Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
রুশ ভাষায় সামরিক কমান্ড শিখছে উ. কোরীয় সেনারা, ফ্রন্টলাইনে পাঠানোর সম্ভাবনা

আন্তর্জাতিক

সিএনএন
29 October, 2024, 07:55 pm
Last modified: 29 October, 2024, 08:02 pm

Related News

  • শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘অটল ইচ্ছার’ কথা জানালেন কিম জং উন
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

রুশ ভাষায় সামরিক কমান্ড শিখছে উ. কোরীয় সেনারা, ফ্রন্টলাইনে পাঠানোর সম্ভাবনা

পেন্টাগনের হিসাবে, অন্তত ১০ হাজার উ. কোরীয় সেনা পূর্ব রাশিয়ায় সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। গত সোমবার এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
সিএনএন
29 October, 2024, 07:55 pm
Last modified: 29 October, 2024, 08:02 pm

৮ ফেব্রুয়ারি, ২০২৩; পিয়ংইয়ংয়ে উ. কোরীয় সেনাবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজ। ফাইল ছবি: কেসিএনএ/ ভায়া রয়টার্স

রুশ ভাষায় সামরিক নির্দেশনা বা কম্যান্ড নেওয়ার প্রাথমিক প্রশিক্ষণ লাভ করেছে রাশিয়ার পূর্বাঞ্চলে আসা উ. কোরিয় সেনারা, এখন তাঁদের মস্কো ফ্রন্টলাইনে পাঠাবে এমন সম্ভাবনা রয়েছে।

দ. কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে আজ মঙ্গলবার সাংবাদিকদের একথা বলেছেন দেশটির আইনপ্রণেতারা।

পেন্টাগনের হিসাবে, অন্তত ১০ হাজার উ. কোরীয় সেনা পূর্ব রাশিয়ায় সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। গত সোমবার এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এর আগে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস এই সংখ্যা ৩ হাজারের মতো হতে পারে বলে জানিয়েছিল।

উ. কোরিয়ার সাথে চিরবৈরীতার সম্পর্ক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা ও ঘনিষ্ঠ পশ্চিমা মিত্র দ. কোরিয়ায়। এই অবস্থায়, দক্ষিণের জাতীয় গোয়েন্দা সার্ভিস (এনআইএস) জানিয়েছে, উচ্চপদস্থ সামরিক অফিসারসহ বেশকিছু উ. কোরীয় সেনা ফ্রন্টলাইনের দিকে যাচ্ছে। মঙ্গলবার একথা জানান, দ. কোরিয়ায় দুই আইনপ্রণেতা লি সিউং-কুয়েন এবং পার্ক সুন-উন। পার্লামেন্টের গোয়েন্দা কমিটির এক রুদ্ধদ্বার বৈঠকে এনআইএস তাঁদের এ তথ্য জানিয়েছে।

গোয়েন্দা সূত্রের বরাতে তাঁরা জানান, রুশ ভাষায় প্রায় ১০০ ধরনের মৌলিক সামরিক নির্দেশ শেখানো হচ্ছে উ. কোরীয় সেনাদের। এরমধ্যে 'গুলি করো' (ফায়ার) বা 'পজিশন নাও' এমন সাধারণ নির্দেশনাগুলো শিখছে তাঁরা।

তবে উ. কোরীয় সেনারা রুশ ভাষায় যোগাযোগ করতে মুশকিলে পড়েছে নাকি সহজেই তা রপ্ত করছে– সেবিষয়ে জানা যায়নি বলে এই আইনপ্রণেতারা জানিয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে স্বৈরশাসক কিম জোন উনের নিরাপত্তা জোরদার করাসহ রাশিয়ায় দেশটির সেনা মোতায়েনের যেকোনো তথ্য ফাঁস হয়ে যাওয়া কঠোর পদক্ষেপ নিয়েছে উ. কোরিয়া। 

এরই অংশ হিসেবে রাশিয়ায় থাকা উ. কোরীয় সেনা কর্মকর্তাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আর সেখানে পাঠানো সেনাদের পরিবারকে বলা হয়েছে, সামরিক প্রশিক্ষণে অংশ নিতে সেখানে তাঁরা গেছেন।  অবশ্য এত সতর্কতার পরেও রাশিয়ায় উ. কোরীয় সেনাদের অবস্থানের তথ্য ফাঁস হয়ে যায়। এতে উ. কোরিয়ায় কিছু এলাকায় বিক্ষোভও হয়। এমন তথ্যও দেন দ. কোরিয়ার আইনপ্রণেতারা।  

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / সেনা / রুশ ভাষা / সামরিক নির্দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘অটল ইচ্ছার’ কথা জানালেন কিম জং উন
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]