Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধ করতে ব্যাপক পশ্চিমা সহায়তা লাগবে ইসরায়েলের, বলছেন বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক

সিএনএন
19 April, 2024, 04:05 pm
Last modified: 25 April, 2024, 08:34 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার

মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধ করতে ব্যাপক পশ্চিমা সহায়তা লাগবে ইসরায়েলের, বলছেন বিশেষজ্ঞরা

সিএনএন এর সাংবাদিক জন ভাউসকে তিনি বলেন, ‘বাইরের (পশ্চিমাদের) সাহায্য ছাড়া দীর্ঘমেয়াদি সর্বাত্মক যুদ্ধের সক্ষমতা ইসরায়েলের নেই। অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন হবে তার। বেশ কয়েকটি সামরিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির উপর নির্ভর করে দেশটি।’
সিএনএন
19 April, 2024, 04:05 pm
Last modified: 25 April, 2024, 08:34 pm
গত ১৭ এপ্রিল মধ্য গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনীর গাড়ি প্রত্যাহার করা হয়। ছবি: মোস্তফা আলখারুফ/আনাদোলু/গেটি ইমেজেস

কার্নেগি মিডল ইস্ট সেন্টার রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক মাহা ইয়াহিয়া মনে করেন, মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে পশ্চিমা মিত্রদের কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন প্রয়োজন ইসরায়েলের।  

সিএনএন এর সাংবাদিক জন ভাউসকে তিনি বলেন, 'বাইরের (পশ্চিমাদের) সাহায্য ছাড়া দীর্ঘমেয়াদি সর্বাত্মক যুদ্ধের সক্ষমতা ইসরায়েলের নেই। অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন হবে তার। বেশ কয়েকটি সামরিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির উপর নির্ভর করে দেশটি।'

তিনি আরও বলেন, গত সপ্তাহে ইরানের হামলার জেরে দেশটির পশ্চিমা মিত্রদের সংযম বজায় রাখার আহ্বান ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে।

তিনি বলেন, 'এটা স্পষ্ট, পরিস্থিতি আর না উত্তপ্ত করতে ইসরায়েলের ওপর প্রচণ্ড (আন্তর্জাতিক) চাপ ছিল।'

প্রসঙ্গত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স গত সপ্তাহে হামলায় ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় ইসরায়েলকে সহায়তা করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের '৯৯ শতাংশ' ইসরায়েল ও তার মিত্ররা প্রতিহত করেছে। মাত্র 'অল্প সংখ্যক' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে।

উল্লেখ্য, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইরানের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া সিরিয়া ও ইরাকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

ইরান দাবি করেছে, স্থানীয় সময় ভোর ৪টার পর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসফাহানের আকাশে তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, শুধু ছোট ড্রোন দ্বারা আক্রমণ পরিচালনা করা হয়েছে এবং তাদের রাডার সিস্টেম ইরানের আকাশসীমায় প্রবেশকারী কোনো অজ্ঞাত বিমান শনাক্ত করেনি। তারা আরও জানিয়েছে, ইসফাহান থেকে প্রায় ৫০০ মাইল উত্তরে তাবরিজ অঞ্চলে আরও কয়েকটি ছোট ড্রোন প্রতিহত করেছে তারা।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ইরান / ইসরায়েল / যুক্তরাষ্ট্র / যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]