Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

আন্তর্জাতিক

আল জাজিরা
16 December, 2024, 08:30 pm
Last modified: 16 December, 2024, 08:36 pm

Related News

  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • বিশ্বকাপে স্পেনের জয়ে যুদ্ধের মধ্যে মিলল সাময়িক স্বস্তি, আনন্দে মাতল গাজাবাসী
  • স্পেনের বিশ্বকাপ জয়ে গাজাবাসীর উদযাপন; যে কারণে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থন দিল তারা
  • ফিলিস্তিনি বন্দিদের ‘পালানো’ ঠেকাতে কারাগারে কুমির রাখবে ইসরায়েল, সংশোধন করল আইন
  • আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় ২ সাংবাদিক নিহত

গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

এরমধ্যে কেবল গত ২৪ ঘণ্টাতেই ৫২ জন ফিলিস্তিনিকে হত্যা ও ২০৩ জনকে আহত করেছে ইসরায়েলি বাহিনী।
আল জাজিরা
16 December, 2024, 08:30 pm
Last modified: 16 December, 2024, 08:36 pm
ছবি: রয়টার্স

গাজার হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় অন্তত ৪৫ হাজার ২৮ জন নিহত হওয়ার তথ্য জেনেছেন তাঁরা। একইসময়ে অন্তত এক লাখ ৬ হাজার ৯৬২ জন আহত হয়েছেন।

এরমধ্যে কেবল গত ২৪ ঘণ্টাতেই ৫২ জন ফিলিস্তিনিকে হত্যা ও ২০৩ জনকে আহত করেছে ইসরায়েলি বাহিনী।

গাজায় যেদিক চোখ যায় শুধু ধ্বংসের স্তূপ। যার নিচে শত শত নয়, হাজারে হাজারে মৃতদেহ আজো চাপা পড়ে রয়েছে বলে ধারণা করছে মানবিক সহায়তাকারী সংস্থাগুলো। একেবারেই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার পক্ষে তাই হতাহতের প্রকৃত সংখ্যা নিরুপণ অসম্ভব। বিশেষত যখন গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে সুর্নিদিষ্ট লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল।

বিশেষজ্ঞদের মতে, প্রকৃত মৃতের সংখ্যা অনেকগুণ বেশি হবে। যুদ্ধ শুরুর আগে গাজার জনসংখ্যা ছিল ২০ লাখের কিছু বেশি। সেখানে প্রাণহানির এই হার সাম্প্রতিক ইতিহাসের যেকোনো সংঘাতে হওয়া জনসংখ্যার তুলনায় প্রাণহানির হারকে ছাড়িয়ে গেছে। 

গত জুলাইয়ে চিকিৎসা বিজ্ঞানের শীর্ষ জার্নাল ল্যানসেট জানায়, গাজা উপত্যকায় প্রকৃত মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ৮৬ হাজার হতে পারে। 

ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদেন বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে নিহতের যে সংখ্যা প্রচার করা হচ্ছে, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস ভবনগুলোর নিচে চাপা পড়া এবং খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতদের হিসাবে ধরা হয়নি। তাদের হিসাবে ধরলে নিহতের সংখ্যা ১ লাখ ৮৬ হাজারের বেশি হবে।

ইসরায়েল দুধের শিশুদেরও ছাড় দেয়নি, বাংলাদেশের প্রতিবেশী ভারত এই যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে বলে ইতঃপূর্বে আল জাজিরার একটি প্রতিবেদনে উঠে আসে। 

গত জুনে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান বর্বর হামলার মধ্যেই ইসরাইলকে গোপনে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক অস্ত্র দিয়েছে ভারত। 

আল জাজিরা জানিয়েছে, গত মে মাসে ভারত বোরকাম নামে একটি কার্গো জাহাজে করে বিপুল পরিমাণ বিস্ফোরক ও রকেট পাঠিয়েছে বলে কিছু নথিপত্রের তথ্য পাওয়া গেছে। আলজাজিরার হাতে আসা নথিগুলো থেকে বোঝা যায়, ইসরাইল গাজার বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য ভারতীয় অস্ত্র গ্রহণ করছে।
 
Related Topics

টপ নিউজ

ফিলিস্তিনি / গাজা / নিহত / ইসরায়েলি বর্বরতা / গণহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • বিশ্বকাপে স্পেনের জয়ে যুদ্ধের মধ্যে মিলল সাময়িক স্বস্তি, আনন্দে মাতল গাজাবাসী
  • স্পেনের বিশ্বকাপ জয়ে গাজাবাসীর উদযাপন; যে কারণে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থন দিল তারা
  • ফিলিস্তিনি বন্দিদের ‘পালানো’ ঠেকাতে কারাগারে কুমির রাখবে ইসরায়েল, সংশোধন করল আইন
  • আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় ২ সাংবাদিক নিহত

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]