Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ইউক্রেনে মুখ থুবড়ে পড়ছে মার্কিন হাইমার্স ক্ষেপণাস্ত্র! রুশ জ্যামিং সিস্টেমের কাছে ‘সম্পূর্ণ অকেজো’

আন্তর্জাতিক

দ্য টেলিগ্রাফ
25 May, 2024, 02:00 pm
Last modified: 25 May, 2024, 02:04 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

ইউক্রেনে মুখ থুবড়ে পড়ছে মার্কিন হাইমার্স ক্ষেপণাস্ত্র! রুশ জ্যামিং সিস্টেমের কাছে ‘সম্পূর্ণ অকেজো’

রাশিয়া যে ‘জ্যামিং সিস্টেম’ ব্যবহার করছে সেটি আকাশে একটি নির্দিষ্ট ক্ষেত্র তৈরি করে যেখানে প্রবেশ করার পর ক্ষেপণাস্ত্রগুলোর সাথে স্যাটেলাইটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্যাটেলাইটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তু থেকে সরে গিয়ে ভুল জায়গায় আঘাত হানে।
দ্য টেলিগ্রাফ
25 May, 2024, 02:00 pm
Last modified: 25 May, 2024, 02:04 pm
যুক্তরাষ্ট্রে তৈরি হাইমার্স ক্ষেপণাস্ত্রগুলো ৫০ মাইল দূরের রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হলেও এগুলোর প্রত্যাশিত ব্যবহার করতে পারছে না ইউক্রেনীয় সেনারা। ছবি: ইউএস আর্মি

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মার্কিন সামরিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে পাঠানো মার্কিন হাইমার্স ক্ষেপণাস্ত্রগুলো রুশ 'ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম' (ক্ষেপণাস্ত্র হামলা আটকে দেওয়ার প্রযুক্তি) এর জন্য কোন কাজেই আসছে না।

হাইমার্স ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে। এগুলো ৫০ মাইল দূরের রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু রুশ সামরিক বাহিনীর ইলেক্ট্রনিক যুদ্ধকৌশলের সামনে এগুলোর প্রত্যাশিত ব্যবহার করতে পারছে না ইউক্রেনীয় সেনারা।

সম্প্রতি যুদ্ধে ইউক্রেনের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র নিয়ে একটি পর্যালোচনা মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটনের হাতে এসেছে। পর্যালোচনা থেকে দেখা যায়, ইউক্রেন বাধ্য হয়ে পশ্চিমাদের সরবরাহ করা বিভিন্ন অস্ত্রের ব্যবহার বন্ধ করে দিয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে, হামলার সঠিক লক্ষ্যবস্তু নির্ধারণ করতে রুশ প্রযুক্তির বাধার মুখোমুখি হচ্ছে ইউক্রেন।

এর মধ্যে 'এক্সক্যালিবুর জিপিএস' নিয়ন্ত্রিত আর্টিলারি শেল রয়েছে যেগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হচ্ছে।

রাশিয়া যে 'জ্যামিং সিস্টেম' ব্যবহার করছে সেগুলো মাটি থেকেই পরিচালনা করা যায়। এগুলো ব্যবহার করে রুশ বাহিনী আকাশে ক্ষেপণাস্ত্র আটকে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ক্ষেত্র তৈরি করে যেখানে প্রবেশ করার পর ক্ষেপণাস্ত্রগুলোর সাথে স্যাটেলাইটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা চালানোর জন্য স্যাটেলাইটের নির্দেশনা অনুসরণ করে এসব ক্ষেপণাস্ত্র। তাই স্যাটেলাইটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এগুলো লক্ষ্যবস্তু থেকে সরে গিয়ে ভুল জায়গায় আঘাত হানে।

রুশ জ্যামিং সিস্টেমের কারণে ইউক্রেনের ব্যবহৃত এক্সক্যালিবুর শেলগুলোর কার্যকারিতা ১০ শতাংশে নেমে আসায় সেগুলোর ব্যবহার গত বছরেই বন্ধ করে দেওয়া হয়েছে।

যুদ্ধের শুরুতে একটি আঘাতেই লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারার জন্য যে হাইমার্স ক্ষেপণাস্ত্রগুলোর অনেক প্রশংসা করা হয়েছিল, সেগুলোই এখন 'সম্পূর্ণ অকেজো' হয়ে গেছে বলে ইউক্রেনীয় সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে।

পেন্টাগন থেকে শুরু করে অস্ত্র নির্মাতারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে যাচ্ছেন যাতে রুশ জ্যামিং সিস্টেম কোন বাঁধা হয়ে দাঁড়াতে না পারে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেছেন, প্রযুক্তিগত সমস্যা থাকলে তারা অংশীদারদের অবিলম্বে বিষয়টি অবহিত করেন যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্ররা ধারাবাহিকভাবে তাদের সরঞ্জাম উন্নত করার অনুরোধে সাড়া দিয়ে আসছে।

রাশিয়া স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক (ইলন মাস্কের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান) ব্যাহত করে দিয়েছে। প্রযুক্তিটি  ইউক্রেনীয় সৈন্যরা ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করতো। ইউক্রেনের ডিজিটাল রূপান্তর মন্ত্রী মাইখাইলো ফেডোরভ একটি সাক্ষাৎকারে বলেছেন, "স্টারলিংক প্রযুক্তি অতীতে রুশ জ্যামিং এর প্রভাবমুক্ত থাকলেও রুশ প্রযুক্তি বর্তমানে আরো উন্নত হয়েছে।"

মস্কোর উন্নত প্রযুক্তি ও ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের কারণে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রুশ লক্ষ্যবস্তুতে হামলা চালানো ইউক্রেনীয় বাহিনীর জন্য তাই বেশ কঠিন হয়ে পড়েছে।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

ক্ষেপণাস্ত্র / জ্যামিং সিস্টেম / রাশিয়া / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]