Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
রাশিয়ার রাষ্ট্রীয় কয়েকটি গণমাধ্যমকে নিষিদ্ধ করলো মেটা

আন্তর্জাতিক

বিবিসি
18 September, 2024, 10:50 am
Last modified: 18 September, 2024, 11:00 am

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • বিদেশের মাটিতে সর্বোচ্চ মোতায়েন, এবার রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা উ. কোরিয়ার
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় শিশুসহ নিহত ২, আহত ৫
  • নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

রাশিয়ার রাষ্ট্রীয় কয়েকটি গণমাধ্যমকে নিষিদ্ধ করলো মেটা

মেটা অভিযোগ করেছে, এই গণমাধ্যমগুলো প্রভাব বিস্তার এবং শনাক্তকরণ এড়ানোর জন্য প্রতারণামূলক কৌশল ব্যবহার করছে। বিশ্বব্যাপী মেটার অ্যাপগুলোতে রাশিয়ার রাষ্ট্রীয় কয়েকটি গণমাধ্যম- রোসিয়া সেগোদনিয়া, আরটি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে দেখা যাবে না।
বিবিসি
18 September, 2024, 10:50 am
Last modified: 18 September, 2024, 11:00 am
রাশিয়ার রাষ্টীয় গণমাধ্যম আরটির একটি ভ্যান। ছবি: গেটি ইমেজ।

ফেসবুকের মালিক মেটা রাশিয়ার কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যম নিষিদ্ধ করেছে। মেটা অভিযোগ করেছে, এই গণমাধ্যমগুলো প্রভাব বিস্তার এবং শনাক্তকরণ এড়ানোর জন্য প্রতারণামূলক কৌশল ব্যবহার করছে।

মেটার এ পদক্ষেপ অনুসারে রাশিয়ার রাষ্ট্রীয় কয়েকটি গণমাধ্যম- রোসিয়া সেগোদনিয়া, আরটি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী মেটার অ্যাপগুলোতে এসব গণমাধ্যম নিষিদ্ধ।

যদিও আরটির সংবাদ পাঠক ইউনান ও'নিল বলেছেন, তাদের চ্যানেল এবং রাশিয়া এই অভিযোগগুলো অস্বীকার করেছে।

নিষেধাজ্ঞাগুলো আগামী কয়েকদিনের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে মেটা।

বিবিসি ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাস ও রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিকের মালিক রোসিয়া সেগোদনিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ধারণা করা হচ্ছে পাশ্চাত্য দেশুগলোর রাজনীতিতে রাশিয়ার গণমাধ্যমগুলোর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তাই এ গণমাধ্যমগুলোকে নজরদারিতে রাখা হয়েছে। 

ফেসুবকের পাশাপাশি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মালিকানাও রয়েছে মেটার। 

রাশিয়ার গণমাধ্যম চ্যানেল আরটি বিবিসিকে জানিয়েছে, আরটিকে আরো কঠোরভাবে আঘাত করতে পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে।

আরটি আরও বলেছে, "চিন্তার কোনো কারণ নেই। আপনারা যেখানে দরজা-জানালা বন্ধ করে দিবেন, সেখানে আমাদের 'যোদ্ধারা' ফাটল খুঁজে নিবে। আপনারাই স্বীকার করেছেন, আমরা এ কাজে পারদর্শী।"

রাশিয়া নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোর বিরুদ্ধে মেটার এ পদক্ষেপ সবচেয়ে বড় সামাজিক গণমাধ্যমটির অবস্থানকে আরো কঠোর করে তুলছে। 

দুই বছর আগে মেটা সীমিত আকারে রাশিয়ার গণমাধ্যমের বিস্তার রোধে পদক্ষেপ নিয়েছিল। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইইউ, যুক্তরাজ্য ও ইউক্রেনের অনুরোধে সেসব অঞ্চলে মেটা রাশিয়ার কিছু গণমাধ্যম নিষিদ্ধ করেছিল।

যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে আরটি একটি টেনেসি প্রতিষ্ঠানকে ১০ মিলিয়ন ডলার দিয়েছে মার্কিন দর্শকদের কাছে গোপন রাশিয়ান সরকারি বার্তা পৌঁছানোর জন্য।

গত সপ্তাহে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আরটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি আরটিকে 'রাশিয়ার গোয়েন্দা সংস্থার একটি বাহিনী' বলে অভিযোগ করেন। তিনি বলেন, "আরটি গোপনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করেছে।"

আরটি সামাজিক যোগাযোগের আরেকটি মাধ্যম এক্স-এ লাইভস্ট্রিম করেছে এবং বলেছে, "যুক্তরাষ্ট্রের সর্বশেষ ষড়যন্ত্র তত্ত্ব।" 

Related Topics

টপ নিউজ

রাশিয়া / গণমাধ্যম / ফেসবুক / মেটা / ইন্সটাগ্রাম / হোয়াটসঅ্যাপ / নিষিদ্ধ / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • বিদেশের মাটিতে সর্বোচ্চ মোতায়েন, এবার রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা উ. কোরিয়ার
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় শিশুসহ নিহত ২, আহত ৫
  • নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]