলাকারীর নাম তালেব আল-আবদুল মোহসেন, যিনি নিজেকে ইসলাম ধর্মগত্যাগী বা সাবেক মুসলমান বলে পরিচয় দিতেন। সাম্প্রতিক মাসগুলোয় সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে তার তীব্র ইসলাম-বিদ্বেষ উঠে এসেছে। ইউরোপে এবং জার্মানিতে মুসলমানদের অভিবাসনের তীব্র বিরোধিতা করেন তিনি, এবং এর বিরুদ্ধে জার্মান সরকার তার বক্তব্যকে সেন্সর করছে বলেও অভিযোগ করেন। 

এমনকী সামাজিক মাধ্যম 'এক্স' (সাবেক টুইটার) এ করা এক পোস্টে তিনি লিখেছিলেন, 'জার্মানিতে বড় একটা কিছু ঘটবে।' 

এদিকে সৌদি কর্তৃপক্ষ তালেব এর বিষয়ে জার্মানিকে বারবার হুঁশিয়ার করেছিল বলেও জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জার্মানির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। 

তাঁরা জানান, তালেব আল-আবদুল মোহসেন কোনো হামলা করতে পারে– এমন সন্দেহের কথা আগেও জানিয়েছিল রিয়াদ। কিন্তু, এই ধরনের সতর্কবার্তা পেয়েও জার্মান পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেছিল কিনা– তা এখনও জানা যায়নি। 
 
Related Topics

টপ নিউজ

জার্মানি / বড়দিন / সন্ত্রাসী হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক
  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]