Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কাকে বেছে নেবেন কমালা হ্যারিস?

আন্তর্জাতিক

বিবিসি
27 July, 2024, 12:00 pm
Last modified: 27 July, 2024, 12:00 pm

Related News

  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?
  • ইরানের বেসরকারি অবকাঠামোতে হামলা; ওমানে মার্কিন রাডার সিস্টেম, সিরিয়ায় কমান্ড সেন্টারে পাল্টা হামলা তেহরানের

ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কাকে বেছে নেবেন কমালা হ্যারিস?

বিবিসি
27 July, 2024, 12:00 pm
Last modified: 27 July, 2024, 12:00 pm

বাম থেকে ডানে, রয় কুপার, মার্ক কেলি, জশ শ্যাপিরো ও অ্যান্ডি বেশিয়ার। ফাইল ছবি: এপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের। 

কমালা প্রেসিডেন্ট প্রার্থী হলে তার রানিং মেট, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কাকে বেছে নেবেন, তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। চলুন, জেনে নেওয়া যাক কারা আছেন আলোচনায়। 

জশ শ্যাপিরো, পেনসিলভানিয়ার গভর্নর

২০২২ সালের নির্বাচনে পেনসিলভানিয়ার রাজ্যের গভর্নর জশ শ্যাপিরো বড় ব্যবধানে জয় পান। এরপর থেকেই তার জনসমর্থন বাড়ছে। 

রানিং মেট হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম ইহুদি ভাইস-প্রেসিডেন্ট। বাগ্মিতার জন্য শ্যাপিরোকে বারাক ওবামার সঙ্গে তুলনা করা হয়।

জশ শ্যাপিরো, পেনসিলভানিয়ার গভর্নর। ছবি: টম উইলিয়ামস

গত বছর ফিলাডেলফিয়ার একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে দ্রুত পুনর্নির্মাণ করে জাতীয় সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। তার এ কাজের প্রশংসা করেছিলেন অনেকেই। 

শ্যাপিরো কট্টর ইসরায়েল সমর্থক। গাজা যুদ্ধের বিরুদ্ধে সংঘটিত শিক্ষার্থীবিক্ষোভের সমালোচনাও করেছেন।

মার্ক কেলি, অ্যারিজোনার সিনেটর

সাবেক নভোচারী মার্ক কেলি ডেমোক্র্যাটিক পার্টির নির্ভরযোগ্য সমর্থকও। সীমান্ত নিয়ে তার অবস্থান দৃঢ়। 

মাঝে মাঝেই বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন কেলি, যা দোদুল্যমান রক্ষণশীল ভোটারদের নজর কাড়তে পারে। 

মার্ক কেলি, অ্যারিজোনার সিনেটর। ছবি: ব্লুমবার্গ

এছাড়া কেলির স্ত্রী গ্যাবি গিফোর্ড একজন সুপরিচিত ব্যক্তিত্ব। গিফোর্ড এক বন্দুক হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকে বন্দুক নিরাপত্তা আইন নিয়ে তিনি উচ্চকণ্ঠ। এসবই কেলিকে বাড়তি সুবিধা দেবে। 

রয় কুপার, নর্থ ক্যারোলাইনার গভর্নর

ট্রাম্পকে দুবার—২০১৬ ও ২০২০—জয়ী করেছে, এমন এক রাজ্যে ব্যাপক সাফল্য পেয়েছেন রয় কুপার। তার জনপ্রিয়তাও রয়েছে ব্যাপক।

১৯৮৭ সাল থেকে সরকারি দায়িত্ব পালন করায় এসব বিষয়ে তার অগাধ জ্ঞান আছে। 

এছাড়া কমালা হ্যারিসের দীর্ঘদিনের বন্ধু রয় কুপার। 

রয় কুপার, নর্থ ক্যারোলাইনার গভর্নর। ছবি: অ্যালিসন জয়েস

অ্যান্ডি বেশিয়ার, কেন্টাকির গভর্নর

কেন্টাকি রিপাবলিকানদের রাজ্য হিসেবে পরিচিত হলেও এখানে ডেমোক্র্যাট হিসেবে সেখানে নির্বাচিত হন বেশিয়ার। ২০২০ সালে তিনি একমাত্র ডেমোক্র্যাট হিসেবে ট্রাম্পের রাজ্যে জয়ী হন। 

বেশিয়ার তার খ্রিষ্টান ধর্মবিশ্বাস নিয়ে কথা বলতে ভীত নন। 

করোনা মহামারিসহ ২০২১ সালের টর্নেডো ও ২০২২ সালের বিপর্যয়কর বন্যার মতো সংকট মোকাবিলায় রাজ্যের নেতৃত্ব দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বেশিয়ার।

তিনিও কমালা হ্যারিসের দীর্ঘদিনের বন্ধু। তাই কমালা তাকে রানিং মেট হিসেবে বেছে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। 

অ্যান্ডি বেশিয়ার, কেন্টাকির গভর্নর। ছবি: অ্যানা মানিমেকার

জেবি প্রিটজকার, ইলিনয়ের গভর্নর

গত কয়েক বছরে ট্রাম্পের সমালোচনা করে ও বাইডেনের পক্ষে উচ্চকণ্ঠ হয়ে নিজের ওজন বাড়িয়ে নিয়েছেন। 

এই ধনকুবের ব্যবসায়ী—হায়াট হোটেল চেইনে উত্তরসূরি—সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ট্রাম্পের সমালোচনা করেন। 

প্রিটজকার কমালা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। এবারের নির্বাচনে বন্দুক নিয়ন্ত্রণ ও গর্ভপাতের অধিকারের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় সামাল দিচ্ছেন প্রিটজকার। 

জেবি প্রিটজকার, ইলিনয়ের গভর্নর। ছবি: ব্লুমবার্গ

গ্রেচেন হুইটমার, মিশিগানের গভর্নর 

মধ্য-পশ্চিমের ডেমোক্র্যাটদের মধ্যে মিশিগান রাজ্যের দুবারের গভর্নর গ্রেচেন হুইটমারের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। তাকে অনেকেই বাইডেনের উত্তরসূরি হওয়ার দৌড়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখেছিলেন। 

কমালা হ্যারিসের পক্ষে প্রচারণা চালানো ব্যক্তিদের অন্যতম হুইটমার। 

তিনি মিশিগানে গর্ভপাতের অধিকার অক্ষুণ্ণ রাখাসহ বেশ কিছু প্রগতিশীল নীতি প্রণয়ন করতে পেরেছেন। 

তবে হুইটমার সম্প্রতি বলেছেন, তিনি মিশিগান ছাড়তে তেমন আগ্রহী নন। তাই রানিং মেট হিসেবে তাকে দেখার সম্ভাবনা অনেকটা কমে এসেছে।

গ্রেচেন হুইটমার, মিশিগানের গভর্নর। ছবি: কেভিন ডিয়েশ

পিট বুটিগিয়েগ, পরিবহনমন্ত্রী

পিট বুটিগিয়েগের যে প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা আছে, তা কারও অজানা নয়। 

২০২০ সালের নির্বাচনে তিনি লড়েছিলেন। বাইডেন প্রশাসনের অন্যতম সেরা যোগাযোগ স্থাপনকারী গণ্য করা হয় তাকে। 

পরিবহনমন্ত্রীর দায়িত্ব পালনকাল বুটিগিয়েগ বেশ কিছু সংকট সামাল দিয়েছেন। 

পিট বুটিগিয়েগ, পরিবহনমন্ত্রী। ব্লুমবার্গ

টিম ওয়ালজ, মিনেসোটার গভর্নর

৬০ বছর বয়সি টিম ওয়ালজ ১২ বছর কংগ্রেসম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি মিনেসোটা রাজ্যের গভর্নর হন।

জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর জনবিক্ষোভ সামলাতে ন্যাশনাল গার্ড পাঠানোর পর তিনি জাতীয় সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন। 

টিম ওয়ালজ, মিনেসোটার গভর্নর। ছবি: জিম ভনড্রাসকা

উইলিয়াম ম্যাকর‍্যাভেন, অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল

ওসামা বিন লাদেনকে হত্যা করার অভিযানের তদারকির দায়িত্বে ছিলেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকর‍্যাভেন (৬৮)।

অবসর গ্রহণের পর তিনি ২০১৮ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অভ টেক্সাসের চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন। 

গত কয়েক বছরে ট্রাম্পের কড়া সমালোচক ও বাইডেনের শক্তিশালী সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছেন ম্যাকর‍্যাভেন।

২০১৪ সালে অর্থবহ জীবনযাপনের ১০টি শিক্ষা-সংক্রান্ত বক্তব্য দিয়ে তিনি ভাইরাল হয়েছিলেন। 

উইলিয়াম ম্যাকর‍্যাভেন, অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল। ছবি: সংগৃহীত

গ্যাভিন নিউসম, ক্যালিফোর্নিয়ার গভর্নর

ভবিষ্যৎ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ৫৬ বছর বয়সি গ্যাভিন নিউসমের নাম অনেকবারই এসেছে।

কমালা হ্যারিস যখন স্যান ফ্রান্সিসসকোর অ্যাটর্নি ছিলেন, তখন শহরের মেয়রের দায়িত্ব পালন করেছেন নিউসম। পরে তিনি ক্যালিফোর্নিয়ার লেফটেন্যান্ট গভর্নর হন। 

দেশজুড়ে নিউসমের জনপ্রিয়তা কমালার কাজে আসতে পারে। তবে নিউসমকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী করার পথে সাংবিধানিক সমস্যা আছে। ১২তম সংশোধনী অনুসারে, ইলেক্টররা একই রাজ্যে বসবাসরত দুইজন ব্যক্তিকে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন না। 

গ্যাভিন নিউসম, ক্যালিফোর্নিয়ার গভর্নর। ছবি: অ্যান্ড্রু হার্নিক

অন্যান্য সম্ভাব্য প্রার্থী

সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আরও অনেকের নাম এসেছে সামনে। তাদের মধ্যে আছেন মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর। সম্প্রতি বাল্টিমুরের ফ্রান্সিস স্কট কি ব্রিজ ধসে পড়ার পর তিনি আলোচনায় আসেন।

সিনেটর অ্যামি ক্লোবাকার ও কোরি বুকার অতীতে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছেন। ডেমোক্র্যাটদের মধ্যে তাদের মোটামুটি জনপ্রিয়তাও আছে।

এছাড়াও আলোচনায় আছেন দোদুল্যমান রাজ্য জর্জিয়ার সিনেটর রাফায়েল ওয়ারনক।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / কমালা হ্যারিস / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?
  • ইরানের বেসরকারি অবকাঠামোতে হামলা; ওমানে মার্কিন রাডার সিস্টেম, সিরিয়ায় কমান্ড সেন্টারে পাল্টা হামলা তেহরানের

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]