Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
শনিবার মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন যে বিশ্বনেতারা

আন্তর্জাতিক

এনডিটিভি
06 June, 2024, 12:25 pm
Last modified: 12 June, 2024, 06:52 pm

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

শনিবার মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন যে বিশ্বনেতারা

ভারত সরকারের ‘নেইবারহুড ফার্স্ট’ বা ‘প্রতিবেশী প্রথম’ নীতির প্রতিফলন ঘটিয়ে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
এনডিটিভি
06 June, 2024, 12:25 pm
Last modified: 12 June, 2024, 06:52 pm
মোদির শপথ অনুষ্ঠানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নেতারা এরই মধ্যে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। ছবি: এনডিটিভি

সকল জল্পনা-কল্পনা ছাপিয়ে অবশেষে আগামী শনিবার (৮ জুন) রেকর্ড তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিকেরা নরেন্দ্র মোদিকে তাদের নেতা হিসেবে বেছে নেন। এরপর শনিবার শপথ গ্রহণের দিন নির্ধারণ করা হয়।

ভারত সরকারের 'নেইবারহুড ফার্স্ট' বা 'প্রতিবেশী প্রথম' নীতির প্রতিফলন ঘটিয়ে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলার পর শনিবারের অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বিদেশি নেতা হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়েছেন। এটা দুই নেতার উষ্ণতা ও ব্যক্তিগত সম্পর্কের প্রতিফলন।

অনুষ্ঠানের একদিন আগে শুক্রবার তিনি দিল্লি পৌঁছাবেন বলে জানিয়েছে বাংলাদেশের গণমাধ্যম।

রনিল বিক্রমাসিংহের কার্যালয় থেকে বলা হয়েছে, তিনি শনিবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এছাড়া নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল 'প্রচণ্ড', ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথকেও আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে।

৫৪৩ সদস্যের সংসদের নিম্নকক্ষে এনডিএ পেয়েছে ২৯৩টি আসন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসনের চেয়েও বেশি।

অন্ধ্র প্রদেশে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টি (টিডিএম) এবং বিহারের নীতীশ কুমারের জনতা দল-ইউনাইটেড (জেডি–ইউ) সহ এনডিএ শরিকরা গতকাল মোদির বাসভবনে বৈঠক করেন এবং সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী মোদিকে জোটের নেতা হিসেবে বেছে নেন।

উল্লেখ্য, ২০১৪ সালে সার্কভুক্ত দেশগুলোর নেতারা মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালে বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) দেশগুলোর নেতারা তার শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

 

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ভারত / নরেন্দ্র মোদি / শপথ / শেখ হাসিনা / রনিল বিক্রমাসিংহে / দক্ষিণ এশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]