Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
খারাপ আবহাওয়ার কারণে ব্যাঙে পরিণত হতে আগ্রহী না ব্যাঙাচিরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 October, 2024, 05:30 pm
Last modified: 12 October, 2024, 01:48 pm

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

খারাপ আবহাওয়ার কারণে ব্যাঙে পরিণত হতে আগ্রহী না ব্যাঙাচিরা

ওয়েস্ট কুমব্রিয়া রিভারস ট্রাস্টের জোডি মিলস জানান, যদি কোনো পুকুরে খুব বেশি ভিড় থাকে এবং তাদের জন্য পর্যাপ্ত খাবার না থাকে, তাহলে তারা ব্যাঙাচি অবস্থায়ই থাকে। আবার যদি পরিবেশ খুব ঠান্ডা হয় তাহলেও তারা ব্যাঙাচি থাকতে পারে।
টিবিএস ডেস্ক
11 October, 2024, 05:30 pm
Last modified: 12 October, 2024, 01:48 pm
এ বছর আবহাওয়ার করণে অনেক ব্যাঙাচি ব্যাঙে পরিণত হয়নি। ছবি: বিবিসি

এ বছর খারাপ আবহাওয়ার কারণে ব্যাঙে পরিণত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙাচিরা। যুক্তরাজ্যে এপ্রিল-মে মাসের দিকে এ বাচ্চা উভচর প্রাণীগুলো পূর্ণাঙ্গ ব্যাঙ হতে শুরু করে। কিন্তু কুমব্রিয়ার কিছু এলাকায় ব্যাঙাচিগুলো এখনও বাচ্চাই রয়ে গেছে। খবর বিবিসি'র।

ওয়েস্ট কুমব্রিয়া রিভারস ট্রাস্টের জোডি মিলস জানান, মোরেসবি পার্কের কাছে ওয়াকমিল কমিউনিটি উডল্যান্ডের একটি নদীতে এ ধরনের ব্যাঙাচি দেখা গেছে।

তিনি বলেন, "বছরের শুরুতেই ব্যাঙচিগুলো সিদ্ধান্ত নেয় তারা ব্যাঙাচি থাকবে নাকি বাচ্চা ব্যাঙে রূপান্তরিত হবে। এ সিদ্ধান্ত বেশিরভাগই নির্ভর করে পরিবেশের ওপর।"

তিনি আরও বলেন, "যদি কোনো পুকুরে খুব বেশি ভিড় থাকে এবং তাদের জন্য পর্যাপ্ত খাবার না থাকে, তাহলে তারা ব্যাঙাচি অবস্থায়ই থাকে। আবার যদি পরিবেশ খুব ঠান্ডা হয় তাহলেও তারা ব্যাঙাচি থাকতে পারে।"

তিনি বলেন, "আমরা আশা করছিলাম এ শীতকাল তারা বেঁচে থাকবে এবং বসন্ততে জন্ম নেওয়া অন্য ব্যাঙাচিগুলো থেকে তারা বেশি সুবিধা পাবে। কারণ তারা আকারে বড়। প্রতি বছরই এমন কিছু ব্যাঙাচির দেখা পাওয়া যায় যারা পূর্ণাঙ্গ ব্যাঙ হতে চায় না।"

ব্যাঙাচিগুলো এমন একটি এলাকায় পাওয়া গেছে যেখানে নদী ও পুকুর পুনরুদ্ধারের মাধ্যমে পরিবেশের উন্নয়ন কাজ চলমান আছে। মিলস জানান, এ ব্যাঙাচিগুলোকে নদী পাওয়া অস্বাভাবিক ছিল। কারণ তারা সাধারণত স্থির পানিতে থাকতে পছন্দ করে।

তবে তিনি জানান, শীতের ঠান্ডা পানিতে তাদের তেমন কোনো সমস্যা হবে না। কারণ, ল্যাবের পরীক্ষায় দেখা গেছে, ব্যাঙাচি কিছুটা বরফ পানি সহ্য করতে পারে। পুকুরের উপরে বরফ জমলেও তারা তলদেশের পানিতে টিকে থাকতে পারে। আর নদীর চলমান পানিতে বরফ জমার সম্ভাবনাও কম থাকে।

Related Topics

টপ নিউজ

ব্যাঙাচি / ব্যাঙ / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]