Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
দক্ষিণ আফ্রিকার চিড়িয়াখানার সর্বশেষ হাতিটি ৪০ বছর পর মুক্ত হলো

আন্তর্জাতিক

বিবিসি
22 August, 2024, 10:50 am
Last modified: 22 August, 2024, 10:54 am

Related News

  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • রাঙামাটিতে গভীর রাতে মাটি চাপা দেওয়া হাতির মাংস চুরির চেষ্টা
  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি

দক্ষিণ আফ্রিকার চিড়িয়াখানার সর্বশেষ হাতিটি ৪০ বছর পর মুক্ত হলো

দক্ষিণ আফ্রিকার প্রাণী কল্যাণ সংস্থা ফোর পজ জানায়, চার্লির মুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি দক্ষিণ আফ্রিকায় প্রাণী কল্যাণের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ।
বিবিসি
22 August, 2024, 10:50 am
Last modified: 22 August, 2024, 10:54 am
চার্লি নামের হাতিটি ১৯৮৪ সালে জিম্বাবুয়ের হোয়াঙ্গে জাতীয় উদ্যান থেকে ধরা হয়েছিল। ছবি: ফোর পজ

দক্ষিণ আফ্রিকার জাতীয় চিড়িয়াখানার শেষ হাতিকে ৪০ বছর পর মুক্তি দেওয়া হয়েছে।

চার্লি নামের হাতিটি ১৯৮৪ সালে জিম্বাবুয়ের হোয়াঙ্গে জাতীয় উদ্যান থেকে ধরা হয়েছিল। তখন হাতিটির বয়স ছিল ২ বছর।

তারপর চার্লিকে দক্ষিণ আফ্রিকার বোসওয়েল উইলকি সার্কাসে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে নানা কসরত করতে শেখানো হয়েছিল। ২০০০-এর দশকের শুরুতে হাতিটি দক্ষিণ আফ্রিকার জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হয়।

সম্প্রতি প্রাণী কল্যাণ সংস্থাগুলো হাতিটির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেটির মুক্তির জন্য দাবি জানায়। মঙ্গলবার (২০ আগস্ট) বন্যপ্রাণীর অধিকার নিয়ে কাজ করা ইএমএস ফাউন্ডেশন হাতিটি মুক্ত হওয়ার ঘোষণা দিয়ে জানায়, সেটিকে লিম্পু প্রদেশের শাম্বালা প্রাইভেট রিজার্ভে নেওয়া হয়েছে।

ফাউন্ডেশনটি জানিয়েছে, এই "ইতিহাস সৃষ্টিকারী ঘটনা" অনেক বছর ধরে দক্ষিণ আফ্রিকার সরকারের সঙ্গে আলোচনার কারণে ঘটেছে। চিড়িয়াখানায় হাতিরা কষ্ট পায়— এটি নিয়ে বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করেছিল ইএমএস ফাউন্ডেশন ও সহযোগী সংস্থা।

চিড়িয়াখানায় থাকাকালীন চার্লি চারটি অন্য হাতির মৃত্যু দেখেছে। তার মধ্যে একটি ছিল হাতিটির বাচ্চা, যা এক মাসও বাঁচেনি। ২০১৯ সালে হাতিটি বিভিন্ন দুর্দশার লক্ষণ দেখাতে শুরু করে যা বন্দী প্রাণীদের মধ্যে একটি সাধারণ বিষয়।

দক্ষিণ আফ্রিকার জাতীয় জীববৈচিত্র্য ইনস্টিটিউট জাতীয় চিড়িয়াখানার পরিচালনার দায়িত্ব নিয়োজিত। শুরুতে তারা চার্লির সমস্যা অস্বীকার করে এবং বলে, এটি সার্কাস জীবন থেকে শেখা আচরণ এবং সেটি পুরোপুরি চলে যাবে না। তবে ইএমএস ফাউন্ডেশন জানায়, হাতিটির আচরণ "সঠিক" নয়।

মঙ্গলবার প্রাণী কল্যাণ সংস্থা ফোর পজ জানায়, চার্লির মুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি দক্ষিণ আফ্রিকায় প্রাণী কল্যাণের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। ফোর পজের প্রধান নির্বাহী জোসেফ ফাবিগান বলেন, তারা একসঙ্গে কাজ করে চার্লির একাকীত্ব শেষ করার চেষ্টা করছেন এবং তাকে সেটিকে নতুন প্রাকৃতিক বাসস্থানে উন্নতি করতে দেখেছেন।

চার্লির নতুন বাসস্থান ১০ হাজার হেক্টর আয়তনের একটি রিজার্ভ, যেখানে হাতিরা সফলভাবে পুনর্বাসন করা হয়। সেখানে, চার্লিকে পশুচিকিৎসক ও আচরণ বিশেষজ্ঞরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন।

হাতিটি স্থানান্তর করার সময় নেতৃত্ব দেওয়া ড. আমির খলিল বলেছেন যে বন্দীদশার প্রভাব থাকলেও, "সফল হওয়ার সম্ভাবনা সব সময় থাকে।"

তিনি বলেন, নতুন পরিবেশে চার্লি কেমন মানিয়ে নিচ্ছে তা নিয়ে ইতিবাচক সংকেত দেখা যাচ্ছে এবং সে অন্য হাতিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

ড. খালিল জানান, চার্লির সম্পূর্ণ স্বাধীন হতে কিছু সময় লাগবে। কিন্তু মনে রাখতে হবে, সে বনে জন্মেছিল এবং প্রায় দুই বছর মায়ের সঙ্গে মুক্তভাবে ছিল।

ইএমএস ফাউন্ডেশনের পরিচালক মিশেল পিকওভার জানিয়েছেন, জোহানেসবার্গ চিড়িয়াখানায় তিনটি হাতি রয়েছে এবং তারা সেগুলোর মুক্তির জন্য মামলা করেছে।

দক্ষিণ আফ্রিকায় ২৫ হাজারের বেশি বন্য হাতি রয়েছে। কিন্তু পাচারকারীদের কারণে প্রতি বছর হাজার হাজার হাতি অবৈধভাবে হত্যার শিকার হয় এবং মানুষের বসতি বিস্তারেও হাতিগুলোর বাসস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Related Topics

টপ নিউজ

দক্ষিণ আফ্রিকা / হাতি / চিড়িয়াখানা / মুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • রাঙামাটিতে গভীর রাতে মাটি চাপা দেওয়া হাতির মাংস চুরির চেষ্টা
  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]