Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ঘূর্ণিঝড় রিমালে রেলপথে পানি ঢুকে বন্ধ কলকাতার মেট্রো চলাচল

আন্তর্জাতিক

আনন্দবাজার পত্রিকা
27 May, 2024, 01:55 pm
Last modified: 27 May, 2024, 02:15 pm

Related News

  • মেট্রোরেলে সহজ হবে টিকিটিং ব্যবস্থা, ডেবিট ও ক্রেডিট কার্ড পাঞ্চ করে দেয়া যাবে ভাড়া
  • ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধিমালা প্রণয়নের দাবি, নাহলে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
  • আজসহ আরও যে ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন
  • ‘মেট্রোরেলে আগুন না দিলে, কিংবা পুলিশদেরকে না মারা হলে বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না’: সমন্বয়ক হাসিবুল
  • সামিটের এলএনজি টার্মিনালের মেরামত সম্পন্ন, পরিষেবা পেতে লাগবে ২০ দিন

ঘূর্ণিঝড় রিমালে রেলপথে পানি ঢুকে বন্ধ কলকাতার মেট্রো চলাচল

জানা যায়, পানি জমার কারণে শহরটির গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ। আপ ও ডাউন কোনও দিকেই মেট্রো চলছে না ওই অংশে।
আনন্দবাজার পত্রিকা
27 May, 2024, 01:55 pm
Last modified: 27 May, 2024, 02:15 pm
ছবি: আনন্দবাজার

ঘূর্ণিঝড় রিমালের ফলে রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের রেলপথে পানি ঢুকে পড়েছে। স্টেশনের একাংশ ও পুরো রেলপথই পানিতে ডুবে গেছে।

ফলে আজ (সোমবার) সকাল থেকেই ব্যাহত হয়েছে কলকাতার মেট্রো চলাচল।

জানা যায়, পানি জমার কারণে শহরটির গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ। আপ ও ডাউন কোনও দিকেই মেট্রো চলছে না ওই অংশে।

সকাল ৭টা ৫১ মিনিট থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সপ্তাহের প্রথম দিনে সকালে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হয়েছে যাত্রীরা।

কলকাতা মেট্রো সূত্রে জানা যায়, পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেডের মধ্যেকার ট্র্যাকে পানি জমে থাকার কারণে ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। তবে টালিগঞ্জ থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। ট্র্যাক থেকে পানি বের করার কাজ করছেন মেট্রো কর্মীরা।

ঘটনাস্থলে রয়েছেন মেট্রোর উচ্চপদস্থ কর্মকর্তারা। মেট্রোর মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র বলেন, "আপাতত কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলছে। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ পরিষেবা চালু করা যাবে বলে আমরা আশা রাখছি।"

মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। শহরের বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে। রাস্তাঘাটে বাস, ট্যাক্সির সংখ্যাও খুবই কম। তাই অনেকেই মেট্রোর উপর ভরসা করেছিলেন। কিন্তু ট্রেন না চলায় দুর্ভোগের শিকার হয়েছেন তারা।

Related Topics

টপ নিউজ

মেট্রো রেল / কলকাতা মেট্রো / ঘূর্ণিঝড় রিমাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • মেট্রোরেলে সহজ হবে টিকিটিং ব্যবস্থা, ডেবিট ও ক্রেডিট কার্ড পাঞ্চ করে দেয়া যাবে ভাড়া
  • ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধিমালা প্রণয়নের দাবি, নাহলে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
  • আজসহ আরও যে ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন
  • ‘মেট্রোরেলে আগুন না দিলে, কিংবা পুলিশদেরকে না মারা হলে বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না’: সমন্বয়ক হাসিবুল
  • সামিটের এলএনজি টার্মিনালের মেরামত সম্পন্ন, পরিষেবা পেতে লাগবে ২০ দিন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]