Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মাত্র ১২ দিনের অভিযানে কীভাবে সিরিয়ার দুই যুগের স্বৈরশাসক আসাদকে উৎখাত করল বিদ্রোহীরা?

আন্তর্জাতিক

আজ জাজিরা
08 December, 2024, 11:20 am
Last modified: 08 December, 2024, 12:00 pm

Related News

  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • অবরুদ্ধ হরমুজ আর তেলের খোঁজ: বিকল্প বাণিজ্যপথ হয়ে ওঠার সম্ভাবনায় সিরিয়া
  • সিরিয়ার একমাত্র নারী মন্ত্রীর পরিবর্তনের ডাক: ‘আমি এখানে শোভাবর্ধনের জন্য আসিনি’
  • সিরিয়ায় আইএসের ঘাটিতে 'ব্যাপক' হামলা যুক্তরাষ্ট্রের
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?

মাত্র ১২ দিনের অভিযানে কীভাবে সিরিয়ার দুই যুগের স্বৈরশাসক আসাদকে উৎখাত করল বিদ্রোহীরা?

আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে নেয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের সহযোগী অধ্যাপক ডেভিড ডেস রোচেস মনে করেন, সিরিয়ার বিদ্রোহীদের আচমকা আক্রমণে সাফল্যের পেছনে সিরিয়ার সেনাবাহিনীর 'মনোবল ও নেতৃত্বের অভাব' দায়ী।
আজ জাজিরা
08 December, 2024, 11:20 am
Last modified: 08 December, 2024, 12:00 pm
ছবি: এএফপি

সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করেছেন। এমন পরিস্থিতিতে প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে দেশটি শাসন করে আসা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

কিন্তু মাত্র কিছুদিন আগেই; অর্থাৎ গত ২৭ নভেম্বর সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো দখল অভিযান শুরু করেছিল। অপ্রতিরোধ্য গতিতে মাত্র ১২ দিনে তারা দামেস্ক পৌঁছে পুরো বিশ্বকে চমকে দিয়েছে।

আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে নেয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের সহযোগী অধ্যাপক ডেভিড ডেস রোচেস মনে করেন, সিরিয়ার বিদ্রোহীদের আচমকা আক্রমণে সাফল্যের পেছনে সিরিয়ার সেনাবাহিনীর 'মনোবল ও নেতৃত্বের অভাব' দায়ী।

তিনি বলেন, "২০১৪ সালের ইরান ও রুশ বাহিনীর হস্তক্ষেপের কথা মনে করুন। আপনি দেখতে পাবেন, তখনই সিরিয়ান বাহিনীর নেতৃত্ব ভালো ছিল না। প্রকৃতপক্ষে লড়াইয়ের থেকে তারা বেসামরিক জনগণের কাছ থেকে ঘুষ আদায়ে বেশি আগ্রহী ছিলেন। আসল যুদ্ধটি মূলত ইরানের নেতৃত্বে রাশিয়া বিমান প্রতিরক্ষার সহযোগিতায় প্রক্সিদের মাধ্যমে হয়েছে।"

"রাশিয়ার বিমান প্রতিরক্ষা সরিয়ে নেওয়ার পর, যেমনটি এখনো রয়েছে, ইরানের নেতৃত্বাধীন প্রক্সিরা যুদ্ধে যুক্ত হতে পারেননি। এরপরে শুধুই একটি হতাশাগ্রস্ত নেতৃত্ব, দুর্বলভাবে সজ্জিত ও একটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান দেখা গেছে।"

নভেম্বর ২৭
সিরিয়ার বিদ্রোহীরা হঠাৎ করেই দেশটির দ্বিতীয় বড় শহর আলেপ্পো দখলের অভিযান শুরু করে। তাদের দ্রুত গতির অভিযানে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার মিত্র এবং বাকি বিশ্বকে হতবাক হয়ে যায়।

১ ডিসেম্বর
কয়েক দিনের মধ্যেই আলেপ্পো দখল করে করে নেয় বিদ্রোহীরা। তবে সেখানে কুর্দি অধ্যুষিত এলাকাগুলোর দখল কুর্দি যোদ্ধাদের হাতেই থেকে যায়।

ডিসেম্বর ৫
বিদ্রোহীদের অভিযান চলতে থাকে। তারা হামা দখল করার ঘোষণা দেয়। হামা দেশটির চতুর্থ বৃহৎ নগরী।

ডিসেম্বর ৭
রাজধানী দামেস্কের আশপাশের শহরগুলো দখলের পর বিদ্রোহীরা ঘোষণা করে তারা দামেস্ক দখলের অভিযান শুরু করেছে।

৮ ডিসেম্বর
বিদ্রোহীরা হোমসের দখল নেয়। এটি সিরিয়ার তৃতীয় বৃহৎ নগরী। এরপরই তারা দামেস্কে প্রবেশ করার কথা জানায়।

এদিকে এমন পরিস্থিতিতে শহর থেকে আসাদ বাহিনীর সেনা প্রত্যাহারের পর হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসেন। তারা 'আসাদ পালিয়ে গেছেন, হোমস মুক্ত' এবং 'সিরিয়া দীর্ঘজীবী হোক বলে স্লোগান দেন।

লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, "দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটায় বাশার আল-আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।"

এছাড়াও প্রায় ২ হাজার সিরিয়ান সেনা সীমান্ত পার হয়ে ইরাকে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন ইরাকের সীমান্তবর্তী সিরিয়ার আল-কায়িম শহরের মেয়র। আর অন্যদিকে দামেস্কের সেদনায়ায় বড় একটি কারাগার থেকে বহু বন্দিকে মুক্তি দিয়েছে বিদ্রোহীরা।

বিদ্রোহী কমান্ডার হাসান আবদুল ঘানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, "হোমস শহর 'পূর্ণাঙ্গ স্বাধীন' করা হয়েছে। দামেস্কের সেদনায়া কারাগার থেকে সাড়ে ৩ হাজারের বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।"

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

বাশার আল-আসাদ / সিরিয়ার বিদ্রোহী জোট / সিরিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • অবরুদ্ধ হরমুজ আর তেলের খোঁজ: বিকল্প বাণিজ্যপথ হয়ে ওঠার সম্ভাবনায় সিরিয়া
  • সিরিয়ার একমাত্র নারী মন্ত্রীর পরিবর্তনের ডাক: ‘আমি এখানে শোভাবর্ধনের জন্য আসিনি’
  • সিরিয়ায় আইএসের ঘাটিতে 'ব্যাপক' হামলা যুক্তরাষ্ট্রের
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]