Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
নামের কারণে পাবের পেজ সরিয়ে ফেলল ফেসবুক? এখন দিশেহারা মালিক দম্পতি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 October, 2024, 07:05 pm
Last modified: 20 October, 2024, 02:27 pm

Related News

  • হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ব্যবহার করা যাচ্ছে না ডেস্কটপে
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ প্রমাণিত, সহকারী রেজিস্ট্রার চাকরিচ্যুত
  • হঠাৎ বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-মেসেঞ্জার, কোটি কোটি ব্যবহারকারীকে ভুগিয়ে ফিরল ১ ঘণ্টা পর
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা

নামের কারণে পাবের পেজ সরিয়ে ফেলল ফেসবুক? এখন দিশেহারা মালিক দম্পতি

এ দম্পতির পাবে দুপুরের খাবার, রাতের খাবার এবং বিকেলের চা সরবরাহ করা হয়। তারা জানান, তাদের বুকিংয়ের ৮০ শতাংশ ফেসবুকের মাধ্যমে নেওয়া হতো।
টিবিএস ডেস্ক
16 October, 2024, 07:05 pm
Last modified: 20 October, 2024, 02:27 pm
জুলি ও লি রোচ। ছবি: বিবিসি

কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই হুট করে অদৃশ্য হয়ে গেছে ফেসবুক পেজ। ফলে ৮০ শতাংশ বুকিং হারিয়েছেন বলে জানিয়েছেন একটি পাবের মালিক। খবর বিবিসি'র।

যুক্তরাজ্যের লিঙ্কনশায়ারের ডনিংটনে ব্ল্যাক বুল শীর্ষক ওই পাব চালান জুলি এবং লি লোচ। কয়েক বছরের চেষ্টায় তাদের পাবের ফেসবুক পেজে তারা সাড়ে আট হাজারের বেশি অনুসরণকারী অর্জন করেছেন।

কিন্তু হঠাৎ কেন ফেসবুক থেকে পেজটি মুছে ফেলা হয়েছে, সে প্রশ্নের কোনো উত্তর নেই তাদের কাছে। তবে ধারণা করছেন, কপিরাইট সমস্যার কারণে এমনটা হয়েছে। কারণ পাবটির নামটি খুব সাধারণ ও বহুল ব্যবহৃত।

ফেসবুকের মূল সংস্থা মেটার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে মন্তব্যের জন্য।

জুলি লোচ বলেন, 'এটি ব্যবসার জন্য বিশাল একটি ধাক্কা। মনে হচ্ছে কেউ যেন মারা গেছে।'

তিনি আরও বলেন, 'আরও কিছু ব্ল্যাক বুল পাবেরও ফেসবুক পেজ সরিয়ে ফেলা হয়েছে। আমি ধারণা করছি, এটা কপিরাইটের কারণে হতে পারে।'

এ দম্পতির পাবে দুপুরের খাবার, রাতের খাবার এবং বিকেলের চা সরবরাহ করা হয়। তারা জানান, তাদের বুকিংয়ের ৮০ শতাংশ ফেসবুকের মাধ্যমে নেওয়া হতো।

গত ৮ সেপ্টেম্বর পেজটি ফেসবুক থেকে হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবের চলতি কিছু রিজার্ভেশনও চলে যায়।

জুলি বলেন, 'আমি অনেক বুকিং এবং ইনকোয়ারি হারিয়ে ফেলেছি। অনেকগুলো যোগাযোগ চূড়ান্ত হওয়ার আগেই হারিয়ে গেল। আমার কোনো উপায়ও নেই কারও সঙ্গে যোগাযোগ করার।' 

তিনি আরও উল্লেখ করেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির সঙ্গে যোগাযোগ করাটাও তার কাছে খুব কঠিন লেগেছে। 'আমরা ফেসবুকের বিশাল জগতে মাত্র একটি ছোট্ট বিন্দুর মতো।'

লি লোচ প্রথমে ভেবেছিলেন, তাদের পাবের ফেসবুক পেজটি হয়তো ভুলবশত মুছে ফেলা হয়েছে। 'আমার স্ত্রী খুব বিচলিত হয়ে পড়েছিল, প্যানিক করছিল,' বলেন তিনি।

আমি তখন তাকে বলেছিলাম, 'অত চিন্তা কোরো না। ওরা [ফেসবুক কর্তৃপক্ষ] চাইলেই আমাদের পেজ এভাবে মুছে ফেলতে পারবে না।

'কিন্তু শেষ পর্যন্ত তা-ই হলো।'

Related Topics

টপ নিউজ

ফেসবুক / ফেসবুক পেজ / পাব / ব্রিটিশ পাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ব্যবহার করা যাচ্ছে না ডেস্কটপে
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ প্রমাণিত, সহকারী রেজিস্ট্রার চাকরিচ্যুত
  • হঠাৎ বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-মেসেঞ্জার, কোটি কোটি ব্যবহারকারীকে ভুগিয়ে ফিরল ১ ঘণ্টা পর
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]