Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
দক্ষিণ কোরিয়ায় আরেক দফা আবর্জনাভর্তি বেলুনের বহর পাঠাল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক

সিএনএন
10 June, 2024, 10:55 am
Last modified: 10 June, 2024, 10:55 am

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘অটল ইচ্ছার’ কথা জানালেন কিম জং উন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

দক্ষিণ কোরিয়ায় আরেক দফা আবর্জনাভর্তি বেলুনের বহর পাঠাল উত্তর কোরিয়া

সিএনএন
10 June, 2024, 10:55 am
Last modified: 10 June, 2024, 10:55 am
দক্ষিণ কোরিয়ার ইনচেওন উপকূলে ভেসে আসা বেলুন, সম্ভবত দক্ষিণ কোরিয়ার পাঠানো। ৯ জুন ২০২৪। ছবি: রয়টার্স

দক্ষিণের প্রতিবেশীর সীমান্তের ভেতরে আরেক দফা আবর্জনা-ভর্তি কয়েকশো বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার অধিকারকর্মীদের ইউএসবি স্টিকে কে-পপ ও কে-ড্রামা বহনকারী বেলুন পাঠানোর জবাবে ফের এসব ময়লাভর্তি বেলুন পাঠাল উত্তর কোরিয়ায়।

সিউলের জয়েন্ট চিফস অভ স্টাফ (জেসিএস) রোববার (৯ জুন) জানিয়েছে, শনিবার রাত থেকে আবর্জনার ব্যাগভর্তি প্রায় ৩৩০টি বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে ৮০টি বেলুন দক্ষিণ কোরিয়ার মাটিতে এসে পড়েছে।

জেসিএস বলে, বেলুনে থাকা ওই সব ব্যাগে ময়লা ও বাতিল কাগজ এবং প্লাস্টিক পাওয়া গেছে। তবে নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে, এমন কিছু পাওয়া যায়নি।

সিএনএনের হিসাব অনুযায়ী, গত ২৮ মে থেকে এ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সীমানায় ১ হাজার ৬০টির মতো বেলুন পাঠিয়েছে উত্তর।

রোববার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল সর্বশেষ এই বেলুনের স্রোত সামলাতে করণীয় বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠক করেছে।

গত সপ্তাহে প্রতিবেশী দেশে সাড়ে ৩ হাজারের বেশি বেলুনে করে ১৫ টন ময়লা পাঠানোর দাবি করে পিয়ংইয়ং। 

রোববার স্থানীয় সময় বিকেলে লাউডস্পিকার বাজিয়ে উত্তর কোরিয়ার বেলুন পাঠানোর জবাব দেয় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

১৯৫০-এর দশকের কোরিয়া যুদ্ধের পর থেকেই দুই কোরিয়া পাল্টাপাল্টি প্রোপ্যাগান্ডামূলক কর্মসূচির অংশ হিসেবে একে অপরকে বেলুন পাঠিয়ে আসছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীও একসময় উত্তর কোরিয়ায় প্রোপ্যাগান্ডামূলক লিফলেট পাঠানোকে সমর্থন করত। তবে ২০২০ সালের ডিসেম্বরে উত্তর কোরিয়াবিরোধী প্রোপ্যাগান্ডামূলক লিফলেট পাঠানোকে অপরাধ ঘোষণা করে একটি আইন পাশ করে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট। 

এছাড়া ২০১৮ সালে দুই প্রতিবেশীর এক সম্মেলনের পর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীও এরকম বেলুন পাঠানোর ওপর থেকে সমর্থন তুলে নেয়।

এদিকে জেসিএস বলেছে, বর্তমান পরিস্থিতির জন্য উত্তর কোরিয়াই 'সম্পূর্ণ দায়ী'। উত্তরকে 'আবর্জনাভর্তি বেলুন পাঠানোর মতো হীন কাজ অবিলম্ব বন্ধ' করার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

১৯৫০-এর দশক থেকেই দক্ষিণ কোরিয়ার অধিকারকর্মীরা বেলুনে করে খাদ্য, ওষুধ, রেডিও, প্রোপ্যাগান্ডামূলক লিফলেটসহ বিভিন্ন জিনিস পাঠিয়ে আসছেন উত্তর কোরিয়ায়। জবাবে উত্তর কোরিয়াও বিভিন্ন সময় ময়লাভর্তি বেলুন পাঠিয়েছে।

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / দক্ষিণ কোরিয়া / উত্তর কোরিয়ান বেলুন / দক্ষিণ কোরিয়ায় উত্তরের বেলুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘অটল ইচ্ছার’ কথা জানালেন কিম জং উন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]