Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় সৌদি আরব

আন্তর্জাতিক

আরব নিউজ
30 August, 2024, 12:05 pm
Last modified: 31 August, 2024, 02:42 pm

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় সৌদি আরব

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান আরএসজিটি ইন্টারন্যাশনাল এবং এসিডব্লিউএ পাওয়ার-এর মাধ্যমে বাংলাদেশের লজিস্টিক, সার্ভিস সেক্টর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের কথা উল্লেখ করেন।
আরব নিউজ
30 August, 2024, 12:05 pm
Last modified: 31 August, 2024, 02:42 pm
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সৌদি রাষ্ট্রদূত ইসা আল দুহাইলানের সাথে মঙ্গলবার বৈঠক করেছেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সৈদি আরব ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দিয়েছেন কারণ সৌদি ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি আরএসজিটি ইন্টারন্যাশনাল এবং এসিডব্লিউএ পাওয়ার-এর মাধ্যমে লজিস্টিক, সার্ভিস সেক্টর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের কথা উল্লেখ করেন। 

মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম।

৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পরেই প্রসিদ্ধ আইনজীবী এবং অর্থনীতিবিদের সমন্বয়ে গঠিত ড. ইউনুসের প্রযুক্তি-নির্ভর মন্ত্রিসভা বিচার ব্যবস্থা, সিভিল প্রশাসন, নিরাপত্তা এবং অর্থনৈতিক সংস্কারের একটি তালিকা ঘোষণা করেছে, যাতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা যায়।

সৌদি রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করার পর ড. ইউনূস এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরব বাংলাদেশের জন্য একটি "খুব গুরুত্বপূর্ণ বন্ধু" এবং তার সরকার দেশটির সাথে সহযোগিতা অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে।

"বাংলাদেশও সৌদি আরবের জন্য একটি ভালো বন্ধু। আমাদের জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ এবং মানবসম্পদসহ অনেক বিষয়ে পারস্পরিক বোঝাপড়া রয়েছে," সৌদি রাষ্ট্রদূত আল দুহাইলান বুধবার (২৮ আগস্ট) রাতে আরব নিউজকে বলেছেন।

তিনি বলেন, "এটি সৌদি বিনিয়োগের জন্য একটি নতুন ক্ষেত্র, একটি নতুন গন্তব্য। আমরা বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি ও লজিস্টিকে বিনিয়োগ করতে আগ্রহী।"

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব বাংলাদেশে সরকারি ও জনগণের স্তরে "চমৎকার সম্পর্ক" উপভোগ করে এবং তার ড. ইউনূসের সঙ্গে একটি "ফলপ্রসূ" বৈঠক হয়েছে।

"তিনি বিশেষভাবে বাংলাদেশের সাহায্য করার উপায় এবং এ সময়টাতে শক্তি সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন," আল দুহাইলান বলেন।

"আমি তাকে সৌদি বিনিয়োগের জন্য প্রক্রিয়াগুলো দ্রুত করার এবং সমস্ত বাধা দূর করার অনুরোধ করেছি। এছাড়া সৌদি বিনিয়োগও আকর্ষণ করার কথা বলেছি। আমি বিশ্বাস করি, বাংলাদেশ সাধারণভাবে বিনিয়োগকারীদের জন্য এবং বিশেষ করে সৌদি বিনিয়োগকারীদের জন্য একটি নতুন ক্ষেত্র।"

প্রায় ৩ মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে বসবাস ও কাজ করছেন। তারা সৌদি আরবের সবচেয়ে বড় বিদেশি নাগরিক সম্প্রদায় এবং বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় বাংলাদেশি সম্প্রদায়।

সৌদি বাণিজ্য মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির ঢাকা সফরের পর থেকে দুই দেশের সরকারি ও ব্যবসায়িক বিনিময় বৃদ্ধি পেয়েছে। ঐ সফরে একাধিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে সৌদি আরব বাংলাদেশের শক্তি, সমুদ্র বন্দর এবং কৃষি শিল্পে প্রবেশ করে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সৌদি-বাংলাদেশ ব্যবসায়িক পরিষদ গঠিত হয়।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / ড. ইউনূস / অর্থনৈতিক সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]