Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
জিরাফের গলা কেন লম্বা? নতুন যে তথ্য জানালেন গবেষকরা

আন্তর্জাতিক

সায়েন্স অ্যালার্ট
28 June, 2024, 07:10 pm
Last modified: 29 June, 2024, 05:56 pm

Related News

  • কয়েক দশকের মানব ধ্বংসযজ্ঞ কাটিয়ে বিশ্বজুড়ে আবার প্রাণ ফিরে পাচ্ছে ম্যানগ্রোভ বন
  • জুনের প্রথমার্ধে গরমের দাপট, মাসের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাত
  • দেশি গাছে বাংলাদেশ সাজাই, বন্যপ্রাণীর আবাস বাঁচাই
  • তীব্র তাপে ফাঁকা রাস্তাঘাট: ভারতের এক শহরে তাপমাত্রা রেকর্ড ৪৮.২ ডিগ্রি
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

জিরাফের গলা কেন লম্বা? নতুন যে তথ্য জানালেন গবেষকরা

ক্যাভেনার বলেন, ‘বিশেষ করে স্ত্রী জিরাফগুলোকে প্রায়ই বনের গভীরে দেখা যায়। এর কারণ হলো- এরা নির্দিষ্ট প্রজাতির কিছু গাছের পাতা খেয়ে থাকে। সেই পাতা খুঁজতেই এরা বনের গভীরে যায়। আর লম্বা গলা এদের বনের গভীরে পৌঁছাতে সহায়তা করে।’
সায়েন্স অ্যালার্ট
28 June, 2024, 07:10 pm
Last modified: 29 June, 2024, 05:56 pm
ছবি: সংগৃহীত

জিরাফের পূর্বপুরুষদের গলা এখনকার জিরাগুলোর মতো লম্বা ছিল না। তাদের গলা ছিল তুলনামূলক খাটো। প্রাণীটির গলার এ বিবর্তনকে ঘিরে চার্লস ডারউইনের সময় থেকে বহু বিতর্কের সৃষ্টি হয়েছে।

তবে নতুন এক তত্ত্ব অনুযায়ী- জিরাফের গলার এ বিবর্তনের পেছনে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারার বিষয়টির ভূমিকা থাকতে পারে।

গবেষকদের আরেকটি ধারণা হলো- খাবার ও যৌনতা নিয়ে প্রতিযোগিতাও জিরাফের লম্বা গলার প্রধান কারণ হতে পারে।

এখনকার জিরাফগুলো উচ্চতায় সাধারণত ৫.৮ (১৯ ফুট) মিটার লম্বা হয়ে থাকে। আর তাদের এ অধিক উচ্চতার অন্যতম কারণ তাদের লম্বা গলা। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতো ঘাড়ে সাতটি হাড় থাকার পরও এদের গলা ১.৮ মিটারেরও বেশি লম্বা হয়ে থাকে।

পুরুষ ও স্ত্রী জিরাফগুলোর মধ্যে আকারের উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। পুরুষ জিরাফের গলা স্ত্রী জিরাফের গলার চেয়ে প্রশস্ত হয়ে থাকে।

এ পার্থক্যের কারণে অনেক গবেষকই নেকস ফর সেক্স ধারণার কথা উল্লেখ করেন। এ ধারণা অনুযায়ী- যৌনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দুই পুরুষ জিরাফের মধ্যে লড়াই বা প্রতিযোগিতায় টিকে থাকার প্রয়োজনে জিরাফের গলা বিবর্তিত হয়ে এত লম্বা হয়েছে।

তবে সর্বোপরী এ ধারণা সত্যি না-ও হতে পারে।

পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির জীববিজ্ঞানী ডগ ক্যাভেনার বলেছেন, ''নেকস ফর সেক্স' অনুমান বা ধারণা অনুযায়ী পুরুষ জিরাফের গলা স্ত্রী জিরাফের গলার চেয়ে লম্বা হওয়া উচিত। বাস্তবেও এমনটাই। তবে পুরুষ জিরাফের দেহের সবকিছুই লম্বা। তারা সামগ্রিকভাবে স্ত্রী জিরাফের চেয়ে আকারে ৩০ থেকে ৪০ শতাংশ বড়।'

গবেষণায় ক্যাভেনার ও তার সহকর্মীরা দেখেছেন, কিশোর বয়স পর্যন্ত পুরুষ ও স্ত্রী জিরাফের শরীরের অনুপাত একই থাকে। কিন্তু পুরুষ জিরাফগুলোর যখন যৌন পরিপক্কতা আসে, তখন  এদের শরীরের অনুপাতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়।

এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক স্ত্রী জিরাফের গলা এর শরীর অনুপাতে লম্বা হয়ে থাকে। আর প্রাপ্তবয়স্ক পুরুষ জিরাফের গলা প্রাপ্তবয়স্ক স্ত্রী জিরাফের চেয়ে আনুপাতিক হারে চওড়া হয়। 

ছবি: পেন স্টেট

ফলস্বরূপ গবেষকরা মনে করেন, প্রাকৃতিক নির্বাচনের কারণেই স্ত্রী জিরাফের গলা লম্বা হয়ে থাকে, যেখানে পুরুষ জিরাফের প্রশস্ত গলার জন্য দায়ী যৌন নির্বাচন সংক্রান্ত চাপ।

ক্যাভেনারের যুক্তি হলো- সাধারণত স্ত্রী জিরাফগুলো চার-পাঁচ বছর বয়সে পৌঁছানোর পর গর্ভধারণ করে থাকে। সেইসাথে এ বয়সে তারা স্তন্যদানের উপযোগী হয়ে ওঠে। এ কারণে তাদের শরীরে বাড়তি পুষ্টির চাহিদা তৈরি হয়।

গবেষকরা মনে করেন পুষ্টির এ অতিরিক্ত চাহিদা জিরাফের 'লম্বা গলা'র বিবর্তনের দিকে পরিচালিত করেছে।

ক্যাভেনার বলেন, 'বিশেষ করে স্ত্রী জিরাফগুলোকে প্রায়ই বনের গভীরে দেখা যায়। এর কারণ হলো- এরা নির্দিষ্ট প্রজাতির কিছু গাছের পাতা খেয়ে থাকে। সেই পাতা খুঁজতেই এরা বনের গভীরে যায়। আর লম্বা গলা এদের বনের গভীরে পৌঁছাতে সহায়তা করে।'

গবেষকরা মনে করেন- স্ত্রী জিরাফদের গর্ভধারণের প্রস্তুতির জন্য এদের লম্বা গলা সহায়ক হতে পারে। তবে পুরুষ জিরাফের ক্ষেত্রে লম্বা গলা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গলার প্রশস্ততা। যে পুরুষ জিরাফের গলা যত বেশি প্রশস্ত, সঙ্গীর জন্য অন্য পুরুষদের বিরুদ্ধে লড়াইয়ে সে তত বেশি সুবিধা পেতে পারে।

তবে দুঃখজনক হলেও সত্য ১৯৮৫ সাল থেকে এ প্রাণীর সংখ্যা ৪০ শতাংশ পর্যন্ত কমেছে।

গবেষকরা জানিয়েছেন, আংশিকভাবে বাসস্থানের ক্ষতি ও শিকারের কারণে গত ৩০ বছরে মাসাই জিরাফের (জিরাফের একটি প্রজাতি যেটি পূর্ব আফ্রিকায় বেশি দেখা যায়) সংখ্যা দ্রুত হারে কমেছে।

গবেষণাটি ম্যামালিয়ান বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে।


অনুবাদ: রেদওয়ানুল হক
 

Related Topics

টপ নিউজ

জিরাফ / গবেষক / লম্বা / তাপমাত্রা / গাছ / বন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • কয়েক দশকের মানব ধ্বংসযজ্ঞ কাটিয়ে বিশ্বজুড়ে আবার প্রাণ ফিরে পাচ্ছে ম্যানগ্রোভ বন
  • জুনের প্রথমার্ধে গরমের দাপট, মাসের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাত
  • দেশি গাছে বাংলাদেশ সাজাই, বন্যপ্রাণীর আবাস বাঁচাই
  • তীব্র তাপে ফাঁকা রাস্তাঘাট: ভারতের এক শহরে তাপমাত্রা রেকর্ড ৪৮.২ ডিগ্রি
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]