Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
যুক্তরাজ্যের নতুন ফার্স্ট লেডি কে এই ভিক্টোরিয়া স্টারমার?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 July, 2024, 02:00 pm
Last modified: 06 July, 2024, 02:01 pm

Related News

  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • স্টারমার ‘সহযোগিতা করেননি’, যুক্তরাজ্যের সঙ্গে ‘সম্পর্ক আগের মতো নেই’: ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প
  • যুক্তরাজ্যের উপ-নির্বাচনে গ্রিন পার্টির জয়; নিজ ঘাঁটিতেই লজ্জাজনক পরাজয় পেল স্টারমারের লেবার পার্টি
  • ব্রিটেন কি তবে আরেকজন প্রধানমন্ত্রী হারাতে যাচ্ছে?

যুক্তরাজ্যের নতুন ফার্স্ট লেডি কে এই ভিক্টোরিয়া স্টারমার?

স্টারমারের রাজনৈতিক পথচলায় অনেকটা নিজেকে অন্তরালেই রেখেছেন স্ত্রী ভিক্টোরিয়া। এক্ষেত্রে শুধু লেবার পার্টির কিছু কনফারেন্স ও টেইলর সুইফটের কনসার্টের মতো জায়গায় অল্পসংখ্যকবার তাকে দেখা গিয়েছে।
টিবিএস ডেস্ক
06 July, 2024, 02:00 pm
Last modified: 06 July, 2024, 02:01 pm
ছবি: পিএ

যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বে জয়লাভ হয়েছে লেবার পার্টি। ইতোমধ্যেই দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন। এক্ষেত্রে আলোচনায় এসেছে ফার্স্ট লেডি ভিক্টোরিয়ার স্টারমারের নাম। খবর বিবিসির। 

স্টারমারের রাজনৈতিক পথচলায় অনেকটা নিজেকে অন্তরালেই রেখেছেন স্ত্রী ভিক্টোরিয়া। এক্ষেত্রে শুধু লেবার পার্টির কিছু কনফারেন্স ও টেইলর সুইফটের কনসার্টের মতো জায়গায় অল্পসংখ্যকবার তাকে দেখা গিয়েছে।

নিজের স্ত্রী সম্পর্কে স্টারমার জানান, ভিক্টোরিয়া ন্যাশনাল হেলথ সার্ভিসে চাকরি করেন। আর তাদের বড় সন্তান সেকেন্ডারি এডুকেশন পর্যায়ে পড়াশোনা করছেন।

বিশ্বের অন্যতম শক্তিধর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন স্টারমার। সেক্ষেত্রে এখন থেকে তার স্ত্রীর পূর্বের মতো লোকচক্ষুর অন্তরালে থাকা খুব একটা সহজ হবে না।

স্টারমার ও ভিক্টোরিয়ার পরিচয় ২০০০-এর দশকে। তখন ব্রিটেনের বর্তমান এই প্রধানমন্ত্রী রাজনীতিবিদ নয়, বরং ব্যারিস্টার ছিলেন। তারা দুজন একই মামলায় আইনজীবী হিসেবে কাজ করছিলেন।

তরুণ বয়সে ভিক্টোরিয়া ও স্টারমার; ছবি: টম বাল্ডউইন

ঐ সময়ের স্মৃতিচারণ করে স্টারমার এক সাক্ষাৎকারে বলেন, "আমি আদালতে একটি মামলা লড়ছিলাম। সেক্ষেত্রে আমার কাছে থাকা নথিগুলি সঠিক কি-না তার উপর মামলাটি নির্ভর করছিল। আমি জিজ্ঞাসা করলাম, আসলে এই নথিগুলো কে যাচাই করেছেন। তখন তারা বলেছিল ভিক্টোরিয়া নামে একজন নারী। তখন আমি বলেছিলাম চলুন তার সাথে দেখা করে আসি।"

সেই প্রথম পরিচয়ের কিছুদিন পরেই দুজনে মিলে ঘুরতে গিয়েছিলেন। তারও কয়েকমাস পর গ্রিসে অবসর যাপনের সময় ভিক্টোরিয়াকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন স্টারমার।

২০০৭ সালে ভিক্টোরিয়াকে বিয়ে করেন স্টারমার। এরপর এক সাক্ষাৎকারে নিজের স্ত্রী সম্পর্কে তিনি বলেছিলেন, "অবিশ্বাস্যভাবে রোমাঞ্চকর ও বিস্ময়কর এক নারী। আমার অর্ধাঙ্গী।"

স্টারমার-ভিক্টোরিয়া দম্পতির দুই সন্তান রয়েছে। তবে তারা পুরোপুরিভাবে লোকচক্কুর অন্তরালে থাকেন। এমনকি জনসম্মুখের তাদের নাম পর্যন্ত বলা হয় না।

ভিক্টোরিয়া স্টারমার; ছবি: রব ওয়াটকিনস

ভিক্টোরিয়া বেড়ে উঠেছেন নর্থ লন্ডনে। বর্তমানে তিনি পরিবারের সাথে যেখানে থাকছেন সেটি থেকে খুব একটা দূরে নয়। তিনি কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে আইন ও সমাজবিজ্ঞানে পড়াশোনা করেছেন। সেখানে পড়াকালীন তিনি রাজনীতির সাথে জড়িয়ে যান। যার ধারাবাহিকতায় ১৯৯৪ সালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট হয়।

সংবাদপত্রে এক সাক্ষাৎকারে ভিক্টোরিয়া জানান, প্রতিনিধি হিসেবে তিনি শিক্ষার্থীদের একাডেমিক খরচ কমাতে কাজ করেছিলেন।

গত মে মাসে টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমার জানান, তিনি নির্বাচনে জয়লাভ করলেও তার স্ত্রী ন্যাশনাল হেলথ সার্ভিসে চাকরি করে যাবেন। তিনি বলেন, "স্টারমার অবশ্যই চাকরি করবেন। তিনি এটাই চান ও পছন্দ করেন"

ভিক্টোরিয়া নিজেকে আড়ালে রাখতে চাইলেও সেটা সবসময় সম্ভব হয় না। যেমন, স্টারমারের ফিলিস্তিনবিরোধী অবস্থানের জন্য গত এপ্রিল মাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ তার বাড়ির সামনে অবস্থান নিয়েছিল। তখন বেশ বিড়ম্বনায় পরেছিলেন স্টারমার।

এদিকে বিপুল ভোটে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী স্টারমার তার নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের নাম প্রকাশ করেছেন। সেখানে উপ-প্রধানমন্ত্রীসহ রেকর্ড ১১টি পদে নারীদের বেছে নিয়েছেন তিনি।

বিয়ের সময় পরিবারের সাথে ভিক্টোরিয়া ও স্টারমার; ছবি: কিয়ার স্টারমার

ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী চ্যান্সেলর হিসেবে র‍্যাচেল রিভস এবং উপ-প্রধানমন্ত্রী হিসেবে অ্যাঞ্জেলা রায়নার নিয়োগ পেয়েছেন। লেবার পার্টির অন্যতম শীর্ষ পদধারী নারী এভেট কুপা স্টারমারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

হাউস অফ কমন্সের এবার ৪০ শতাংশের বেশি আসন নারীদের দখলে থাকবে, যার মধ্যে ৪৬ শতাংশ লেবার এমপি এবং ২৪ শতাংশ কনজারভেটিভ এমপি।

১৪ বছর পর গঠন করা এ মন্ত্রীসভায় এশীয় বংশোদ্ভূত দুই মন্ত্রী রয়েছেন, তারা হলেন— মুসলিম নারী এমপি শাবানা মাহমুদ ও লিসা ন্যান্ডি। আইনজীবী শাবানা মাহমুদকে করা হয়েছে বিচার প্রতিমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর। সাবেক কনজারভেটিভ নেত্রী লিজ ট্রাসের পর তিনিই দ্বিতীয় নারী, যিনি এ দায়িত্ব পেলেন। এছাড়া লিসা নন্দি দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের।

প্রায় ৪০ বছর ধরে হ্যাকনি নর্থ ও স্টোক নিউইংটন আসনে দায়িত্ব পালন করা লেবার পার্টির প্রবীণ সদস্য ও ব্রিটেনের প্রথম কৃষ্ণাঙ্গ নারী এমপি ডায়ান অ্যাবট মাদার অফ দ্য হাউজ হিসেবে দায়িত্ব পালন করবেন।

যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসন। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে টানা ১৪ বছর পর ক্ষমতা হারিয়েছে কনজারভেটিভ পার্টি।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

কিয়ার স্টারমার / ব্রিটেনের প্রধানমন্ত্রী / লেবার পার্টি / ফাস্ট লেডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • স্টারমার ‘সহযোগিতা করেননি’, যুক্তরাজ্যের সঙ্গে ‘সম্পর্ক আগের মতো নেই’: ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প
  • যুক্তরাজ্যের উপ-নির্বাচনে গ্রিন পার্টির জয়; নিজ ঘাঁটিতেই লজ্জাজনক পরাজয় পেল স্টারমারের লেবার পার্টি
  • ব্রিটেন কি তবে আরেকজন প্রধানমন্ত্রী হারাতে যাচ্ছে?

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]