Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
নতুন রক্তের গ্রুপ আবিষ্কার, রহস্যের জট খুললো ৫০ বছর পর! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 September, 2024, 12:10 pm
Last modified: 20 September, 2024, 12:30 pm

Related News

  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

নতুন রক্তের গ্রুপ আবিষ্কার, রহস্যের জট খুললো ৫০ বছর পর! 

দলটি 'এএনডব্লিউজে' রক্তের গ্রুপ অ্যান্টিজেনের জেনেটিক ভিত্তি শনাক্ত করেছেন, যা এতদিন অজানা ছিল। 
টিবিএস ডেস্ক
20 September, 2024, 12:10 pm
Last modified: 20 September, 2024, 12:30 pm
ছবি: এনএইচএস

বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে এমন একটি নতুন রক্তের গ্রুপ সিস্টেম আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) বিজ্ঞানীরা। খবর বিবিসি'র।

বলা হচ্ছে, এই আবিষ্কারের মধ্য দিয়ে দীর্ঘ ৫০ বছরের পুরোনো রহস্যের সমাধান হয়েছে, যা চিকিৎসা সেবায় বিপ্লব ঘটাতে পারে। 

দক্ষিণ গ্লুচেস্টারশায়ারের এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট (এনএইচএসবিটি) বিজ্ঞানীদের নেতৃত্বে এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় একটি গবেষক দল 'এমএএল' নামে নতুন এই রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন। এতদিন এই রক্তের গ্রুপ নিয়ে বিজ্ঞানীদের অনেক ধোঁয়াশা থাকলেও, এবার সেই রহস্যের জট খুলেছে।

দলটি 'এএনডব্লিউজে' রক্তের গ্রুপ অ্যান্টিজেনের জেনেটিক ভিত্তি শনাক্ত করেছেন, যা এতদিন অজানা ছিল। 

'এএনডব্লিউজে' একটি বিরল রক্তের গ্রুপ অ্যান্টিজেন, যা ১৯৭২ সালে প্রথম আবিষ্কৃত হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে এর সঠিক জেনেটিক ভিত্তি অজানা ছিল। বিশ্বে প্রথমবারের মতো এই পরীক্ষার মাধ্যমে সেই রহস্যের সমাধান করা হয়েছে।

গবেষণায় নিযুক্ত এনএইচএসবিটির সিনিয়র বিজ্ঞানী লুইস টিলি বলেছেন, এই আবিষ্কার বিরল রোগীদের আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারবে। প্রায় ২০ বছর ধরে এই প্রকল্পে কাজ করা মিসেস টিলি বলেন, "এটি কেবল একটি সংখ্যা নয়, এটি অনেক মানুষের জীবন রক্ষা করতে পারে।"

নতুন পরীক্ষার মাধ্যমে যাদের শরীরে বিশেষ অ্যান্টিজেনের অভাব রয়েছে, এমন রোগীদের বিজ্ঞানীরা শনাক্ত করতে পারবেন। 

এই অ্যান্টিজেনের অভাব থাকলে রক্ত সঞ্চালনের সময় মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। নতুন এই পরীক্ষা সেই ঝুঁকি হ্রাস করতে সহায়তা করবে এবং এর ফলে বিরল রক্তের গ্রুপের দাতাদের সহজে খুঁজে পাওয়া সম্ভব হবে।

এনএইচএসবিটির ল্যাবরেটরির প্রধান নিকোল থর্নটন বলেছেন, 'এএনডব্লিউজে' অ্যান্টিজেনের জেনেটিক ভিত্তি নির্ধারণ করা আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর মধ্যে একটি। এতদিন ধরে গবেষণার পর অবশেষে এই সাফল্য এসেছে, যা বিরল রোগীদের জন্য বিশ্বব্যাপী সুফল বয়ে আনবে।

ল্যাবরেটরির কর্মী ফিলিপ ব্রাউন ২০ বছর আগে লিউকেমিয়ায় আক্রান্ত হন। তিনি রক্ত সঞ্চালন ও অস্থিমজ্জা প্রতিস্থাপন করেছিলেন—এ ছাড়া তিনি বাঁচতেন না। তিনি বলেন, "আমরা যদি আমাদের রক্ত নিরাপদ ও রোগীদের জন্য ভালো ম্যাচ করতে পারি, তাহলে এটা অবশ্যই সঠিক দিকে একটি পদক্ষেপ।"

এই পরীক্ষার মাধ্যমে এখন 'এএনডব্লিউজে'-নেগেটিভ রোগী ও দাতাদের শনাক্ত করা যাবে এবং এটি অন্যান্য জেনোটাইপিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। নতুন এই আবিষ্কার শুধু যুক্তরাজ্যের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন গবেষকরা।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

এনএইচএস / যুক্তরাজ্য / রক্তের গ্রুপ / বিজ্ঞানী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]