Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
পদত্যাগের পথে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক

ইয়াহু নিউজ
04 December, 2024, 08:55 pm
Last modified: 04 December, 2024, 09:06 pm

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার

পদত্যাগের পথে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ুং প্রেসিডেন্টের সামরিক আইন জারির সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন বলে মনে করা হচ্ছে।
ইয়াহু নিউজ
04 December, 2024, 08:55 pm
Last modified: 04 December, 2024, 09:06 pm
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ুং হুয়েন। গত ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে। ফাইল ছবি: এএফপি

দক্ষিণ কোরিয়ায় আকস্মিক সামরিক আইন জারি ও তা প্রত্যাহারের পর তীব্র রাজনৈতিক গোলযোগ চলছে। 

এরমধ্যেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ুং হুয়েন প্রেসিডেন্টের কাছে তাঁর পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন বলে দেশটির কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। সামরিক আইন নিয়ে শুরু হওয়া রাজনৈতিক গোলযোগের দায় নিয়ে তিনি পদত্যাগ করতে চাইছেন বলে জানা গেছে।

কিম ইয়ুং প্রেসিডেন্টের সামরিক আইন জারির সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন বলে মনে করা হচ্ছে। তাঁর একটি বিবৃতিকে উদ্ধৃত করে দ. কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ। বিবৃতিতে তিনি বলেছেন, 'জরুরি সামরিক আইন জারির কারণে হওয়া সমস্ত গোলযোগের দায়িত্ব নিয়ে আমার পদত্যাগের অভিপ্রায় প্রেসিডেন্টকে জানিয়েছি'।

এবিষয়ে তাঁর ভূমিকার জন্য ইতোমধ্যেই জনসম্মুখে ক্ষমাপ্রার্থনা-ও করেছেন এই মন্ত্রী।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার হঠাৎ করেই সামরিক আইন জারি করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট  ইউন সুক-ইওল। পরে মাঝরাতে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকে ভোটাভুটির মাধ্যমে এই ডিক্রি বাতিল করেন দেশটির বিরোধী দলীয় আইনপ্রণেতারা। প্রেসিডেন্ট পরে তা মেনে নিয়ে সেনাও প্রত্যাহারের নির্দেশও দেন। কিন্তু, এনিয়ে এখন তীব্র রাজনৈতিক বিবাদ দেখা দিয়েছে দেশটিতে। প্রেসিডেন্টের অভিশংসন ও তাঁর পদত্যাগের দাবিতে চলছে বিক্ষোভ।

বিরোধী ডেমোক্রেটিক পার্টির সাথে তীব্র রাজনৈতিক টানাপোড়েনের জেরে তিনি এ সিদ্ধান্ত নেন। টেলিভিশনে সামরিক আইন জারির ভাষণ দেওয়া সময় ইউন দাবি করেন, মুক্ত ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। ইউন বলেন, বিরোধী দলগুলো দেশকে সংকটে ফেলার জন্য সংসদীয় প্রক্রিয়াকে জিম্মি করে রেখেছে।

সামরিক আইন জারি বাতিল হওয়ার পর পার্লামেন্টে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব আনছেন বিরোধী দলের এমপিরা। আগামীকাল বৃহস্পতিবারেই এটি পার্লামেন্টে উত্থাপন করা হবে, আর ভোটাভুটি হতে পারে শুক্র বা শনিবারের মধ্যে।

দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছে দলটি এবং অবিলম্বে তাঁর পদত্যাগের দাবি করছে। 

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / সামরিক আইন / রাজনৈতিক বিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]