Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
পৃথিবীর উষ্ণতা বাড়ায় নাটকীয় হারে ‘সবুজ’ হচ্ছে অ্যান্টার্কটিকা 

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
05 October, 2024, 10:20 pm
Last modified: 06 October, 2024, 04:25 pm

Related News

  • জলবায়ুজনিত তীব্র তাপদাহের দ্বিমুখী আঘাত: বাংলাদেশে আয় কমাচ্ছে, বাড়ছে চিকিৎসা খরচ
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • এক শ পূর্ণ করলেন ডেভিড 
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা

পৃথিবীর উষ্ণতা বাড়ায় নাটকীয় হারে ‘সবুজ’ হচ্ছে অ্যান্টার্কটিকা 

অ্যান্টার্কটিকার ভূমি পাথুরে, যার বেশিরভাগটাই তুষারচাপা পড়ে থাকে। তবে বৈশ্বিক উষ্ণায়নের কারণে শীতের সময়টুকু বাদে কিছু এলাকায় এখন আর বছরজুড়ে বরফ ও তুষারের আচ্ছাদন থাকছে না। সেখানেই জন্মাচ্ছে এসব উদ্ভিদ।
দ্য গার্ডিয়ান
05 October, 2024, 10:20 pm
Last modified: 06 October, 2024, 04:25 pm
অ্যান্টার্কটিকার পালমার দ্বীপপুঞ্জের একটি দ্বীপে পাথরের ওপর জন্মানো শৈবাল বা মসজাতীয় উদ্ভিদের স্তর। ছবি: ড্যান চারম্যান/ পিএ ভায়া দ্য গার্ডিয়ান

হিমের রাজ্য, যতদূর চোখ যায় সাদা বরফ আর তুষারের বিস্তার– অ্যান্টার্কটিকা মহাদেশের এমন বর্ণনাই শুনেছি আমরা। তবে পৃথিবীর উষ্ণতা ক্রমে বাড়তে থাকায়, গলে যাচ্ছে বরফের আবরণ। দক্ষিণ মেরু মহাদেশের ভূখণ্ডে বাড়ছে উদ্ভিদের আচ্ছাদন। বিশেষ করে, গত কয়েক দশকে এই সবুজায়নের হার দশগুণ বেড়েছে।

কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণেই উঠে এসেছে এমন বাস্তবতা। যেমন ১৯৮৬ সালে তোলা একটি ছবিতে যেখানে মাত্র এক বর্গমাইল এলাকায় দেখা যায় সবুজ আচ্ছাদন, ২০২১ সালে তোলা ছবিতে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১২ বর্গকিলোমিটারে। গবেষকরা জানিয়েছেন, উদ্ভিদের এই বিস্তার, বেশিরভাগ ক্ষেত্রেই যা মসজাতীয় উদ্ভিদের— ২০১৬ সালের পর থেকে খুবই দ্রুত হারে হচ্ছে।

অ্যান্টার্কটিকার ভূমি পাথুরে, যার বেশিরভাগটাই তুষারচাপা পড়ে থাকে। তবে বৈশ্বিক উষ্ণায়নের কারণে শীতের সময়টুকু বাদে কিছু এলাকায় এখন আর বছরজুড়ে বরফ ও তুষারের আচ্ছাদন থাকছে না। সেখানেই জন্মাচ্ছে এসব উদ্ভিদ। এই ঘটনাকে দক্ষিণের মহাদেশে বৈশ্বিক উষ্ণতার প্রভাব বিস্তারের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এতে করে অ্যান্টার্টিকার অকলুষিত বাস্তুসংস্থানে আগ্রাসী প্রজাতির বিস্তার বাড়বে, যারা এখানকার নয়।

আর্কটিক বা উত্তর মেরু অঞ্চলেও সবুজায়নের খবর জানা গেছে।  এমনকি ২০২১ সালে গ্রিনল্যান্ডের বিশাল হিমবাহের চূড়ায় প্রথমবারের মতো তুষারপাত না হয়ে বৃষ্টি হয়েছে।  

অ্যান্টার্কটিকায় সবুজে আচ্ছাদিত এক দ্বীপের পাথুরে জমিন। ছবি: ম্যাট অ্যামেসবরি/ দ্য গার্ডিয়ান

যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এই গবেষণায় নেতৃত্ব দেওয়া ড. থমাস রোলান্ড বলেন, "অ্যান্টার্কটিকার ভূপ্রকৃতির বেশিরভাগ অংশে তুষার, বরফ ও পাথরের আধিপত্য। তবে ছোট্ট একটি অঞ্চলে উদ্ভিদের আচ্ছাদন নাটকীয়ভাবে বেড়েছে – মানবিক কর্মকাণ্ডের ফলে হওয়া জলবায়ু পরিবর্তন যে পৃথিবীর সুদূরের দুর্গম অঞ্চলকেও ছাড় দিচ্ছে না, এতে তাই প্রমাণ হচ্ছে।" 

প্রভাবিত অংশটি অ্যান্টার্কটিক পেনিনসুলা বা উপদ্বীপে। এই উপদ্বীপের আয়তন মাত্র ৫ লাখ বর্গকিলোমিটার। অন্যদিকে অ্যান্টার্কটিক মহাদেশের সম্পূর্ণ আয়তন ১ কোটি ৪২ লাখ বর্গকিলোমিটার। অর্থাৎ ইউরোপ মহাদেশের চেয়ে ৪০ শতাংশ বড়।  

কার্বন নিঃসরণ বন্ধ করা না গেলে – ভবিষ্যতে এ অঞ্চলে উষ্ণায়ন আরো বাড়বে বলে সতর্ক করেন ড. থমাস রোলান্ড। তিনি বলেন, এতে অ্যান্টার্কটিকার ভূপ্রকৃতি ও জীবমণ্ডলে ব্যাপক পরিবর্তন হবে। তাঁদের করা গবেষণাটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে ন্যাচার জিওসায়েন্স জার্নালে। 

Related Topics

টপ নিউজ

অ্যান্টার্কটিক / উদ্ভিদ / সবুজায়ন / বৈশ্বিক উষ্ণায়ন / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
    মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • ছবি: ইউএনবি
    তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী
  • একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
    গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
    সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

Related News

  • জলবায়ুজনিত তীব্র তাপদাহের দ্বিমুখী আঘাত: বাংলাদেশে আয় কমাচ্ছে, বাড়ছে চিকিৎসা খরচ
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • এক শ পূর্ণ করলেন ডেভিড 
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা

Most Read

1
পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
বাংলাদেশ

মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

2
ছবি: ইউএনবি
বাংলাদেশ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

3
একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

6
সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
অর্থনীতি

সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]