Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
অস্ট্রেলিয়ার পাহাড়ে নিখোঁজের ৬ দিন পর সাপে কামড়ানো নারীকে পাওয়া গেল

আন্তর্জাতিক

বিবিসি
28 October, 2024, 11:15 am
Last modified: 28 October, 2024, 11:21 am

Related News

  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার

অস্ট্রেলিয়ার পাহাড়ে নিখোঁজের ৬ দিন পর সাপে কামড়ানো নারীকে পাওয়া গেল

বিশাল এক তল্লাশি ও উদ্ধার অভিযান শেষে রোববার স্থানীয় সময়ে বিকালে নিখোঁজ লোভিসা শোবের্গকে “অসুস্থ ও আহত” অবস্থায় খুঁজে পায় জরুরি সেবা দল।
বিবিসি
28 October, 2024, 11:15 am
Last modified: 28 October, 2024, 11:21 am
৪৮ বছর বয়সী লোভিসা শোবের্গকে নিখোঁজ থাকার ৬ দিন পর উদ্ধার করা হয়। ছবি: এনএসডব্লিউ পুলিশ/ গার্ডিয়ান

অস্ট্রেলিয়ার স্নোই মাউন্টেইনসে ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর লোভিসা শোবের্গ নামে এক নারীকে উদ্ধার করা হয়েছে। বিশাল এক তল্লাশি ও উদ্ধার অভিযান শেষে রোববার (২৭ অক্টোবর) স্থানীয় সময়ে বিকালে লোভিসাকে "অসুস্থ ও আহত" অবস্থায় খুঁজে পায় জরুরি সেবা দল।

নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশের তথ্যমতে, তাকে কিয়ান্ড্রার নুনগার ক্রিক ট্রেইল এলাকায় পাওয়া যায়। তার পা মচকে গিয়েছিল, পানিশূন্যতায় ভুগছিলেন এবং ধারণা করা হচ্ছে, তাকে সাপ কামড়েছিল। তাকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

৪৮ বছর বয়সী লোভিসা শোবের্গ একজন উদ্যমী ফটোগ্রাফার এবং নিয়মিত কসিউসকো ন্যাশনাল পার্কে আসেন, যেখানে তিনি পাহাড়ি বুনো ঘোড়াদের ছবি তোলেন।

তার ভাড়ার গাড়িটি ফেরত না আসায় এবং কোনো যোগাযোগ না থাকায় গাড়ি কোম্পানি বিষয়টি পুলিশকে জানায়। পরে তার গাড়িটি খোলা ও পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

২১ অক্টোবর এনএসডব্লিউ পুলিশ তার সন্ধানে জনসাধারণের সহায়তা চেয়ে প্রচারণা চালায় এবং প্রশস্ত এলাকাজুড়ে খোঁজ শুরু করে।

তল্লাশি অভিযানে অংশ নেয় স্নিফার কুকুর, দমকলকর্মী, পার্ক রেঞ্জার এবং ইনফ্রা-রেড প্রযুক্তিসম্পন্ন একটি হেলিকপ্টার। কসিউসকো পার্কের আশেপাশে তাপমাত্রা রাতে শূন্য ডিগ্রির কাছাকাছি নেমে যাওয়ায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল।

পুলিশের সুপারিনটেনডেন্ট টবি লিন্ডসে জানান, শোবের্গ "দিনের পর দিন" কঠিন বুশল্যান্ডে ঘুরে বেড়াচ্ছিলেন এবং উদ্ধারের পর জানিয়েছেন, চার দিন আগে তাকে একটি কপারহেড সাপ কামড়েছিল বলে তিনি মনে করছেন।

সাধারণত এ প্রজাতির সাপ লাজুক স্বভাবের হলেও, তাদের বিষ তীব্র নিউরোটক্সিন হওয়ায় চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারে।

লিন্ডসে বলেন, "তিনি সৌভাগ্যবান কারণ তিনি বেঁচে আছেন; তিনি অনেক কঠিন সময় পার করেছেন।"

লিন্ডসে আরও বলেন, বর্তমানে লোভিসার শারীরিক অবস্থা "যথেষ্ট ভাল" এবং তিনি "জীবিত থাকাতে পেরে আনন্দিত"।
 
Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / নিখোঁজ নারী / উদ্ধার / সাপের কামড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]