Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
কানাডায় অপরাধে সমর্থন দিচ্ছে ভারত, অভিযোগ ট্রুডোর

আন্তর্জাতিক

সিবিসি, বিবিসি
16 October, 2024, 10:35 am
Last modified: 16 October, 2024, 10:42 am

Related News

  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

কানাডায় অপরাধে সমর্থন দিচ্ছে ভারত, অভিযোগ ট্রুডোর

শিখ বিচ্ছিন্নতাবাদীর হত্যাকাণ্ডের জেরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক এখন তলানিতে। দুই দেশই নিজেদের দেশ থেকে অন্য দেশের ছয়জন করে কূটনীতিককে বহিষ্কার করেছে। 
সিবিসি, বিবিসি
16 October, 2024, 10:35 am
Last modified: 16 October, 2024, 10:42 am
জাস্টিন ট্রুডো। ফাইল ছবি: রয়টার্স/ব্লেয়ার গ্যাবল

ভারত সরকার কানাডার মাটিতে কানাডিয়ানদের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে একটি 'মৌলিক ভুল' বলে করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

সোমবার (১৪ অক্টোবর) অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, "আমার মনে হয় এটা স্পষ্ট যে, ভারতের সরকার একটি মৌলিক ভুল করেছে। তারা মনে করেছে, কানাডার মাটিতে কানাডিয়ানদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড, যেমন হত্যাকাণ্ড, চাঁদাবাজি বা অন্যান্য সহিংসতায় সহায়তা করতে পারবে। এটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।"

তিনি আরও বলেন, "কোনও দেশই, বিশেষ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যা আইনের শাসনকে সমর্থন করে, তার সার্বভৌমত্বের এমন মৌলিক লঙ্ঘন মেনে নিতে পারে না।"

শিখ বিচ্ছিন্নতাবাদীর হত্যাকাণ্ডের জেরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক এখন তলানিতে। দুই দেশই নিজেদের দেশ থেকে অন্য দেশের ছয়জন করে কূটনীতিককে বহিষ্কার করেছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডা থেকে তাদের শীর্ষ কূটনীতিকদের ফিরিয়ে নেয়ার ইস্যুতে বলে, "বর্তমান কানাডার সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, সেটা আমরা বিশ্বাস করি না। তাই ভারত সরকার হাই কমিশনারসহ অন্যান্য কূটনীতিক ও কর্মকর্তাদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"

কানাডিয়ান পুলিশের অভিযোগ, ভারতীয় এজেন্টরা হত্যাকাণ্ড, চাঁদাবাজি এবং সহিংস কর্মকাণ্ডে জড়িত এবং প্রো-খালিস্তান আন্দোলনের সমর্থকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যদিও দিল্লী এই অভিযোগকে 'অবাস্তব' বলে প্রত্যাখ্যান করেছে। 

ট্রুডো বলেন, "রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) পাওয়া প্রমাণ উপেক্ষা করা সম্ভব নয়। এই প্রমাণ থেকে বোঝা যায়, কানাডায় জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করা অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা জরুরি। এ কারণেই কানাডা ব্যবস্থা নিয়েছে।"

ভারত এই অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং বলেছে, কানাডা তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। 

গত বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভার থেকে ৩০ কিলোমিটার পূর্বে সারের গুরু নানক শিখ গুরুদ্বারে তাকে গুলি করে হত্যা করা হয়। তার ঘনিষ্ঠজনরা বলছেন, মৃত্যুর আগে কানাডার গোয়েন্দা সংস্থাগুলো তাকে সতর্ক করেছিল যে তার প্রাণনাশের হুমকি রয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত সরকার এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে অভিযোগ করার পরে উভয় দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ আরও বেড়ে যায়।

Related Topics

টপ নিউজ

জাস্টিন ট্রুডো / কানাডা-ভারত সংকট / খালিস্তান আন্দোলন / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]