Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ট্রাম্পের ভোটারদের 'ফ্যাসিস্ট' বলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো ম্যাগাজিনের সম্পাদক চাকরি ছাড়লেন

আন্তর্জাতিক

সিএনএন
16 November, 2024, 01:35 pm
Last modified: 16 November, 2024, 03:00 pm

Related News

  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

ট্রাম্পের ভোটারদের 'ফ্যাসিস্ট' বলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো ম্যাগাজিনের সম্পাদক চাকরি ছাড়লেন

১৭৯ বছরেরও বেশি সময় ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো ম্যাগাজিন সায়েন্টিফিক আমেরিকান। 
সিএনএন
16 November, 2024, 01:35 pm
Last modified: 16 November, 2024, 03:00 pm
ছবি: সের আমানতিও ডি নিকোলাও/উইকিমিডিয়া কমন্স

ডোনাল্ড ট্রাম্পের ভোটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর সায়েন্টিফিক আমেরিকান ম্যাগাজিনের সম্পাদকীয় প্রধান লরা হেলমুথ পদত্যাগ করছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই-এ তিনি জানান, 'সাড়ে চার বছরের রোমাঞ্চকর সময়ের পর সায়েন্টিফিক আমেরিকান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি'। 

এর আগে, ট্রাম্প জয়ী হওয়ার পর ব্লুস্কাই-এ তিনি ট্রাম্প ভোটারদের 'সবচেয়ে নিষ্ঠুর, বোকা, এবং বড় ধরনের বৈষম্যকারী' এবং 'ফ্যাসিস্ট' বলে অভিহিত করেন। তার এই মন্তব্যগুলো ভাইরাল হয়ে ওঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্যাপক সমালোচনার শিকার হয়। 

হেলমুথ পরে একটি আলাদা পোস্টে দুঃখ প্রকাশ করেন, এবং বলেন যে তার মন্তব্যগুলো 'অপমানজনক এবং অযৌক্তিক' ছিল এবং এগুলো সায়েন্টিফিক আমেরিকান এর অবস্থানকে প্রতিফলিত করে না। 

তিনি আরও যোগ করেন, 'আমি রাজনৈতিকভাবে বিভিন্ন মতামতের মানুষকে সম্মান করি এবং মূল্যায়ন করি'। তিনি জানান, তার এই পোস্টগুলো ছিল নির্বাচনের ফলাফল সম্পর্কে হতাশা ও বিভ্রান্তির ভুল প্রকাশ।

সায়েন্টিফিক আমেরিকান এর প্রেসিডেন্ট কিম্বারলি লাউ একটি বিবৃতিতে জানান, হেলমুথের পদত্যাগ তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল এবং তার স্থলাভিষিক্তের জন্য একটি অনুসন্ধান শুরু হয়েছে। 

লাউ বলেন, 'লরা হেলমুথ তার পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তার ৪ বছরের নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাই, এর মধ্যে ম্যাগাজিনটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান যোগাযোগ পুরস্কার পেয়েছে এবং একটি নতুন ডিজিটাল নিউজরুম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।' 

উল্লেখ্য, ১৭৯ বছরেরও বেশি সময় ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো ম্যাগাজিন সায়েন্টিফিক আমেরিকান। 

তবে এ বছর, ম্যাগাজিনটির ইতিহাসে দ্বিতীয়বারের মতো, প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছে এবং ট্রাম্পকে 'জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বিপজ্জনক' এবং 'প্রমানবিহীন কল্পকাহিনীতে বিশ্বাসী' বলে মন্তব্য করেছে।

Related Topics

টপ নিউজ

সায়েন্টিফিক আমেরিকান / পদত্যাগ / ম্যাগাজিন / ডোনাল্ড ট্রাম্প / ফ্যাসিস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]