Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর সোনার ঘড়ি বিক্রি হলো রেকর্ড ১৫ লাখ ডলারে

আন্তর্জাতিক

সিএনএন
29 April, 2024, 11:40 am
Last modified: 29 April, 2024, 11:59 am

Related News

  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল

টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর সোনার ঘড়ি বিক্রি হলো রেকর্ড ১৫ লাখ ডলারে

শনিবার ইংল্যান্ডের উইল্টশায়ারের হেনরি অলড্রিজ অ্যান্ড সনের নিলামে ঘড়ি ছাড়াও টাইটানিকের নির্ধারিত ভ্রমণের নথিভুক্ত একটি পকেটবুক এবং বেহালার ভ্যালিস বিক্রি হয়েছে। 
সিএনএন
29 April, 2024, 11:40 am
Last modified: 29 April, 2024, 11:59 am
ছবি: হেনরি অলড্রিজ অ্যান্ড সন্স

রেকর্ড দামে বিক্রি হয়েছে টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর পরিহিত একটি সোনার পকেট ঘড়ি। গত শনিবার (২৭ এপ্রিল) ইংল্যান্ডের উইল্টশায়ারে ঘড়িটি নিলামে তোলা হলে ১৫ লাখ ডলারে ঘড়িটি বিক্রি হয় যা চাওয়া দামের চেয়ে ছয়গুণ বেশি। 

নিলাম শুরুর আগে ঘড়িটি দেড় লাখ পাউন্ডে বিক্রি হবে বলে অনুমান করা হয়েছিল। কর এবং ফি সহ, ঘড়িটির মোট মূল্য দাঁড়াবে প্রায় ১ মিলিয়ন পাউন্ডে (১.১৭৫ মিলিয়ন), যা টাইটানিকের একক আইটেমের জন্য সর্বোচ্চ মূল্যের বিশ্ব রেকর্ড। 

এর আগে ২০১৩ সালে টাইটানিক ডুবে যাওয়ার সময় ব্যান্ডের বাজানো বেহালাটি কর এবং ফি সহ ১.১ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছিল।

ঘড়িটির মালিক ছিলেন মার্কিন ধনকুবের জন জ্যাকব অ্যাস্টর। ১৯১২ সালে যখন টাইটানিক জাহাজ ডুবে যায়, তখন বহু যাত্রীর সঙ্গে তিনিও প্রাণ হারান। ওই সময় অ্যাস্টর ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। অ্যাস্টর মারা গেলেও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মেডেলিন বেঁচে যান। ঘড়িটি তার কাছেই ছিল। 

শনিবার ইংল্যান্ডের উইল্টশায়ারের হেনরি অলড্রিজ অ্যান্ড সনের নিলামে ঘড়ি ছাড়াও টাইটানিকের নির্ধারিত ভ্রমণের নথিভুক্ত একটি পকেটবুক এবং বেহালার ভ্যালিস বিক্রি হয়েছে। 

অ্যালড্রিজ সিএনএনকে বলেন, 'ইতিহাসের এই অনন্য পণ্যগুলোর জন্য এই দাম কেবল তাদের গুরুত্বকেই প্রতিফলিত করে না বরং টাইটানিকের গল্পের প্রতি চলমান আগ্রহ এবং তার যাত্রী এবং ক্রুদের স্মৃতিকেও প্রতিফলিত করে।' 

নিলাম সংস্থা জানিয়েছে, টাইটানিক ডুবে যাওয়ার পর অ্যাস্টরের দেহের সঙ্গে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে এই ঘড়িটিও ছিল। তার কাছে সোনার কাফলিংক, একটি হীরার আংটি, টাকা-পয়সা ও একটি পকেটবুকসহ অন্যান্য জিনিস ছিল।

উদ্ধারের পর ঘড়িটি অ্যাস্টরের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। পরে সেটি মেরামত করে ব্যবহার করতেন অ্যাস্টরের ছেলে।

১৯৩৫ সালে চতুর্থ উইলিয়াম ডবিনের শিশুপুত্র ভিনসেন্টকে এই ঘড়িটি উপহার দেওয়া হয়। ১৯৯০ এর দশকের শেষের দিকে নিলামে ওঠার আগ পর্যন্ত এটি ডবিন পরিবারের কাছে ছিল। 

যুক্তরাষ্ট্রের একজন অজ্ঞাতনামা সংগ্রাহক সে সময় ঘড়িটি কিনেছিলেন। তারপর থেকে এটি বিভিন্ন জাদুঘরে প্রদর্শিত হয়েছে।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 
Related Topics

টপ নিউজ

রেকর্ড / টাইটানিক / ঘড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]